আল ইহসান ডেস্ক:
পাকিস্তান আর্মি সম্প্রতি ফতাহ-৪ গ্রাউন্ড লঞ্চড ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল প্রশিক্ষণমূলক পরীক্ষা সম্পন্ন করেছে। আইএসপিআর জানিয়েছে, দেশীয়ভাবে নির্মিত এ ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ৭৫০ কিলোমিটার। এটি আধুনিক এভিয়োনিক্স ও নেভিগেশন যন্ত্র সজ্জিত এবং শত্রুদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম। এছাড়া লক্ষ্যবস্তুতে অত্যন্ত সঠিকভাবে আঘাত করার ক্ষমতা রাখে।
চিফ অব জেনারেল স্টাফ, পাকিস্তান আর্মির সিনিয়র কর্মকর্তারা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা পরীক্ষার পর্যবেক্ষণ করেছেন। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধান বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে রাতের আঁধারে আঘাত হানা ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। ধ্বংসস্তূপে উদ্ধার তৎপরতা চলছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
উদ্ধার তৎপরতার পাশাপাশি বিদ্যুৎ-পানি সরবরাহ পুনরায় সচল করতে কাজ শুরু করেছে সরকারি সংস্থাগুলো। গতকাল বুধবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এর আগে গত মঙ্গলবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে সেবু প্রদেশের উপকূলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূকম্পন কেন্দ্রের কাছাকাছি বোগো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি মালিকানাধীন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ফতুল্লা ডিপো থেকে ৩ লাখ ৭৫ হাজার লিটার ডিজেল গায়েব হয়েছে। দুই দফায় তেল চুরির এ ঘটনা জ্বালানি খাতের দুর্বলতা প্রকাশ করেছে।
জ্বালানি তেলের চুরি ও অপচয় রোধে সরকারের নির্মাণ করা ঢাকা-চট্টগ্রাম পাইপলাইনে তেল সরবরাহ চালু হয়েছে গত জুনে। চট্টগ্রামের পতেঙ্গায় মূল টার্মিনাল থেকে সরাসরি তেল আসছে নারায়ণগঞ্জের ফতুল্লায়। এর মধ্যেই যমুনার ডিপোয় এ তেলেসমাতি ঘটল।
যমুনা অয়েল কোম্পানি ও ফতুল্লা ডিপো সূত্র বলছে, জ্বালানি তেল চুরির অন্যতম উপায় হলো, তেল মজুত রাখা ট্যাংকে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আগামী ৫ অক্টোবর পর্যন্ত দেশের ওপর একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাব থাকতে পারে। এর ফলে দেশের ৮০ শতাংশ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
এটি চলতি বছরের ১৩তম এবং মৌসুমি বৃষ্টি বলয়গুলোর মধ্যে নবম। এবারের এই বৃষ্টিবলয় দেশের প্রায় ৮০ শতাংশ এলাকা জুড়ে সক্রিয় থাকবে এবং বেশকিছু অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। বিশেষ করে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলে এবং দক্ষিণ অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
বি বাকি অংশ পড়ুন...
চুয়াডাঙ্গা সংবাদদাতা:
জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বদরউদ্দীন (২৬) নামে এক বাংলাদেশিকে অপহরণ করে নিয়ে গেছে ভারতীয় হানাদার সীমান্ত বাহিনী (বিএসএফ)।
গতকাল বুধবার (১ অক্টোবর) সকাল ১১টার দিকে ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে অপহরণ করে।
বদরউদ্দীন ওই উপজেলার বেনীপুর গ্রামের স্কুলপাড়ার আব্দুল করিমের ছেলে।
গ্রামবাসী জানায়, বদরউদ্দীনসহ কয়েকজন গতকাল বুধবার সকালে সীমান্তের দিক থেকে ফিরছিলেন। এ সময় ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও বিএসএফ বদরউদ্দ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে যেতে চলেছে আমেরিকার সরকার। মার্কিন সিনেট গত মঙ্গলবার প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন করতে পারেনি। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটেরা এই বিল নিয়ে একমত হতে পারেনি। ফলে থেকেই সরকারি কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে আসন্ন ‘শাটডাউন’ ঘোষণা করে দিয়েছে। এর ফলে আটকে যাবে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতনও। বিমানযাত্রা থেকে শুরু করে বিনিয়োগ, গবেষণা- বহু ক্ষেত্রে কোপ পড়েছে। শুধুমাত্র আপৎকালীন পরিষেবাগুলি সচল থাকবে বলে মনে করা হচ্ছে। এর আগে আমেরিকার সরকারে ‘শাটড বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের সঙ্গে আর্থিক প্রতারণা হুন্ডি কার্যক্রম পরিচালনা ও স্বর্ণ চোরাচালানের মাধ্যমে প্রায় ৬০৮ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে সিআইডি এজাহারনামীয় ৬ জনসহ অজ্ঞাতনামা ৫-৭ জনের বিরুদ্ধে মামলা করেছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান গণমাধ্যমকে বিষয়টি অবগত করেন।
বাংলাদেশের নাগরিক কর্তৃক একজন মার্কিন নাগরিক প্রতারিত হলে আমেরিকার গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে সহযোগিতামূলক যোগাযোগের সূত্র ধরে সিআইডি অনুসন্ধান কাজ শু বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ৯৬ মিলিয়ন ডলার দেয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেছে। এরমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন ডলার এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন ডলারের ঘোষণা করে। গত মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এ ঘোষণা দেয়।
মঙ্গলবার স্থানীয় সময় নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ আয়োজিত এই বৈঠকে ৭৫টি দেশ ও বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা রাসেলকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা ডিবি পুলিশ।
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় জামাতের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করা হয়েছে। ২১ সেপ্টেম্বর রাতে আমির হামজাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মিছিলে অংশ নেয়- জামাত মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত, নাঙ্গলকোট পৌরসভার আমির হারুন আর রশিদ, মক্রবপুর ইউনিয়ন আমির ডা. বেলাল আহমেদ ও স্থানীয় জামাত-শিব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের বক্তব্য হিসেবে একটি ফটোকার্ড প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এই ফটোকার্ডে প্রচারিত জামিন পাওয়া সংক্রান্ত বক্তব্য আইজিপির নয় বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফটোকার্ডে উল্লেখিত ‘গ্রেপ্তার করা বড়-বড় অপরাধীরা দুই-তিন দিনের মধ্যে জামিনে বের হয়ে যায় কীভাবে তা বোধগম্য নয়’ এ কথা আইজিপি বলেননি।
গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতরে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে দেওয়া আইজিপির বক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
রোহিঙ্গা সংকটের সমাধান কেবল মিয়ানমারের ভেতরেই সম্ভব বলে মন্তব্য করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্রান্ডি। সে সতর্ক করে বলেছে, মিয়ানমারের সাহসী পদক্ষেপ ছাড়া রোহিঙ্গাদের দুর্দশার অবসান হবে না।
গ্রান্ডি বলেছে, এই সংকটের উৎপত্তি মিয়ানমারে। আর সমাধানও সেখানেই।
জাতিসংঘ সদর দপ্তরে গত মঙ্গলবার ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ বিষয়ক উচ্চপর্যায়ের সম্মেলনে সে এসব কথা বলে।
গ্রান্ডি বলেছে, এখন আরাকান আর্মি রাখাইনের বেশিরভাগ এলাকা দখলে নিলেও রোহি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
চলতি মাসের শুরুতে কাতারের দোহায় বোমা হামলার পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন দখলদার সন্ত্রাসী নেতানিয়াহু। গত ২৯ সেপ্টেম্বর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান তিনি।
পলিটিকোর খবর অনুসারে, ট্রাম্প নিজে ওভাল অফিস থেকে কাতারের প্রধানমন্ত্রীর কাছে ফোন করে এবং নেতানিয়াহু টেলিফোনে ক্ষমা প্রার্থনা করে।
হোয়াইট হাউস থেকে সাদা-কালো একটি ছবি প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। ছবিতে দেখা যাচ্ছে, ট্রাম্প ফোন ধরে আছে এবং নেতানিয়াহু স্ক্রিপ্ট থেকে কিছু পড়ছ বাকি অংশ পড়ুন...












