আল ইহসান ডেস্ক:
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ ও সহিংস অস্থিরতাকে কেন্দ্র করে ফরাসি সরকারের ভূমিকা নিয়ে বিতর্ক তীব্র হচ্ছে। ভাঙচুর, অগ্নিসংযোগ, দোকানপাটে লুটপাট ও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনাকে সামনে রেখে সরকার বিক্ষোভের মূল কারণগুলো আড়াল করছে বলে অভিযোগ উঠেছে।
জীবনযাত্রার মানের অবনতি, ক্রমবর্ধমান দারিদ্র্য এবং শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এই আন্দোলনের সূত্রপাত- এমনটাই মনে করছেন সমালোচকরা।
সমালোচকদের অভিযোগ, সহিংসতার ঘটনাগুলোকে কাজে লাগিয়ে সরকার বিক্ষোভ দমনে অতিরিক্ত নিরাপত্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইতালিতে পরপর ১২টি ভূকম্পন রেকর্ড করা হয়েছে। গত শনিবার এই ভূকম্পন অনুভূত হওয়ার পর ইতালিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় দুপুরের দিকে সিসিলির কাছে ৫ মাত্রার কম্পন অনুভূত হয়। এরপর আরো ১১টি ভূকম্পন হয়। ভূমিকম্পের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালেরমো ও মেসিনার বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকায় বসবাসরতদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে একটি ‘কমলা’ পর্যায়ের সুনঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেছেন, নিউমার্কেটসহ আশেপাশের এলাকার প্রধান সড়কগুলো থেকে অবৈধ হকার উচ্ছেদে দ্রুত বিশেষ কর্মসূচি চালু করা হবে। রাজপথে কাউকে বসতে দেওয়া হবে না। তবে যারা শৃঙ্খলা মেনে চলবেন, তাদের জন্য মতিঝিলের মতো নৈশকালীন মার্কেটের আদলে বিকল্প ব্যবস্থাপনার সুযোগ দেওয়া হবে।
গতকাল সোমবার রাজধানীর কলাবাগান গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মিলনায়তনে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, রমনা ও শাহবাগ এলাকার (ওয়ার্ড নম্বর ১৫ থেকে ২১) নাগরিক সমাজের উদ্যোগে এ মতবিনিময় সভায় সভাà বাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদদাতা:
শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রামের ধানক্ষেতে বাঘের পায়ের ছাপ ও চলাচলের চিহ্ন দেখা গেছে। লোকালয়ে বাঘের এই বিচরণের খবর ছড়িয়ে পড়লে পুরো গ্রামে তীব্র আতঙ্ক দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে ও গতিবিধি পর্যবেক্ষণে মাঠে নেমেছে বন বিভাগ। একই সঙ্গে গ্রামজুড়ে স্থানীয়দের সতর্ক করতে চালানো হচ্ছে মাইকিং।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) সন্ধুোয় একটি বাঘ স্থানীয় জব্বার ডাক্তারের বাড়ির পাশ দিয়ে ধানক্ষেতে নেমে যায়। পরবর্তীতে রাতে পার্শ্ববর্তী লতিফ মেম্বারের বাড়ির সামনের ধানক্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকা থেকে খুলনা, মাগুরা ও নারায়ণগঞ্জে-সাম্প্রতিক সময়ে যুবদলের অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক হামলা ও হত্যাকা- ঘটছে। কোথাও গুলি করে হত্যা, কোথাও কুপিয়ে, আবার কোথাও প্রতিপক্ষকে সরাতে খুনি ভাড়া করার অভিযোগও উঠেছে। সর্বশেষ গত শনিবার খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদলের সভাপতি রামীম বিশ্বাসকে গুলি করা হয়েছে।
এর আগে মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সোনারগাঁয়ে দুই যুবদল নেতাকে হত্যা করা হয়। এসব ঘটনায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগের পাশাপাশি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয়ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নিজেদের নেতাদের ক্ষেত্রে ন্যায়বিচারের কথা বললেও জামাত অন্যদের ক্ষেত্রে সেটা করতে নারাজ বলে মন্তব্য করেছেন এনসিপি সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তার প্রশ্ন- বিরোধীদলে থাকতেই নিজের বসতভিটায় কবর দিতে বাধা দিচ্ছেন, রাষ্ট্রের সব ক্ষমতা ওনাদের হাতে গেলে কী করবেন?
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) এক পোস্টে ডা. তাসনিম জারা এসব কথা লেখেন।
পোস্টে তাসনিম জারা লেখেন, মানিক পশারী মুক্তিযোদ্ধা ছিলেন কি না, সেই প্রশ্ন আপনি চাইলে তুলতে পারেন। তোলার জায়গাও আছে। যাচাইয়ের জন্য রাষ্ট্রের প্রতিষ্ঠান আছে, আদালত আছে। কিন্তà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ার গোপন বৈঠক করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে তিনি এ দাবি করেন।
তিনি বলেন, গত ১৬ অক্টোবর মাগরিবের পরে বারিধারার একটি বাড়িতে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও জামাত নেতা এ. টি. এম. মা'ছুমসহ মোট ৩ জন অংশগ্রহণ করেন।
তিনি আরও বলেন, যারা সারাদিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারà বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
সবুজ প্রকৃতিবেষ্টিত মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। আর সেই কমলগঞ্জ এখন পরিচিত হয়ে উঠেছে সম্ভাবনার জনপদ হিসেবে। মাটির উর্বরতা আর কৃষিবান্ধব মানুষের হাত ধরেই এই জনপদে উন্নত জাতের গ্রাফটিং করা টমেটোর চারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে। আর এসব টমেটোর চারা উৎপাদনকারীদের বছরে প্রায় ৭ কোটি টাকার বাণিজ্য হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর, জালালপুর, বনগাঁও, কান্দিগাঁও, তিলকপুর, পশ্চিম ঘোড়ামারা ও শুকুরুল্লারগাঁও গ্রামের নার্সারির মালিক ও শ্রমিকদের এখন ব্যস্ত সময় কাটছে। নিপুণ হাতে বনঠবাকি অংশ পড়ুন...
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সম্মানিত কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “তোমরা কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের শান-শওকত, ধন-দৌলত, বিত্ত-বৈভব, চাকচিক্য, প্রভাব-প্রতিপত্তি দেখে চিন্তিত হয়ো না, তোমরাই কামিয়াবী (সাফল্য) হাছিল করবে যদি তোমরা খাঁটি ঈমানদার হতে পারো।”
অর্থাৎ এই সম্মানিত আয়াত শরীফ উনার মিছদাক হতে পারলে কী লাভ। আর এই সম্মানিত আয়াত শরীফ হতে দূরে সরে গেলে কী ক্ষতি। বর্ণিত প্রসঙ্গের সমাধান পাওয়া যায় উপরোক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে।
সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রথম জিহাদ সম্মানিত বদর জিহাদ, এক দিকে ছিà বাকি অংশ পড়ুন...












