আর মাত্র কিছুদিন পরেই বিশ্বব্যাপী পালিত হবে পবিত্র কুরবানীর ঈদ। মুসলমানরা এই দিনে পশু কুরবানী করবেন মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক অর্জনের জন্য। পাশাপাশি, সম্মানিত শরীয়ত উনার রীতিনীতি পালনের মাধ্যমে এই দিনে মুসলমানগণ খুশি প্রকাশ করে থাকেন। পূর্বের মুসলমান শাসনগুলোতেও পবিত্র কুরবানীর ঈদ বিশেষ রীতিনীতির সাথে পালিত হতো। বিশেষ করে পবিত্র এই দিবস উনার সাথে ঐতিহ্যবাহী উসমানীয় সালতানাতের বিশেষ কিছু তাহযীব জড়িত রয়েছে।
তুরস্কে পবিত্র কুরবানীর ঈদ ‘কুরবান বাইরাম’ নামে পরিচিত। উসমানীয়রা পবিত্র কুরবানীর ঈদ অত্যন্ত জা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত থেকে বাস্তবিক অর্থে ‘পুশইন’ ঠেকানো সম্ভব নয়। আবার চিঠি দেবে বাংলাদেশ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ভারত থেকে ‘পুশইন’ নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত থেকে ‘পুশইন’ হচ্ছে। সেটি ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়। এটা নিয়ে ভারতের সঙ্গে চিঠি আদান–প্রদান হচ্ছে। আমরা বলছি এটি যাতে পদ্ধতি অনুযায়ী হয়।
তিনি বলেন, তারা কিছুক্ষেত্রে বলেছে- অনেক কেস আটকে রয়েছে, সেগুলো ঠিকমতো বাংলাদেশ করছে না। যাচাই করে দ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গত সোমবার বিক্ষোভ শিবির স্থাপন করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয়কে ইসরাইলি কোম্পানি এবং ইসরাইলকে সমর্থন ও সরবরাহ করে এমন সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রিনিটি কলেজের ‘নিউটন ট্রি’- এর নিচে বিক্ষোভ শুরু হয়। কলেজ কর্তৃপক্ষ এরিয়াটিকে দৃষ্টির বাইরে রাখার জন্য কাঠ ও ও টারপলিন দিয়ে আড়াল করে। এরপর শিক্ষার্থীরা তাদের তাবু নিকটবর্তী সেন্ট জনস কলেজে স্থানান্তরিত করে।
একজন বিক্ষোভকার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
জাবালিয়ার পূর্বে ইসরাইলি সন্ত্রাসীদের বিপক্ষে তীব্র লড়াই হয় আল-কাসসাম ব্রিগেডের বীর যোদ্ধাদের সাথে। ইসরাইলি সন্ত্রাসীদের ব্যাপক হতাহত হয়েছে। এ লড়াইয়ে হতাহত সন্ত্রাসীদের উদ্ধারের সময় ১টি ইসরাইলি সামরিক হেলিকপ্টারকে গাইডেড মিসাইল দ্বারা টার্গেট করেছে বীর যোদ্ধারা।
খান ইউনিসের দক্ষিণে ১টি ইসরাইলি মারকাভা ট্যাংক'কে ১টি "শাওয়াজ" বিস্ফোরক ডিভাইস ও ১টি "আল ইয়াসিন-১০৫" শেল দ্বারা টার্গেট করেছে আল-কাসসাম ব্রিগেড যোদ্ধারা।
গাজা শহরের পূর্বে নতুন স্থাপিত ইসরাইলি সন্ত্রাসীদের সামরিক সাইটে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অন্য বছরের তুলনায় এবার কুরবানির হাটগুলোতে ছোট গরুর চাহিদা সবচেয়ে বেশি। এরপরই রয়েছে মাঝারি সাইজের গরু। সেই তুলনায় গরু-মহিষ, দুম্বা-উটসহ বড় কোনো পশুর বেচাকেনা নেই বললেই চলে। তাই যারা হাজার হাজার টাকা খরচ করে ব্যাপক যতœ-আত্তিতে লালন পালন করা বড় পশু বিক্রির উদ্দেশ্যে হাটে নিয়ে এসেছেন, তাদের বেশিরভাগই হতাশ।
হাট ইজারাদাররা বলছেন, আওয়ামী লীগ নেতাদের আত্মগোপনের প্রভাব পড়েছে কুরবানির পশুর হাটে। বিশেষ করে বড় গরু-মহিষ বিক্রিতে চরম মন্দা দেখা দিয়েছে।
সংশ্লিষ্টদের ভাষ্য, আওয়ামী লীগের যেসব নেতা গত বছর ঈদুল আযহায় আড়াই বাকি অংশ পড়ুন...
টাঙ্গাইল সংবাদদাতা:
“অনেক দিন পর ভাই ও ভাতিজাদের সঙ্গে দেখা হতো। ইচ্ছে ছিল, একসঙ্গে ঈদের নামাজ পড়ে বাড়িতে ফিরে গরু কোরবানির। সবাই মিলে অনন্দ ভাগাভাগি করে নিতে নেওয়া হয়েছিল সব প্রস্তুাতি। মুহূর্তেই সেই আনন্দ বিষাদে পরিণত হলো। আমাদের ঈদ আনন্দ চোখের পানিতে ভেসে গেল।”
এভাবে কথাগুলো বলছিলেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ঠিকাদার আমজাদ মন্ডলের ছোট ভাই আজিজুর রহমান।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহাসড়কের করাতি পাড়া এলাকায় ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় আমজাদসহ তার দুই ছেলে মারা যান। এ ঘটনায় আহত হন নিহত আমজাদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশ থেকে ঢাকায় কাঁচা চামড়া পরিবহণে ১০ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বাণিজ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকার ঈদের দিনসহ পরবর্তী ১০ দিন অন্য জেলা হতে ঢাকায় কাঁচা চামড়া পরিবহণ নিষিদ্ধ করেছে।
এর আগে গত ২৫ মে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছিলেন, কুরবানির ঈদের সময় চামড়ার বাজারে সরবরাহ নিয়ন্ত্রণ করতে ১০ দিন ঢাকায় চামড়া প্রবেশ বন্ধ রাখা হবে। স্থানীয় পর্যায়ে চামড়া সংরক্ষণের সুবিধার্থে সারা দেশে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেক সময় যাত্রীর ছদ্মবেশে অনেক ডাকাত বাসে উঠে পড়ে। এ সমস্যা এড়াতে দূরপাল্লার সব পরিবহনে যাত্রীদের ছবি তোলা হবে। বাসের প্রথম স্টপেজ থেকে শেষ স্টপেজ পর্যন্ত যারা উঠবে, সবার ছবি নিতে হবে। প্রতিটি বাসে তিনজন করে লোক থাকে। যদি অনাকাঙ্খিত ঘটনার আশঙ্কা থাকে, তাহলে তারা সঙ্গে সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এ সং বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সড়ক-মহাসড়ক ও নদীপথে ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজি রোধে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে র্যাব। গরুর ব্যাপারীরা যেন নির্বিঘেœ চলাচল করতে পারে এজন্য শীতালক্ষ্যা নদীতে নিয়মিত টহল দেবে পুলিশ ও র্যাব।
সরেজমিন দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বগার এলাকায় বসানো হয়েছে চেকপোস্ট। বাস, পশুবাহী ট্রাক ও সিএনজি থামিয়ে চলছে তল্লাশি। যাচাই করা হচ্ছে নথিপত্র। শাস্তির আওতায় আসছেন হেলমেটবিহীন মোটরসাইকেল চালকরাও।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী মিল মাঠে বসানো হাট পর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আমদানি পণ্যের বাজার বানানো আর স্থানীয় শিল্পের সুরক্ষার বদলে বরং দেশে উৎপাদিত পণ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরও এ রকম বহু পণ্যের শুল্ককর কমিয়ে অসম প্রতিযোগিতা তৈরির ব্যবস্থা করা হয়েছে। এতে ডলার সংকট আরো জটিল হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। কারখানা বন্ধ হচ্ছে একে একে। কিন্তু এসব কারখানা চালু ও কর্মসংস্থান বাড়ানোর কর্মপরিকল্পনা নেই।
বাজেটে বেশ কিছু পণ্যের সম্পূরক শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। যেমন- বিদেশি মাছ ও গোশত আমদানি সহজ করা হচ্ছে। এতে দেশে উৎপাদিত মাছ ও গোশতের বাজারে প্রভাব পড়বে। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ প্রধান উপদেষ্টা ইউনূসকে লক্ষ করে বলেছেন, পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, অনেকে বলেন- আপনারা ডিসেম্বরে নির্বাচন চান। ডিসেম্বরে নির্বাচনের কথা আমরা বলিনি, আপনি ইউনূস বলেছেন ডিসেম্বরে নির্বাচনের কথা। আমরা বলেছি, আপনার সেই ওয়াদা আপনি রাখেন। আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আস বাকি অংশ পড়ুন...












