আল ইহসান ডেস্ক:
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের প্রাণহানি ঘটেছে। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে প্রাণহানির এই তথ্য জানিয়েছে। বন্যা ও ভূমিধসে রাজ্যে আরও সহস্রাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় বলেছে, ‘উত্তর প্রদেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে রেকর্ড অতিভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৬ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে।’
‘বঙ্গোপসাগরে সৃষ্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সুদের হারের ঊর্ধ্বগতি, লাগামহীন সরকারি ব্যয়, বাজেট ঘাটতি এবং মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনাকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতি এক মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতির সম্মুখীন হয়েছে। বিশ্বজুড়ে বন্ড বাজারের বিনিয়োগকারীরা আবারো শক্ত অবস্থান নিয়ে বাজারগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করেছে। দীর্ঘ দিনের সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পরিচিত প্রধান সরকারি ঋণের বাজারগুলোতে ইয়েল্ড বা মুনাফার হার দ্রুত বাড়ায় বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থা ঝুঁকির মুখে পড়েছে।
ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল ফাইন্যান্সের (আইআইএফ) তথ্যমতে, চ বাকি অংশ পড়ুন...
বিচারকদের আইন ও বিচারিক মানদণ্ড যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীদের জন্য দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সিলেট বিভাগের বিচারকদের নির্দেশনা প্রদান করেন তিনি।
এদিন নিজ বক্তব্যে বিভাগীয় শহরগুলোয় ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে প্রতিটি বিভাগে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক ট্রাইব্যুনাল ভবন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন প্রধান ব বাকি অংশ পড়ুন...
কুড়িগ্রাম সংবাদদাতা:
চিলমারীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার কাঁচকোল বাজার এবং পুঁটিমারি এলাকার মধ্যবর্তী স্থানে নদের ডান তীর রক্ষা বাঁধে নতুন করে প্রায় ৩৫ মিটার অংশে ধস দেখা দেয়।
এতে গত এক সপ্তাহে স্বল্প দূরত্বের পরপর তিনটি স্থানে ফাটলসহ ধস দেখা দেওয়ায় বাঁধের প্রায় ৬০০ মিটার অংশ ভাঙন ঝুঁকিতে পড়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
এর আগে গত ১, ১৬ ও ২০ জুলাই তিন দফায় ব্রহ্মপুত্রের ডান তীঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের জন্য অবশেষে গঠন হতে যাচ্ছে স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে প্রাথমিকভাবে পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম দিয়েই ইউনিটটির কার্যক্রম শুরু হবে। পরে প্রয়োজন অনুযায়ী গড়ে তোলা হবে সাংগঠনিক কাঠামো।
সাইবার অপরাধের তদন্ত, ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণ এবং ডিজিটাল ফরেনসিক কার্যক্রম বর্তমানে পুলিশের বিভিন্ন ইউনিটে ছড়িয়ে-ছিটিয়ে পরিচালিত হচ্ছে। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ইউà বাকি অংশ পড়ুন...
গতকাল জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সমাবেশে সরকারের প্রতি ৮ দফা দাবিনামা পেশ করা হয়:
১. নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শানে অবমাননাকারীদের একমাত্র শরঈ শাস্তি ‘ফাঁসি’ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করতে হবে।
গোপালগঞ্জের কাশিয়ানীতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত উম্মাহাতু বাকি অংশ পড়ুন...
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় অবস্থিত ওই নেতার মালিকানাধীন ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজ’ নামের কারখানায় এ অভিযান চালায় জেলা প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বায়েজিদ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অবৈধভাবে কারখানাটি পরিচালনা করে আসছিলেন। অভিযানে শিশুদের বেবি জেল, প্রাপ্তবয়স্কদের যৌন উত্তেজক ওষুধসহ বিভিন্ন প্রকার অবৈধ আয়ুর্বেদিক ওষুধ উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী ফরিদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইনসানা তানজীন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ডলার বা বৈদেশিক মুদ্রা ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বিদেশি ব্যাংকের নামে পরিচালিত নন-রেসিডেন্ট টাকা আ্যাকাউন্ট (এনআরটিএ) বা ভোস্ট্রো হিসাবের মাধ্যমে আমদানি-রপ্তানির অর্থ টাকায় নিষ্পত্তি করা যাবে। বৈদেশিক বাণিজ্যে ডলারের ওপর নির্ভরতা কমাতে এ ব্যবস্থা চালু করা হয়েছে।
গতকাল বুধবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন ব্যবস্থায় আমদানিকারকের কাছ থেকে পাওয়া টাকা সংশ্লিষ্ট ভোস্ট্রো হিসাবে জমা হবে। পরে ওই হিসাব থেকে বাংলাদেশের রপ্তানিকারক বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার অভিযোগ তুলে বিজেপি ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস নেতা রমেশ।
সে দাবি করে, বিজেপি ও আরএসএসের কারণেই দেশের শিক্ষাব্যবস্থায় ঘুণ ধরেছে এবং এটি গভীর দুর্নীতির কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেয়া এক বার্তায় সে এসব কথা বলে।
রমেশ অভিযোগ করে, শুধু রাজনীতি বা অর্থনীতি নয়, দেশের পুরো শিক্ষাব্যবস্থাও নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বিজেপি ও আরএসএস। তাদের নীতি ও পৃষ্ঠপোষকতার কারণেই দেশেà বাকি অংশ পড়ুন...
কুমিল্লা সংবাদদাতা:
লালমাই পাহাড়ের সানন্দা এলাকায় কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিন জনকে গ্রেফতার ও আরও একজনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত জুমুয়াবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে তুহিন অপ্রতীমকে সঙ্গে নিয়ে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার পাহাড়ঘেরা নির্জন জঙ্গলে যায়। পরে অপ্রতীমের বাকি অংশ পড়ুন...
ঝিনাইদহ সংবাদদাতা:
মাদকের বিরুদ্ধে ঝিনাইদহে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। নিয়মিত অভিযান, সন্দেহভাজনদের আটক এবং ডোপ টেস্টের মাধ্যমে মাদকসেবন শনাক্ত করে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। এতে মাঠপর্যায়ে পুলিশের তৎপরতা যেমন বেড়েছে, তেমনি বাড়ছে মামলা ও আসামির সংখ্যাও। তবে মাদকবিরোধী এই অভিযানের আড়ালে তৈরি হয়েছে নতুন এক চাপ। আটক ব্যক্তিদের ডোপ টেস্ট করাতে প্রতি পরীক্ষায় ব্যয় হচ্ছে ৯৫০ টাকা। আর সরকারি বরাদ্দ না থাকায় এ অর্থ পরিশোধ করতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য কিংবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিজের পকেট থেকে।
মাদকবিà বাকি অংশ পড়ুন...
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে জুমার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী হামলায় ৫ পুলিশসহ ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রদেশটির কোহাট পুলিশ লাইনের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জিও নিউজ।
খাইবার পাখতুনখোয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জুলফিকার হামিদ জিও নিউজকে বলেন, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুরোনো পুলিশ লাইনের ফটকে ধাক্কা দেয়। এরপর বিস্ফোরণ ঘটে এবং সেখানে গুলিও চলেছে।
হামলাকারীদের সঙ্গে পুলিশের গোলাগুলির সময় স্পেশাল ব্রাঞ্চ ভবনেও আরেকটি আত্মঘাতী বিস্ফোরণ ঘটে বলেও জানান তিনি। পুলিশের সঙ্গে গোলাগুঠবাকি অংশ পড়ুন...












