নিজস্ব সংবাদদাতা:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যুবকরাই একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তাদের মেধা, সাহস, দেশপ্রেম ও কর্মক্ষমতাকে কাজে লাগাতে পারলে জাতি হিসেবে বাংলাদেশ আরও শক্তিশালী হবে। তাই যুবকদের শুধু চাকরির প্রত্যাশী নয়, উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের সুযোগ আরও বৃদ্ধি করতে হবে। যারা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণে ঢাকাকে আটটি অঞ্চলে ভাগ করা হবে। প্রতিটি অঞ্চলের ই-রিকশার জন্য থাকবে আলাদা রং। এক অঞ্চলে নিবন্ধিত রিকশা অন্য অঞ্চলে চলতে পারবে না। তবে আপাতত ই-রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে না। প্রাথমিকভাবে চালকদের পরিচয়পত্র দেওয়া হবে। নিবন্ধন কার্যক্রম এগিয়ে নেওয়ার পর পর্যায়ক্রমে তাদের লাইসেন্সের আওতায় আনা হবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
ই-রিকশা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের এমপি খায়রুল কবির খোকন বলেন, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত, মহান আল্লাহকে হাজির-নাজির রেখে আমরা অত্যন্ত ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে জনগণের কাছে দেয়া প্রতিটি নির্বাচনী ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও মাফিয়া সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না বলেই জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা ও জবাবদিহিতা ছিল না।
তিনি আরও বলেন, বিগত সরকারের মূল লক্ষ্যই ছিল লুটপাট, অন্যায়, নির্যাতন, গুম ও খুন। তারা দেশের অর্থ বিদেশে পাচার করে বিত্ত-বৈভবের পাহাড় গà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে ছয় সদস্যের মজুরি বোর্ড ঘোষণা করেছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে এই ঘোষণা দেন তিনি।
মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে বাকি সদস্যরা হলেন- মোসলেহ উদ্দিন আহমদ, আসিফ আইয়ুব, আনোয়ার হোসাইন, এবিএম শামছুদ্দিন ও বাবুল আখতার।
এর আগে, শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে à বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) রাজশাহী কার্যালয় দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ড্রাইভিং লাইসেন্স প্রদান, রিনিউ ও ক্লাস উন্নয়ন, স্মার্টকার্ড বায়োমেট্রিক, গাড়ি ফিটনেস প্রসেসিং কিংবা নম্বর প্লেট অনুমোদন ঘিরে গড়ে উঠেছে দালালচক্রের বিশাল সিন্ডিকেট।
প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা কর্মী (আনসার) এবং বহিরাগত দালালদের ত্রিমুখী যোগসাজশে কার্যালয়টি সাধারণ সেবাগ্রহীতা ও পরীক্ষার্থীদের কাছে হয়ে উঠেছে চরম হয়রানি ও আতঙ্কের নাম। গোপন সমঝোতা ছাড়া হয় না লাইসেন্স প্রসেসিং। সরকারি আইন à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পোশাক শ্রমিকদের আন্দোলনের মুখে এ দুই এলাকায় অন্তত ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পোশাক কারখানার শ্রমিকরা সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেন এবং পরে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন। তাদের আন্দোলনের মুখে ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলনের পর পেরিয়ে গেছে দুই বছর। তবে এখনো পূরণ হয়নি আন্দোলনের প্রধান আকাক্সক্ষা। হতাশাই প্রকাশ করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
সংস্থাটি জানিয়েছে, আন্দোলনের পর রাজনীতিতে সংঘাত ও সহিংসতা কমার প্রত্যাশা তৈরি হলেও তা অর্জিত হয়নি। রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহি ফিরিয়ে আনতে রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা এবং গণপ্রতিনিধিত্ব আদেশসহ মূল নির্বাচনী আইনগুলোতে বড় ধরনের সংস্কারের সুপারিশ করেছে তারা।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কারà বাকি অংশ পড়ুন...
বিজ্ঞপ্তিতে আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘মুরাসু’তে পরিণত হয়ে বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় (১২.০° উত্তর অক্ষাংশ এবং ৮৫.২° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। রোববার দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলঠবাকি অংশ পড়ুন...
রোববার (০১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নতুন যোগদান করা কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে চাকরিজীবনে কোনোভাবেই সেই রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রভাব পড়তে দেয়া যাবে না। পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্বশীল আচরণ করতে হবে।
নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সুপিরিয়র সার্ভিসে যোগà বাকি অংশ পড়ুন...
রোববার (১ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান এ আদেশ দেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ)-এর পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ বশির আহমেদ তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামি খন্দকার আব্দুল হাফিজ তার সহযোগী লে. (অব.) কাজী গুলশান আরা, লে. কর্নেল (অব.) দেবাশীষ (৪৭) এবং অন্যদের সহায়তায় সরকারবিরোধী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমà বাকি অংশ পড়ুন...
গত এক বছরে যুক্তরাজ্য সরকারের ‘ইরানবিরোধী পদক্ষেপের’ জবাবে দেশটির রয়্যাল নেভি, রয়্যাল এয়ার ফোর্সকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। এ ছাড়া যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই৬-কে ‘শত্রুভাবাপন্ন’ সত্তা আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর সিনহুয়ার।
রোববার (১ নভেম্বর) মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গৃহীত এক প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঘোষণার দিন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
বিবৃতিতে ব্রিটিশ সরকারের ইরানবিরোধী নীতি ও কর্মকাণà বাকি অংশ পড়ুন...
ছবি সম্বলিত পোস্টে উল্লেখ করা হয়, পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম- এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির আওতায় আনতে এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ শিক্ষামন্ত্রীর।
জানা যায়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে এ প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষা খাতের মানোন্নয়ন এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল অত্যন্ত হতাশাজনক, সেগুলোর তদারকি জোরদার করতে মন্ত্রণালয়ের পক্ষ থে বাকি অংশ পড়ুন...












