আল ইহসান ডেস্ক:
সিরিয়ায় নতুন কর্তৃপক্ষ সংখ্যালঘুদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতি দেওয়াকে ‘উৎসাহব্যঞ্জক’ হিসেবে স্বাগত জানিয়েছে জাতিসংঘের একটি তদন্ত কমিশন।
তবে সিরিয়ার উপকূলে সাম্প্রদায়িক সহিংসতার বড় ধরনের বিস্ফোরণের পরও আলাউই সম্প্রদায়ের সদস্যদের ওপর হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ তদন্ত কমিশন।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক বৈঠকে জাতিসংঘ তদন্ত কমিশনের প্রধান পাউলো বলেছে, ‘সাবেক বিদ্রোহীদের নেতৃত্বাধীন বর্তমান সিরিয়ার সরকার, যারা সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, তার দলকে উপকূ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজার ত্রাণ বিতরণ ব্যবস্থায় ইচ্ছাকৃতভাবে নেশা জাতীয় মাদক মেশানোর গুরুতর অভিযোগ তুলেছে গাজার সরকারি মিডিয়া অফিস। গত ২৭ জুন এক বিবৃতিতে তারা জানায়, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সহায়তায় পরিচালিত ত্রাণকেন্দ্রগুলো যুদ্ধবিধ্বস্ত গাজায় বিতরণ করা আটার ব্যাগে আসক্তি সৃষ্টিকারী মাদক মিশিয়ে দিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, “এই অপরাধের মাধ্যমে ফিলিস্তিনি সমাজকে ভেতর থেকে ধ্বংস করার অপচেষ্টা চালানো হচ্ছে।”
তারা এ ঘটনার জন্য পুরোপুরি ইসরায়েলি দখলদার বাহিনীকে দায়ী করেছে।
গাজা ভূখ-ের ফার্মাসিস্ট ও লেখক ওমর হামাদ গত বৃহ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আরও এক দফা ভয়াবহ হামলায় অন্তত ৮১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন চার শতাধিক মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত শনিবার (২৮ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আল-শিফা হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে জানানো হয়, গাজা নগরীর একটি স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় চালানো এক বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। ওই স্টেডিয়ামে হাজার হাজার উদ্বাস্তু ফিলিস্তিনি তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছিলে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চীনের অর্থনীতি সম্পর্কে গত ছয় মাস ধরে একের পর এক দুঃসংবাদ আসছে; প্রবৃদ্ধির ধীরগতি, তরুণদের মধ্যে রেকর্ড বেকারত্বের হার, বিদেশি বিনিয়োগে ভাটা, দুর্বল রপ্তানি আয়, স্থানীয় মুদ্রার দর পতন এবং আবাসন শিল্পে সংকট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চীনের অর্থনীতিকে ‘টিকিং টাইম বম্ব’ অর্থাৎ ক্রমশ এক বিপর্যয়ের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছে। সে আশঙ্কা করছে চীনে অসন্তোষ আরও বাড়বে। তবে চীনের প্রেসিডেন্ট এর পাল্টা জবাব দিয়ে বলেছে, ‘চীনের অর্থনীতি অনেক টেকসই, এর সম্ভাবনা দারুণ আর আছে অনেক প্রাণশক্তি।’
তাহলে কে সঠিক-বাইডেন নাক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের তিন বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার (৩০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড় এলাকায় একটি বাড়ির পানির ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণে দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। গত শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ জিয়া উদ্দিনের ভাগনে এইচ এম শাহপরান বলেন, হাজারীবাগের ওই দোতলা বাড়িটি জিয়া উদ্দিনের নিজের। বেলাল হোসেন ওই বাড়িতে ভাড়া থাকেন। গতকাল বিকেলে বাড়ির পানির ট্যাংকটি পরিষ্কার করতে নামেন বেলাল। ট্যাংকের ভেতরে অন্ধকার থাকায় তিনি বিদ্যুৎ–সংযোগ দিয়ে একটি বাতি জ্বালানোর চেষ্টা করে বাকি অংশ পড়ুন...
পাবনা সংবাদদাতা:
মানসিক হাসপাতালকে দালালমুক্ত করতে অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদ- দেয়া হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর সহায়তায় পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করে পুলিশ, আর আটকদের কারাদ- প্রদান করেন পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।
এনএসআই ও পুলিশ জানায়, মানসিক হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে রোগীরা প বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চৌধুরী আলম। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য। ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক। ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এবং ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। এই নেতা নিখোঁজ হন ২০১০ সালের ২৫ জুন। আজও মেলেনি সন্ধান।
চৌধুরী আলমের গুমের ব্যাপারে ২০১০ সালে ১ জুলাই রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেছিলেন তার বড় ছেলে আবু সাঈদ চৌধুরী হিমু। তবে এখনো কোনো সুরাহ হয়নি তার গুমের ব্যাপারে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, লন্ডন বৈঠকের মাধ্যমে বিএনপি আবারও ট্র্যাপে পা দিল, সে কথা আমি যেমন স্পষ্ট করে একাধিকবার বলেছি, আরো অনেকেই বলেছেন। সেই বিষয়টি সম্ভবত বিএনপির অনুধাবনে আসতে শুরু করেছে। বিএনপি নেতাদের একটি অংশ মনে করছে, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে না এবং নির্বাচনের আগে নানা ধরনের টালবাহানা করা হতে পারে।’
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মঞ্জুরুল আলম পান্না এসব কথা বলেন।
তিনি বলেন, দুই দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করলেন, রুদ্ধদ্বার বৈঠক করলেন। ওয়ান টু ওয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
‘সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে- এমনটা হলে ঐকমত্য কীভাবে হবে, প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই প্রশ্ন তোলেন।
সালাহউদ্দিন বলেন, বাংলাদেশে আমরা এখন সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছি। সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় সংস্কৃতি উপদেষ্টাকে বলছিলাম, একটা কবিতাই লিখে ফেলেন, হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য, আর কতকাল আলাপ-আলোচনা করিবে, খানা-পিনা খাইবে, সংস্কার করার জন্য।
জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই গণঅভ্যূত্থান ভোট, নির্বাচন এবং ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ক্ষমতায় এসে শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, জুলাই গণঅভ্যূত্থান নিয়ে ১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত বিএনপির কর্মসূচি থাকবে। অংশ নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই কর্মসূচির সূচনা হবে ৩০ জুন মধ্যরাতে শহিদ মিনারে ছাত্রদলের শ্রদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হবে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক পোস্টে একথা জানান তিনি। আর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবসের যে ঘোষণা দেয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
পোস্টে উল্লেখ করেন, ১৬ জুলাই, ‘জুলাই শহীদ’ দিবস, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’ দিবস পালিত হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৮ আগস্ট কোনও দিবস পালিত হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে, গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর ইউ বাকি অংশ পড়ুন...












