নিজস্ব প্রতিবেদক:
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো এবং ব্যাংক ও এসএমই খাতকে পুনর্গঠনের লক্ষ্যে চলমান সংস্কার কাজ আগামী ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। দুর্বল ব্যাংকগুলোর কাঠামোগত দুর্বলতা কাটিয়ে তোলার পাশাপাশি গ্রাহকের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রমে গতি আনা হয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর পুরান পল্টনে ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং সেক্টরে বড় ধরনে বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহ সংবাদদাতা:
দেশি খেজুর দিয়েই অভিনব এক পানীয় বানিয়েছেন ঝিনাইদহের আহসান ইসলাম শাহিন। খেজুরের বীজ থেকে তৈরি এ পানীয় টেক্কা দিচ্ছে কফির সঙ্গে।
জানা গেছে, ঝিনাইদহের কৃষি উদ্যোক্তা আহসান ইসলাম শাহিন। নবগঙ্গা নদীর কোলঘেঁষে ৪৩ শতক জমিতে গড়ে তুলেছেন ছোট্ট খামারবাড়ি। সেই খামারবাড়িতে কৃষি উদ্ভাবনের নানা দিক নিয়ে তিনি নিভৃতে গবেষণা চালিয়ে যাচ্ছেন।
আহসান ইসলাম শাহিন বলেন, দেশি খেজুর কেউ খায় না। গাছের গোড়ায় পড়ে থাকে। নষ্ট হয়। এসব দেখে আমি দেশি খেজুরের বীজ দিয়ে কিছু করা যায় কি না চিন্তা করি। পরে অনলাইনের মাধ্যমে জানতে পারি, ম বাকি অংশ পড়ুন...
কুষ্টিয়া সংবাদদাতা:
ভেড়ামারা উপজেলা পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে আবারো তীব্র ভাঙন শুরু হয়েছে। ফলে ভাঙন আতঙ্কে নির্ঘুম দিন পাড় করছেন নদীপাড়ের চার গ্রামের বাসিন্দারা।
সরেজমিন জানা যায়, পদ্মা নদীতে পানি বেড়ে যাওয়ায় গত ১০ দিন ধরে বাহিরচর ইউনিয়নের ১২মাইল, টিকটিকিপাড়া, মসলেমপুর ও মুন্সিপাড়া-সহ আশপাশের প্রায় ছয় কিলোমিটার এলাকায় এ ভাঙন শুরু হয়েছে। ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি; হুমকির মুখে পড়েছে বিভিন্ন স্থাপনা ও নদী প্রতিরক্ষা বাঁধও। ভাঙন আতঙ্কে রয়েছে চারগ্রামের প্রায় ১০হাজার মানুষ।
পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয়রা জানান, উ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলো- এনবিআর সদস্য আলমগীর হোসেন, হোসেন আহমদ ও আবদুর রউফ এবং কমিশনার শব্বির আহমেদ। তার মধ্যে শব্বির আহমেদ বরিশাল কর অঞ্চলে কমিশনারের চলতি দায়িত্ব পালন করছিলেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে পৃথক চারটি আদেশ জারি করা হয়।
এনবিআরের একাধিক কর্মকর্তা জানান, কয়েক দিন আগে এনবিআরে যে আন্দোলন হয়েছে, এর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে এই দুজন কর্মকর্তাকে অবসর প্রদান করা হতে পারে।
এর আগে গত মঙ্গলবা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একদিকে দুর্গম, অন্যদিকে অনেক উঁচু উঁচু পাহাড়। কোনোটির মাটি নরম, আবার কোনোটির মাটি জমাট সিমেন্টের মতো শক্ত। আগে থেকে কিছু বোঝার উপায় নেই। সমতলের মতো সড়কের শুরু থেকে শেষ পর্যন্ত -দেখে কাজ শুরু করা যায় না। কখনো কখনো পাহাড় কেটে কাজ করে কিছুটা এগোলে দেখা যায় অনেক কষ্টে বানানো কয়েকশ মিটার সড়ক চোখের পলকে ধসে পড়েছে! কোথাও কোথাও পাহাড়ের মাটি একেবারে পাথরের মতো শক্ত। তখন মাটি কাটতে হয় ড্রিল মেশিন দিয়ে। কেবল ২০০ মিটার পাহাড় কেটে সড়কের উপযোগী করতে সময় লাগে এক মাসের বেশি।
মাটির প্রকৃতি বোঝার এই সমস্যার পাশাপাশি আরও অন্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি বাহিনীর গুমের শিকার হওয়ারা নির্যাতনের শিকার হবে এমনটা অনুমেয়। বর্বর নির্যাতনের জেরে গুম হওয়াদের শরীরে হতো ক্ষত। স্পষ্ট হতো নির্যাতনের চিহ্ন। সেসব ক্ষত মুছতে তাদের ক্ষতস্থানে দেওয়া হতো ওষুধ বা মলম। জনসম্মুক্ষে আনার পর ক্ষত বা নির্যাতনের চিহ্ন যেন না দেখা যায় তার জন্যই এমনটি করা হতো। অনেক ক্ষেত্রে নির্যাতনের চিহ্ন মুছে যাওয়া পর্যš -অপেক্ষা করেই তাদের মুক্তি দেওয়া হতো। অনেক ভুক্তভোগী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির হয়ে স্পষ্ট নির্যাতনের চিহ্ন দেখালেও সেসব অভিযোগ উপেক্ষা করা হয়।
গুম কমিশনের দ্বিত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বহির্বিশ্বের নানামুখী চাপের পাশাপাশি একের পর অভ্যন্তরীণ সমস্যা দেশের রপ্তানি খাতে বড় ধরনের হুমকি তৈরি করেছে। পার্শ্ববর্তী দেশ ভারত স্থলপথে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে নিষেধাজ্ঞা আরও বাড়িয়েছে। ট্রাম্পের ঘোষিত শুল্ক নিয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি সরকার। মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চললেও ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধের প্রকোপ আরও বাড়ছে। বৈশ্বিক অস্থিরতায় ইউরোপের ক্রেতারা সংশয়ে আছেন নতুন অর্ডার নিয়ে। বহির্মুখী এসব চাপের পাশাপাশি রয়েছে অভ্যন্তরীণ সংকট। এনবিআর সংস্কার নিয়ে কর্ম বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অধিকৃত ফিলিস্তিনি ভূখ-ে জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার ফ্রান্সেসকা একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং গাজায় ইসরায়েলের চালানো গণহত্যায় সহায়তাকারী করপোরেট সংস্থাগুলোর একটি তালিকা উঠে এসেছে।
এতে ৪৮টি করপোরেট সংস্থার নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মাইক্রোসফট, গুগলের মূল সংস্থা অ্যালফাবেট এবং আমাজন। তদন্তের অংশ হিসেবে এক হাজারেরও বেশি করপোরেট সংস্থার একটি ডেটাবেসও তৈরি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে বাকি অংশ পড়ুন...
(গত ২১ যিলহজ্জ শরীফের পর)
পদ্ধতি সম্মতভাবে উৎখননের অভাবে প্রাথমিক ইসলামী যুগের মৃৎপাত্রের শ্রেণি বিন্যাস ও তারিখ নির্ণয়করণ কষ্টসাধ্য বলে মনে হয়। অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতœউপকরণ ব্যবসায়ী কর্তৃক সরবরাহ করায় প্রকৃত প্রাপ্তিস্থল অজানা রয়ে যায় এবং অনুমান ভিত্তিক প্রতœস্থল লিপিবদ্ধ করা হয়। ফলে এগুলোর সময় বা তারিখ বিভাজন সম্পর্কে প্রশ্ন ওঠে।
এগুলোকে অলঙ্করণ মটিফের সাদৃশ্য বিবেচনায় অষ্টম শতাব্দীর মৃৎপাত্র বলে মত প্রকাশ করেছেন। অথচ এগুলোর প্যাটার্ন ও মটিফ পরবর্তী যুগেও পরিদৃষ্ট হয়। এই সংক্ষিপ্ত ভূমিকার পর অষ্টম-দশম শতাব্দ বাকি অংশ পড়ুন...
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ
অর্থ: মহান আল্লাহ পাক তিনি বলেন, আর যখন আমি বললাম, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম! আপনারা জ্বিনসহ আমার যিনি খলীফা, আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম উনাকে সিজদা করুন। সকলেই সিজদা করলো। কিন্তু সে (ইবলীস) অস্বীকার করলো, অহংকার করলো, সে সিজদা করলো না। যার কারণে সে কাফির হয়ে গেলো। নাঊযুবিল্লাহ! (পবিত্র সূরা বাক্বারাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩৪)
উল্লেখ্য, ইবলীস একটি আদেশ মুবারক অমান্য করার কারণে যদি সবচেয়ে ব বাকি অংশ পড়ুন...
বিছাল শরীফ:
হযরত গাউছুল আ’যম বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ মু’তাক্বিদগণ ফিরে এসে জিজ্ঞেস করলেন। হে গাউছুল আ’যম রহমতুল্লাহি আলাইহি কি কারণে আপনার এই অবস্থা এবং ইস্তিঞ্জা মুবারকের এই হাল? তখন গাউছুল আ’যম শায়েখ সাইয়্যিদ মুহীউদ্দিন হযরত বড়পীর ছাহিব রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, মহান আল্লাহ পাক উনার একটা পবিত্র আয়াত শরীফ। যেটা তিলাওয়াত করার কারণে আমার ভিতরের কলিজা-গুর্দা সব চূর্ণ-বিচূর্ণ ও তছনছ হয়ে গিয়েছে। যেগুলো ইস্তিঞ্জা মুবারকের রাস্তা দিয়ে রক্ত আকারে বের হয়ে যাচ্ছে।
উনারা জিজ্ঞাসা করলেন, কোন সে পবিত্র আয়া বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
রিজওয়ান লাইব্রেরি। দেশের উত্তরাঞ্চলের প্রাচীন এই সংগ্রহশালা কালের সাক্ষী হয়ে শতবর্ষ পার করেছে। কিন্তু অযতœ-অবহেলা আর যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ৯০ বছর বয়সী এই গ্রন্থাগারের অমূল্য বই, দুষ্প্রাপ্য প্রকাশনা।
জানা যায়, তালিম ১৯৩৬ সালে স্থাপন করেন চাকরাইল রিজওয়ান লাইব্রেরি। এটি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার চাকরাইল গ্রামে অবস্থিত। নওগাঁয় রিজওয়ান লাইব্রেরি নামেও পরিচিত। এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়, যা স্থানীয় ছাড়াও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সাহিত্য বাকি অংশ পড়ুন...












