মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠেছে। আর তাই পরিস্থিতির অপ্রত্যাশিত অবনতি ঘটতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট: কনস্যুলার অ্যাফেয়ার্স তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক সতর্কবার্তা এসব তথ্য জানায়।
সতর্কবার্তায় বলা হয়, মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল রয়েছে এবং যেকোনো সময় অপ্রত্যাশিতভাঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন: কোনো মুসলিম ভূখ-ই অন্য কোনো মুসলিম দেশের ওপর আগ্রাসনের ঘাঁটিতে পরিণত হওয়া উচিত নয় এবং কোনো মুসলিম দেশেরই প্রতিবেশী দেশের অনিরাপত্তার মধ্যে নিজের নিরাপত্তা খোঁজা উচিত নয়।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বৃহস্পতিবার সকালে তেহরানে (মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের জন্য ব্যবহৃত সম্মেলন-কেন্দ্রের হল-ভবনে) ৪০তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলনে বক্তব্য দেয়ার সময় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং দেশের ভৌগোলিক অখ-তা রক্ষাà§ বাকি অংশ পড়ুন...
বিবৃতি অনুযায়ী, বৃহস্পতিবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানি। বৈঠকে সংলাপের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে দুই পক্ষ আলোচনা করেন।
আলোচনায় হরমুজ প্রণালিতে একটি ‘সাময়িক যৌথ নৌ-করিডোর’ স্থাপন এবং জলপথটি মাইনমুক্ত করার সমন্বিত উদ্যোগের বিষয়টি উঠে আসে। বৈঠকে ‘প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব এবং অবাধ নৌ-চলাচলের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের’ ওপর জোর দেন কাতারের প্রধানমন্ত্রী।
অন্যদিকে, মà বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের কমান্ডার এক বার্তায় ইসরায়েলি শাসনের পতন অনিবার্য বলে উল্লেখ করেছেন।
কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত পেজে লিখেছেন, অধিকৃত ভূখ-ে ফিলিস্তিনের দখলদাররা সামাজিক ক্যান্সারে আক্রান্ত হয়েছে; ভেতর থেকে ভেঙে পড়াই তাদের অনিবার্য পরিণতি।
তিনি আরও বলেন, পশ্চিম তীরে বেপরোয়া ও বর্বর সন্ত্রাসীরাও ফিলিস্তিনের বৈশি^ক আদর্শকে আড়ালে ঠেলে দিতে পারবে না। সংযুক্তিকরণ (অ্যানেক্সেশন) বাতিল, আর পতন নিশ্চিত।
বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে নড়াইল জেলার কালিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকার হাবিবুর রহমান (৪১) এবং একই ইউনিয়নের চাঁদপুর মধ্যপাড়া এলাকার রকিবুল হাসান নয়ন (৩৬)।
পুলিশ জানায়, চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের প্রলুব্ধ করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা গ্রহণ করে তা আত্মসাৎ করত। একপর্যায়ে ২০ আগস্ট রাতে কালিয়া থানার পুঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর অভিযোগ করেছেন, কুষ্টিয়ায় তার দলের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রামদা, হকিস্টিক, ছুরি ও চাপাতি নিয়ে হামলা চালিয়েছে।
গত শনিবার (১৫ আগস্ট) নিজের পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
‘রগকাটা জামাত-শিবির তার স্বরূপে ফিরেছে!’ শিরোনামে দেওয়া পোস্টে নুরুল হক নুর দাবি করেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর উপর্যুপরি হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, হামলায় কুষ্টিয়া জেলা গণঅধিকার প বাকি অংশ পড়ুন...
যশোর সংবাদদাতা:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) সন্নিকটস্থ মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগরসহ সব ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়েছে বিশ^বিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে গত বুধবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চিঠিও পাঠানো হয়েছে।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নির্দেশে রেজিস্ট্রার কাজী জালাল উদ্দীন স্বাক্ষরিত চিঠিটির অনুলিপি প্রধানমন্ত্রীর একান্ত সচিব, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, রেলপথ মন্ত্রণালয় ও বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছেও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সাড়ে পাঁচ হাজার শিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত একদিনে দেশে ঘণ্টায় ৫৫ থেকে ৬০ হাজার কিলোওয়াট পর্যন্ত লোডশেডিং হয়েছে বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) মধ্যরাতে নিজের অনলাইন পেজে একটি জরিপের বরাত দিয়ে তিনি এ তথ্য জানান।
ফাইজ তাইয়েব আহমেদের পোস্টে বলা হয়, ২০২২ সালের পর থেকে এক দিনে এটাই সর্বোচ্চ লোডশেডিং। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে নজিরবিহীন লোডশেডিং পরিস্থিতি চলছে বলেও দাবি করা হয়। একই সঙ্গে ২০২৫ সালের একই সময়ের তুলনায় চলমান লোডশেডিং ২২ গুণ বেশ বাকি অংশ পড়ুন...
রেলযাত্রার দুর্ভোগ কমাতে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ মেহেরুল্লাহনগর স্টেশনে দূরপাল্লার আন্তঃনগরসহ সব ধরনের ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়ে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) প্রশাসন।
বুধবার (১২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীন স্বাক্ষরিত একটি পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পত্রটির অনুলিপি প্রধানমন্ত্রীর একান্ত সচিব, শিক্ষামন্ত্রীর একান্ত সচিব, রেলপথ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর একান্ত সচিবের কাছেও পাঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, কাউন্সিলের সচিবের পদ থেকে মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করার পর তার জায়গায় রেজাইকে নিয়োগ দেওয়া হয়েছে।
মোহসেন রেজাই ১৯৮১ সালে আইআরজিসির প্রধানের দায়িত্ব নেন এবং ১৯৯৭ সাল ঠবাকি অংশ পড়ুন...
আরাঘচি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি বারবার শুনেছেন, ‘আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, পুরো বিশ্বকে চমকে দিয়েছেন।’ তিনি বলেন, ‘কেউ ভাবেনি যে ইরান এভাবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।’
আরাগচির দাবি, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানের পেছনে ইসরাইল, পশ্চিমা বিশ্ব এবং আরও কয়েকটি দেশের সমর্থন ছিল। এসব সমর্থন সত্ত্বেও ইরান প্রতিরোধ গড়ে তুলে নিজেদের সক্ষমতা ও শক্তির প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
এদিকে ওয়াশিংটন ইরানের সঙ্গে পাঁচ মাসের যুদ্ধে যুà বাকি অংশ পড়ুন...
আরাঘচি বলেন, যুদ্ধের শুরুতে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মাত্র দুটি শব্দ লিখেছিলেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ’। আরাঘচির ভাষ্য, ‘এটাই ছিল তাদের আমাদের কাছে চাওয়া। কিন্তু মাত্র ২০ দিন পর একই প্রতিপক্ষ আলোচনার জন্য অনুরোধ করতে শুরু করে।’
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের জয় হয়েছে দাবি করে আব্বাস আরাঘচি বলেন, ইরান নিজেকে বিশ্বের সামনে একটি ‘কঠিন ও অপরাজেয় শক্তি’ হিসেবে প্রমাণ করেছে।
আরাঘচি বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি বারবার শুনেছেন, ‘আপনারা ইরানিরা একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছেন, পুরো বিশ্বঠবাকি অংশ পড়ুন...












