নিজস্ব সংবাদদাতা:
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে স্থগিত থাকা ঢাকা-দাম্মাম রুটের ফ্লাইট আবারও চালু হবে আগামী ৭ নভেম্বর থেকে। তবে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দিনের বেলায় এ রুটে ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
অন্যদিকে, পরবর্তী নির্দেশনা পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
খুলনায় অভিনব কায়দায় মুড়ির প্যাকেটে দুর্বৃত্তদের রাখা বোমা বিস্ফোরণে এক জন আহত হয়েছে।
আহতের নাম এম এম মনিরুল।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোর পৌনে ৬টার দিকে সেনহাটি কলের পুকুরের পশ্চিম পাশে তার বাড়িতে এ ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, ভোর পৌনে ৬টার দিকে মনিরুল মসজিদ থেকে বাড়ি ফেরার সময় নিজ ঘরের দরজার সামনে পলিথিনের প্যাকেটে মুড়ি দেখতে পায়।
কেউ ভুল করে মুড়ি বাইরে রেখেছে ভেবে প্যাকেটটি ঘরের ভেতরে নিয়ে রাখে। মুড়ির প্যাকেটটি ঘরে নিয়ে মেঝেতে (ফ্লোর) রাখার সঙ্গà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানসহ সংশ্লিষ্ট ৩১ জনের বিরুদ্ধে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত সোমবার (২ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান এ তথ্য জানান।
তিনটি মামলায় মোট ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৭৫৫ টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগ আনা হয়েছে। মোট আসামির মধ্যে ১৫ জন তিনটি মামলারই আসামি।
দুদকের অভিà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেয়ার বিনিময়ে ১ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক সার্ভেয়ারের নাম আসাদ। দুদকের অভিযোগ অনুযায়ী, সে জমির সীমানা নির্ধারণ ও নামজারি সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলো।
দুদক জানায়, সৈনিক মনিরুল ইসলাম (অব.) ঢাকা জেলার লালবাগ থানাধীন চর-কামরাঙ্গী মৌজার বিভিন্ন দাগে অবস্থিত মোট ২৮২ শতাংশ জà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় ভাষা হিসেবে ইতালীয় ভাষা শেখানোর পরিকল্পনা করছে সরকার। বিদেশে দক্ষ জনশক্তি পাঠানোর পাশাপাশি কর্মীদের ভাষাগত ও পেশাগত দক্ষতা বাড়াতে ইতালির প্রশিক্ষণ মডেল দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে (টিটিসি) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর একটি হোটেলে ‘ল্যাঙ্গুয়েজ, সিভিক অ্যান্ড প্রফেশনাল ট্রেনিং ফর স্কিলড মাইগ্রেশন টু ইতালি’ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ও তার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পোশাক শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তার দাবি, এ ধরনের নাশকতার চেষ্টা শুধু ডিসেম্বরকে ঘিরে নয়, শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন চলতে পারে। তবে সরকার এসব চেষ্টা প্রতিহত করবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পোশাকশ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গ্যাস সরবরাহ বন্ধের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় পেট্রোবাংলা জানিয়েছে, আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন দাবি করে কোনো কোনো সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়াচ্ছে। এর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা পেট্রোবাংলা কর্তৃপক্ষের নজরে এসেছে।
এতে বলা হয়েছে, কক্সবাজারের মহেশখালীতে অবস্থঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ছুটির তালিকার সাত দিন সাপ্তাহিক ছুটি জুমুয়া ও শনিবারের মধ্যে পড়ায় কার্যত কর্মদিবসে ছুটি পাওয়া যাবে ২২ দিন।
আগামী ২০২৭ সালে সরকারি চাকরিজীবীরা সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি পাবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি রাখা হয়েছে। তবে ছুটির তালিকার সাত দিন সাপ্তাহিক ছুটি জুমুয়া ও শনিবারের মধ্যে পড়ায় কার্যত কর্মদিবসে ছুটি পাওয়া যাবে ২২ দিন।
গত সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে '২০২৭ খ্রিস্টাব্দের সরকাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ২০৫১ সালের মধ্যে একটি প্রবীণ অর্থনীতির দেশে পরিণত হবে। তখন তরুণের চেয়ে প্রবীণ মানুষের সংখ্যা বেশি থাকবে বলে দাবি করেছে বিশ্বব্যাংক।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার জনসংখ্যা প্রতিবেদনে এ তথ্য দাবি করছে তারা।
সেমিনারে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যাগত সুবিধা কাজে লাগাতে যুবসমাজের সঠিক ব্যবহার, মানসম্মত শিক্ষা এবং প্রবীণদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তারা।
সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, ভবিষ্যতে প্রবীণপ্রধান সমাজ সঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষ ও জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট 'হরমুজ প্রণালী' বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে দেখা দেওয়া অভূতপূর্ব জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা ভাগা ভাগির প্রস্তাব দিয়েছে পাকিস্তান। উল্লেখ্য, বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়।
গত সোমবার (২ নভেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিকের সাথে বাংলাদেশের অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের এক বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত ১৭ বছর দেশের সব মন্ত্রণালয়ের বাজেটের জনগণের টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ। এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্বাস্থ্য খাত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসাসেবার মানসহ হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় দুই নার্সকে সাময়িক বরখাস্তের নিঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পদ্মা ব্যারাজ, পদ্মা ওয়াই-টাইপ দ্বিতীয় সেতু ও যমুনা দ্বিতীয় সেতু নির্মাণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এক সভায় জাতীয় গুরুত্বপূর্ণ এ তিনটি প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি গুরুত্বপূর্ণ মিটিং করেছি। আপনারা জানেন, পদ্মা ব্যারাজ, পদ্মা দ্বিতীয় সেতু ও যমুনা দ্বিতীয় বাকি অংশ পড়ুন...












