‘লন্ডন বৈঠকের মাধ্যমে বিএনপি আবারও ট্র্যাপে পা দিল’
, ০৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১ জুলাই, ২০২৫ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না বলেছেন, লন্ডন বৈঠকের মাধ্যমে বিএনপি আবারও ট্র্যাপে পা দিল, সে কথা আমি যেমন স্পষ্ট করে একাধিকবার বলেছি, আরো অনেকেই বলেছেন। সেই বিষয়টি সম্ভবত বিএনপির অনুধাবনে আসতে শুরু করেছে। বিএনপি নেতাদের একটি অংশ মনে করছে, সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে না এবং নির্বাচনের আগে নানা ধরনের টালবাহানা করা হতে পারে।’
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) মঞ্জুরুল আলম পান্না এসব কথা বলেন।
তিনি বলেন, দুই দিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সাক্ষাৎ করলেন, রুদ্ধদ্বার বৈঠক করলেন। ওয়ান টু ওয়ান বৈঠকের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কেউই কোনো ধরনের শব্দ উচ্চারণ করেননি। কোনো কথা মানেুষের সামনে বলেননি। সেখানেই আসলে সন্দেহ; বৈঠকে কী হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে তো এই দাবি জানানো হয়েছে যে দুজনের এই রুদ্ধদ্বার বৈঠকে কী নিয়ে আলোচনা হলো তা যেন পাবলিক করা হয়।
কিন্তু সেই সম্বন্ধে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। সেই জায়গা থেকে বিএনপির একটি অংশ মনে করছে, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে দুই পক্ষ যে মোটামুটি একটি ঐকমত্য পৌঁছেছিল। সেটি আসলে সরকার দেবে না।’
মঞ্জুরুল আলম পান্না বলেন, ‘নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার জন্য নানা ধরনের এজেন্ডা সামনে নিয়ে আসা হতে পারে সরকারের পক্ষ থেকে এবং সরকারের অনুগত যে পক্ষগুলো রয়েছে তাদের যোগসাজশে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)