নির্বাচন প্রসঙ্গে ইসির সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরে সিইসি বলেন, আমাদের দিক থেকে প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আচরণ বিধিমালা সংক্রান্ত নথি আইন মন্ত্রণালয় থেকে ফেরত এসেছে, এখন শুধু সংশ্লিষ্ট ম্যানুয়াল তৈরির কাজ বাকি। আমরা সচিবালয়কে সার্বিক প্রস্তুতি সম্পন্ন রাখতে বলেছি। সবুজ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনি কাজে নেমে পড়বে কমিশন।
তফসিল ও ভোটের সময়সূচি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইনগত বাধ্যবাধকতার কারণে এ বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনও বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র ১২ই রবীউল আউওয়াল শরীফ ১৪৪৮ হিজরী উদযাপন উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে আজ মঙ্গলবার (২৫ আগস্ট)। এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার বাদ মাগরিব সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব সাহানে উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ইসলামিক বাকি অংশ পড়ুন...
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে। এই পদত্যাগ অবিলম্বে কার্যকর হবে।’
মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জহির উদ্দিন স্বপনকে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।
অন্যদিকে বিএনপি সরকারের তথ্য ও সম্à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারের মন্ত্রিসভায় নতুন করে ৫ জন যুক্ত হয়েছেন। আর আগে প্রতিমন্ত্রী থাকা একজন মন্ত্রী হয়েছেন। সব মিলে বঙ্গভবনে শপথ নিয়েছেন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী। এদের মধ্যে চারজন মন্ত্রী আর দুজন প্রতিমন্ত্রী।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।
মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের বিএনপির সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং এর আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা রশিদুজ্জামান মিল্লাত।
প্রতিমন্তà§ বাকি অংশ পড়ুন...
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী Rules of Business, 1996 এর Rule 3(iv) অনুযায়ী মন্ত্রী এবং প্রতিমন্ত্রিদের মধ্যে দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। পাশাপাশি নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং নবনিযুক্ত মন্ত্রী সাচিং প্রু’কে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে বাকি অংশ পড়ুন...
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। জাতীয় সংগীত ও কুরআন তিলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। শপথ নেয়ার পর প্রচলিত রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন নতুন রাষ্ট্রপতি।
স্বাক্ষর শেষে নির্ধারিত আসনে বসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনৈতিক নেতা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান উপলকà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
২৫৫টি ভোট পেয়ে নির্বাচিত হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। তার প্রতিদ্বন্দ্বী জামাতে নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁওয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে অর্থনীতিতে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তৎঠবাকি অংশ পড়ুন...
রাজনীতির মাঠের বর্ষীয়ান ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পেশা ছিল শিক্ষকতা। একপর্যায়ে শিক্ষকতা ছেড়ে রাজনীতিতে আসার পর মাঠপর্যায়ের কর্মী থেকে নেতা, পৌরসভা চেয়ারম্যান এবং পরবর্তী সময়ে সংসদ সদস্য ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। আর এখন বসতে যাচ্ছেন দেশের রাষ্ট্রপতির আসনে।
শিক্ষাজীবন শেষ করে মির্জা ফখরুল যোগ দিয়েছিলেন শিক্ষকতায়। কর্মজীবনের শুরুতে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। তবে সাধারণ মানুষের অধিকার ও রাজপথের রাজনীতি তাকে বরাবরই টানত। সেই তাগিদ থেকেই ১৯৮৬ সালে চাকরি ছেড়ে দেন। ১৯৮৮ সাল বাকি অংশ পড়ুন...
এতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্রের ৭ এর খ (৬) ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটগ্রহণ শেষে বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পরপর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভীকে মনোনীত করার ঘোষণা এসেছে।
বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার। এদিন দুপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটের ফলাফল প্রকাশের পরেই গেজেট প্রকাশ করা হবে। আর আগামীকাল জুমুয়াবার সন্ধ্যায় হবে শপথ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুরে বিষয়টি জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
নির্বাচনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কেউই নির্ধারিত সময়ে প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলà§ বাকি অংশ পড়ুন...
বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের আগে সরকার দলীয় সংসদীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
চিফ হুইপ বলেন, ‘সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে। পুরো নির্বাচন সরাসরি সম্প্রচার হবে। ফলাফলও লাইভ ঘোষণা করা হবে।’
তিনি আরও বলেন, ‘আগামীকাল ইতিহাসের নতুন যাত্রা শুরু হবে। ইতিহাসের মাহেন্দ্রক্ষণ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। এজন্যই রাষ্ট্রপতি নির্বাচন হবে।’
২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ হবে বলেও জানিয়েছেন নুরুল ইসলাঠবাকি অংশ পড়ুন...












