নিজস্ব সংবাদদাতা:
আধুনিক অস্ত্রোপচার পদ্ধতি, উন্নত চিকিৎসা সরঞ্জাম, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি ও বিশেষায়িত চিকিৎসাসেবার সম্প্রসারণের ফলে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. রফিকূল ইসলাম।
গত বুধবার (২৮ অক্টোবর) চীনের সাংহাইয়ের পুডং গংলি হাসপাতালে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে অধ্যাপক রফিকূল ইসলাম বলেন, ইউরোলজি ও এন্ডোইউরোলজির মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রে বাংলাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ২৯তম বিসিএসে চাকরি নেওয়ার অভিযোগে তিন উপসচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত বুধবার রাতে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ওএসডি হওয়া তিন কর্মকর্তা হলো- জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিসার তোফাজ্জল হোসেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পরিচালক রকিবুর রহমান খান এবং বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সচিব নাহিদা বারিক।
এই তিন কর্মকর্তা ২৯তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে নিয়à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভারতে একই সঙ্গে দুটি আদালতের দুটি ভিন্ন রায় নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। দিল্লিতে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অপরাধীদের মাত্র ৭ বছরের কারাদ- দেয়া হলেও, গুজরাটে গরু গোশত প্রক্রিয়াজাতকরণের অপরাধে তিন মুসলিমকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদ-। এই দুই রায়ের পর কট্টর মুসলিমবিদ্বেষী দেশটির আইনি ব্যবস্থার অসমতা ও দ্বিমুখী নীতি নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ পাচ্ছে।
গত সোমবার গুজরাটের গান্ধীনগর জেলার কালোল সেশনস কোর্ট চরম বিতর্কিত ও নজিরবিহীন রায়ে ২৭৭ কেজি গরু গোশত বহনের অভিযোগে তিন মুসলà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
এলপিজির মূল্য বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি বয়কট করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) দিনব্যাপী শুনানিতে অংশ নিয়ে এ সিদ্ধান্তের কথা জানায় সংগঠনটি।
শুনানিতে অংশ নিয়ে ভোক্তা, ডিলার ও এলপিজি কোম্পানিগুলোর প্রতিনিধিরা নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।
বাংলাদেশ অর্থনীতি সমিতির প্রতিনিধি অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান জানান এলপিজি সরবরাহে কৃত্রিম সংকট তৈরি, বিইআরসির নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের কৃষকদের নিবন্ধন, কৃষি উপকরণ সহায়তা প্রদান ও পর্যায়ক্রমে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে বড় কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। আগামী চার বছরে প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনার কাজ চলমান রয়েছে। দেশের ৬৪ জেলার ৫০৩টি উপজেলায় ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লককে কেন্দ্র করে এ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
ইতোমধ্যেই কৃষকদের তথ্য সংগ্রহ, ব্যাংক হিসাব খোলা, প্রাক-পাইলটিংয়ের মাধ্য বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পুশব্যাকের পর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি ধরা পড়লে উড্ডয়ন স্থগিত করা হয়। এতে উড়োজাহাজটি বিমানবন্দরে আটকে পড়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ (বিজি-৩৭৭) ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত গন্তব্যে যাত্রার কথা ছিল। বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শিশুদের কান্না, স্বজনদের উৎকণ্ঠা আর চিকিৎসকদের ব্যস্ত ছোটাছুটিÑ রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিত্যদিনের চিত্র এটি। ডেঙ্গু, হাম, নিউমোনিয়া বা জন্মগত জটিলতা নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানদের বাঁচাতে সারা দেশ থেকে এখানে ছুটে আসেন মা-বাবারা। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসক ও নার্সরা নিরন্তর লড়াই চালিয়ে যান। কিন্তু যে ভবনে চলছে এই প্রাণ বাঁচানোর লড়াই, সেই ভবনটিই এখন সবার জন্য সবচেয়ে বড় উদ্বেগ ও আতঙ্কের কারণ।
হাসপাতালের মূল ও পুরনো ভবন ‘এ’ ব্লক ২০১৬ সালেই পরিত্যক্ত ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন মিলেছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এ অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের দারপ্রান্তে পৌঁছে গেলো প্রথম ইউনিট।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধাপে নানান জটিল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে এই কেন্দ্রের কাজ এগিয়ে নিতে হচ্ছে। যে অনুমোদনটি মিলেছে সেটি মূলত সি-স্টেজে যাওয়ার অনুমোদন। এটি খুবই গà বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিআরটিএ’র অফিশিয়াল ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধির বিষয়টি জানানো হয়েছে।
সন্ধ্যা ৭টা ১৪ মিনিটে দেয়া ওই পোস্টে বলা হয়, ‘সরকার কর্তৃক মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এর আগে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের নির্ধারিত সময়সীমা ১৫ নভেম্বরের পরিবর্তে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। বিপুলসংখ্যক মোটরসাইকেল বাকি অংশ পড়ুন...
সিনিয়র সহকারী সচিব তানভীর হোসেন স্বাক্ষরিত স্মারক নম্বর ৪৭.০০.০০০০.০৩১.১৬.০৭১.২৪-১২৯৮-এর মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়েছে।
পরিপত্রে উল্লেখ করা হয়, মন্ত্রিসভা বিভাগের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সরকারি যানবাহনে অনাবশ্যক হর্ন ব্যবহার বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্দেশনাটি বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ঠ অনুবিভাগ ও শাখাগুলোকে প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠানো হয়েছে।
মন্ত্রিসভা বিভাগের গত ৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে বলা হয়, শব্দদূষণ বর্তমানে একটি মারাত্মক পরিবেশগত ও জনস্বাস্থ্য সমস্যা হিসেবে আবির্ভ বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সরকারি আবাসন পরিদপ্তর এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করেছে। বিজ্ঞপ্তিতে সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন সব সরকারি বাসা ও ফ্ল্যাটের বরাদ্দপ্রাপক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের এ বিষয়ে অবগত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সরকারি আবাসন পরিদপ্তরের পরিদর্শন দলের প্রতিবেদনে দেখা গেছে, কিছু বরাদ্দপ্রাপক তাদের নামে বরাদ্দ করা সরকারি বাসা বা ফ্ল্যাটের এক কক্ষ, দুই কক্ষ কিংবা সম্পূর্ণ বাসা অন্য ব্যক্তির কাছে সাবলেট বা ভাড়া দিয়েছেন। সরকারি বাসা এভাবে অন্যের কাছে ভাড়া দেয়া বা সাবলেট দেয়ার কার বাকি অংশ পড়ুন...












