বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পরাজিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা গত সোমবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর ভোট পুনর্গণনা ও তথ্য উন্মুক্ত করার আবেদন করেছেন।
আবেদন পত্রে উমামা ফাতেমা বলেন, নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।
উমামার এই আবেদন মূলত ৯ সেপ্টেম্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা যুগপৎ আন্দোলনে যাচ্ছে না বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব। একটি সংবাদমাধ্যমে এনসিপির যুগপৎ আন্দোলনে যুক্ত হওয়ার খবরকে ‘বিভ্রান্তিকর’ উল্লেখ করে সে তা নাকচ করেছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আদীব বলেন, জাতীয় নাগরিক পার্টি এখনো কোনো জোট বা যুগপৎ আন্দোলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। চার দাবিতে আট দলের যুগপৎ কর্মসূচির যে খবর প্রকাশ হয়েছে, তা বিভ্রান্তিকর।
এর আগে শনিবার একটি প্রতিবেদনে বলা হয়, চারটি দাবিতে জামায়াতের সঙ্গে এনসিপিও আট দলà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে যে শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ডিইবি’র অভিষেক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, দেশে যে শক্তির উত্থান ঘটছে, তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপজ্জনক। সরকারের একটি বড় অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও দাবি করেন।
তিনি বলেন, অনিয়ম জালিয়াতি করে দুইটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু-জাকসুতে একটি নিরà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের ভোট জামাত পেয়েছে বলা মানে দলকে আরও বিপর্যয়ের মধ্যে ফেলা বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। গত বৃহস্পতিবার (একটি টক শোতে হাজির হয়ে তিনি এমন কড়া মন্তব্য করেন।
পরাজয় স্বীকার করে সঠিক যুক্তিতে কথা বলা উচিত বলে মনে করেন রুমিন ফারহানা। দলের অযৌক্তিক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে যেটা মনে হয় যারা পরাজিত হয়েছে তারা ডিনায়েলের মধ্যে না থেকে কিংবা অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে বা ‘আওয়ামী লীগের ভোট জামাত চলে গেছে’- এগুলো কথা বলা দলকে আরও বিপর্যয়ের মধ্যে ফ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাতি হিসেবে বরাবরই আমরা সুবিধাবাদী ও স্বার্থপর বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। গত জুমুয়াবার দিবাগত রাতে অনলাইন পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবের একটি ভিডিও শেয়ার করে এ বার্তা দেন নুর। সম্প্রতি একটি গণমাধ্যমে নুর ও তার দলের প্রসঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।
ডাকসু নির্বাচনে শিবির ও ছাত্রদলের লড়াইয়ে পাত্তাই পায়নি নুরের দল থেকে দেওয়া প্যানেল। ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা পেয়েছà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্রসংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলকে সমর্থন দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে ভোটে এই প্যানেলের ভরাডুবি হয়েছে। এ নিয়ে এনসিপির ভেতরে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ডাকসুতে বিপর্যয়ের জন্য দলটির নেতারা একে অন্যকে পাল্টাপাল্টি দোষারোপ করছে।
এনসিপি তারুণ্যনির্ভর দল হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে তাদের অবস্থান বা গ্রহণযোগ্যতা এখন কেমন, ডাকসু নির্বাচনের ফলাফলের মাধ্যমে তা অনেকেই বুঝতে চাইবেন- এমন ধারণা দলটির নেতাদের মধ্যেও ছিল। সে কারণে ডাকসু নির্বাচন বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহ সংবাদদাতা:
ডাকসু নির্বাচনে বিজয়ের জন্য শিবিরকে পাকিস্তানের জামাতের অভিনন্দন জানিয়ে বিবৃতিকে ধৃষ্টতাপূর্ণ বলে উল্লেখ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তিনি বলেন, পাকিস্তান জামাতের এই বিবৃতি শুধু ধৃষ্টতাপূর্ণই নয়, শিষ্টাচারবহির্ভূত এবং ঔদ্ধত্যপূর্ণ। গত বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহের ফুলপুরে বওলা ডিগ্রী কলেজ মাঠে বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, নিশ্চয়ই বাংলাদেশের জামাত তাদের অভিভাবক পাকিস্তানের জমঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ইউনূস বারবার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এর কোন ব্যত্যয় হবে না। ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচন যদি ব্যত্যয় হয় তা হবে জাতির জন্য মহা বিপর্যয়।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য প্রত্যাশা ও চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার নির্মোহভাবে নির্বাচন দিতে বদ্ধ পরিকর। মানুষ ভোট দিতে চাইলে কারও সামর্থ্য নাই ভোটের ব্যত্যয় ঘটানোর। আগামী নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। তিনি প্রশ্ন রেখে বলেন, সরকারের দ্বারাই কি নির্বাচন বানচাল হতে যাচ্ছে? আমরা সরাসরি কিছু বলছি না, কিন্তু সন্দেহটা থেকেই যাচ্ছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, সন্দেহ হয় এই কারণে, আওয়ামী লীগের দোসররা এখনো সচিবালয়ে ও বিভিন্ন অধিদপ্তরে বসে আছে। অথচ তাদের বিরুদ্ধে সরকার কোনো পদà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিনন্দন জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ডাকসুতে যারা বিজয়ী হয়েছে, তাদের ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
গত মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।
এর আগে দিনের বিভিন্ন সময়ে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা ভোটকেন্দ্রে অনিয়ম, জালিয়াতি এবং কারচুপির অভিযো বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নিজেদের হীনস্বার্থের জন্য জাতির সঙ্গে ছাত্রশিবির কী পরিমাণ বেঈমানি করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেয়া উমামা ফাতেমা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোর ৫ টা ৪০ মিনিটে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে তিনি এক পোস্টে এ মন্তব্য করেন।
ওই পোস্টে তিনি লিখেন, কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছà§ বাকি অংশ পড়ুন...












