‘গাজায় প্রায় এক লাখ ফিলিস্তিনি শহীদ’ -২৪ ঘণ্টায় ৮১ ফিলিস্তিনি শহীদ
, ০৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১ জুলাই, ২০২৫ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আরও এক দফা ভয়াবহ হামলায় অন্তত ৮১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন চার শতাধিক মানুষ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত শনিবার (২৮ জুন) সকাল থেকে পরবর্তী ২৪ ঘন্টায় গাজার বিভিন্ন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আল-শিফা হাসপাতালের কর্মীদের বরাত দিয়ে জানানো হয়, গাজা নগরীর একটি স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় চালানো এক বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। ওই স্টেডিয়ামে হাজার হাজার উদ্বাস্তু ফিলিস্তিনি তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছিলেন।
গাজার আল-মাওয়াসি এলাকায় আরও এক হামলায় আবাসিক ভবন ও তাঁবু লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইসরায়েলি বাহিনী। এতে আরও অন্তত ১৪ জন নিহত হন, যাদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।
এছাড়া গাজা নগরের তুফাহ এলাকায় জাফা স্কুলের কাছাকাছি একটি স্থানে বিমান থেকে বোমা ফেলে ইসরায়েলি বাহিনী। ওই এলাকাতেও আশ্রয় নিয়েছিলেন শত শত উদ্বাস্তু। এই হামলায় অন্তত ৮ জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে পাঁচজনই শিশু।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।
তবে খোদ দখলদার ইসরায়েলি দৈনিক হারেৎজ এক গবেষণার বরাতে স্বীকার করেছে, গাজায় ইসরায়েলি হামলায় প্রকৃতপক্ষে প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলার পর পুড়ে অঙার হওয়া দখলদারদের সামরিক যান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)