পটুয়াখালী সংবাদদাতা:
জেলার দশমিনা উপজেলায় ৩৩ শতাংশ জমিতে মাচা পদ্ধতিতে কদু-করলা চাষে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা পাবেল হোসেন। কৃষিজমিতে বাঁশের খুঁটি আর তারের মাচায় ঝুলছে সারি সারি কদু ও করলা। সবুজ পাতার ফাঁকে ফাঁকে বেড়ে ওঠা এসব সবজি এখন কৃষক পাবেলের (৩৫) আয়ের উৎস।
মাত্র ১৪ হাজার টাকা উৎপাদন খরচে কদু, করলা ও শসা চাষ করে ইতোমধ্যে ৭০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন তিনি। মৌসুমের বাকি সময়ে আরও ৪০ থেকে ৪৫ হাজার টাকার সবজি বিক্রির আশা করছেন এ তরুণ উদ্যোক্তা।
বাণিজ্যিকভাবে মাচা পদ্ধতিতে সবজি চাষ করে নিজের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শিশুদের কান্না, স্বজনদের উৎকণ্ঠা আর চিকিৎসকদের ব্যস্ত ছোটাছুটিÑ রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিত্যদিনের চিত্র এটি। ডেঙ্গু, হাম, নিউমোনিয়া বা জন্মগত জটিলতা নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানদের বাঁচাতে সারা দেশ থেকে এখানে ছুটে আসেন মা-বাবারা। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসক ও নার্সরা নিরন্তর লড়াই চালিয়ে যান। কিন্তু যে ভবনে চলছে এই প্রাণ বাঁচানোর লড়াই, সেই ভবনটিই এখন সবার জন্য সবচেয়ে বড় উদ্বেগ ও আতঙ্কের কারণ।
হাসপাতালের মূল ও পুরনো ভবন ‘এ’ ব্লক ২০১৬ সালেই পরিত্যক্ত ঠবাকি অংশ পড়ুন...
ইরান যুদ্ধে এ পর্যন্ত মার্কিন করদাতাদের পকেট থেকে খসেছে অন্তত ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলার (৫ লাখ ৮৪ হাজার কোটি টাকার বেশি)। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের কয়েকদিন আগে মার্কিন আইনপ্রণেতাদের এ তথ্য জানিয়েছে পেন্টাগন। খবর আল জাজিরার।
বুধবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে পেন্টাগন জানায়, যুদ্ধের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বরাদ্দকৃত তহবিলের ‘৯৭ দশমিক ৫ শতাংশ সফলভাবে কাজে লাগাতে পেরেছে’ তারা।
কংগ্রেসকে পেন্টাগন জানিয়েছে, গত ১৬ অক্টোবর পর্যন্ত ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের খরচ বেড়ে অন্তত ৪৭ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। কà বাকি অংশ পড়ুন...
সিনিয়র সহকারী সচিব তানভীর হোসেন স্বাক্ষরিত স্মারক নম্বর ৪৭.০০.০০০০.০৩১.১৬.০৭১.২৪-১২৯৮-এর মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়, মন্ত্রিসভা বিভাগের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সরকারি যানবাহনে অনাবশ্যক হর্ন ব্যবহার বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ঠ অনুবিভাগ ও শাখাগুলোকে প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠানো হয়েছে।
মন্ত্রিসভা বিভাগের গত ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দদূষণ বর্তমানে একটি মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সমস্যা হিসেবে আবির্ভ বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে অন্তত ২০০ কোটি ডলারের অস্ত্র, বিস্ফোরক এবং ভারী ট্রাক আমদানি করেছে ইরান। ৫ হাজারের বেশি সংস্থার এক গোপন নেটওয়ার্ক তৈরি করে এই কার্যক্রম সম্পন্ন করেছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২০১৬ সাল থেকে শুরু হওয়া শিপিং ডেটা এবং বিল অব লেডিং-এ এসব সংস্থার আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। এর মধ্যে কিছু সংস্থা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং ইরানের অভিজাত শ্রেণি দ্বারা নিয়ন্ত্রিত ‘বুনিয়াদ’ নামক ব্যবসায়িক সংস্থাগুলোর বাকি অংশ পড়ুন...
ফলে নভেম্বর মাসজুড়ে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
সিনিয়র সহকারী সচিব এনামুল হকের স্বাক্ষরে নভেম্বর মাসের জ্বালানির দাম নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের গত ২০ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনমূলে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের বিক্রয়মূল্য ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই মূল্যহার নভেম্বর, ২০২৬ মাসের জন্য অপরিবর্তিত রাখা হলà§ বাকি অংশ পড়ুন...
পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশকে সত্যিকারার্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (২০০৬ ব্যাচ)-এর ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেঠবাকি অংশ পড়ুন...
বাকৃবি সংবাদদাতা:
ফসল সংগ্রহের মৌসুমে পেঁয়াজের দাম কমে গেলে উৎপাদন খরচও তুলতে পারেন না কৃষক। আবার ভালো দামের আশায় পেঁয়াজ মজুত রাখলেও উপযুক্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে পচন, অঙ্কুর গজানো ও ওজন কমে যাওয়ায় লোকসান গুনতে হয় তাদের। এই সংকট নিয়ে ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় পেঁয়াজ সংরক্ষণ ব্যবস্থা তৈরি ও পরীক্ষা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) একদল গবেষক।
তাদের উদ্ভাবিত ব্যবস্থায় সংরক্ষণ কক্ষের তাপমাত্রা ও আর্দ্রতা পর্যবেক্ষণের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বায়ু চলাচল নিয়ন্ত্রণ করা যায়। প্রায় à§ বাকি অংশ পড়ুন...
হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বিজয় লাভের রহস্য:
‘শিফা শরীফে’ বর্ণিত রয়েছে-
وَكَانَتْ فِي قَلَنْسُوَةِ حَضْرَتْ خَالِدِ بْنِ الْوَلِيْدِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ شَعَرَاتٌ مِنْ شَعَرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَقَطَتْ قَلَنْسُوَتُه فِىْ بَعْضِ حُرُوْبِهِ فَشَدَّ عَلَيْهَا شَدَّةً أَنْكَرَ عَلَيْهِ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَثْرَةَ مَنْ قُتِلَ فِيهَا فَقَالَ لَمْ أَفْعَلْهَا بِسَبَبِ الْقَلَنْسُوَةِ بَلْ لِمَا تَضَمَّنَتْهُ مِنْ شَعَرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِئَلَّا أُسْلَبَ بَرَكَتَهَا وَتَقَعَ فِىْ أَيْدِى الْمُشْرِكِينَ
অর্থ: “হযরত খালিদ বিন ওয়ালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার টুপি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রোগীর একই পরীক্ষার বিল কোথাও ৬৫৭, কোথাও ১৩০০ টাকা। থাইরয়েডের হরমোন দেখার টিএসএইচ পরীক্ষায় ধানমন্ডির ল্যাবএইডে নেওয়া হয় ১৩০০ টাকা। একই এলাকার পপুলারে নেওয়া হয় ৯০০, ইবনে সিনায় ৬৫৭ টাকা। ধানমন্ডির প্রথম সারির একটি ডায়াগনস্টিক সেন্টারের তথ্য অনুযায়ী, এই পরীক্ষায় তাদের খরচ ১৬০ টাকা।
প্রায় প্রতিটি পরীক্ষায় রি-এজেন্ট (পরীক্ষা-নিরীক্ষার উপকরণ) ও যন্ত্রপাতি কেনা, টেকনোলজিস্টের বেতনসহ সব মিলিয়ে যত ব্যয় হয়, তার চেয়ে অনেক বেশি বিল গুনতে হয় রোগীদের। যদিও প্রতিষ্ঠান ও স্থানভেদে বিলের পার্থক্য আছে।
ডায়াগনস্টিক সেন্টà বাকি অংশ পড়ুন...
কানাডার অভিবাসনব্যবস্থায় একাধিক পরিবর্তন ঘিরে অভিবাসনপ্রত্যাশী ও অস্থায়ী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থায়ীভাবে বসবাসের আবেদন, দক্ষ কর্মীদের নির্বাচন এবং শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়ার প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু হওয়ায় আবেদনকারীদের অনেককেই নিজেদের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হচ্ছে।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) গত ১৬ অক্টোবর ঘোষণা করেছে, আগামী ৩ নভেম্বর থেকে এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় দক্ষ কর্মীদের মূল্যায়নের নিয়মে পরিবর্তন আসবে। নতুন ব্যবস্থাঠবাকি অংশ পড়ুন...












