আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে জয় পেয়েছে ২৭ বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত মুসলিম নাবিলা সৈয়দ। তিনি বর্তমান রিপাবলিকান সিনেটর ডার্বিকে পরাজিত করেছে। এ নির্বাচনে ৫৭ শতাংশ ভোট পেয়েছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নাবিলা। তার প্রতিদ্বন্দ্বী ডার্বি পেয়েছে ৪৩ শতাংশ ভোট।
গত মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে প্রায় ৯৪ শতাংশ ভোট গণনা শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে জেতার পর সমর্থকদের উদ্দেশ্যে নাবিলা বলেছে, ‘আমাদের প্রচার দলের সদস্য ও স্বেচ্ছাসেবকরা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ন্যূনতম ৩০ হাজার মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল হয়ে উঠেছে সাভারের পোশাক কারখানাগুলো। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে সাভারের উলাইল ও হেমায়েতপুরে পুলিশ ও আন্দোলনরত পোশাকশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটনায় অনেকে আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে। সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের হামলার শিকার হয়েছেন তিন গণমাধ্যমকর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ইয়াওমুল আরবিয়া বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হবে ১৯ নভেম্বর। গত মঙ্গলবার আইসিজে এ তথ্য জানিয়েছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে এ মামলা করেছিলো।
আইসিজে জানিয়েছে, নেদারল্যান্ডসের হেগ শহরে এই আদালতের পিস প্যালেসে ১৯ নভেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় বিচারকরা রায় পড়া শুরু করবে।
মামলায় গাম্বিয়া অভিযোগ করেছিলো, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো অভিযান গণহত্যার শামিল ছিলো। ওই অভিযানের পর অন্তত সাত লাখ ৩০ হাজার বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ড্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান শিবিরে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। একের পর এক রিপাবলিকানদের ঘাঁটি দখলে নিচ্ছে ডেমোক্র্যাট প্রার্থীরা। দক্ষিণ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা ও টেক্সাসের মতো অঙ্গরাজ্যে জয় পেয়েছে বিরোধী দল। এর মধ্য দিয়ে সিনেটের নিয়ন্ত্রণও নিজেদের দখলে নিয়েছে ডেমোক্র্যাটরা।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনকে ড্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রতি জনগণের মনোভাব যাচাইয়ের গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিলো। নির্বাচনের ফলাফলে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
অন্যান্য বছরের মত এবারও শীতের আগেই ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে তীব্র বায়ুদূষণ। শীতের আগেই দিল্লির বাতাসের মান আশঙ্কাজনকভাবে খারাপ হতে শুরু করেছে, যা নিয়ে চরম উদ্বেগে পড়েছে লাখ লাখ বাসিন্দা।
বাতাসে পিএম ২.৫ বা সূক্ষ¥ বস্তুকণার উপস্থিতি মেপে যে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) নির্ধারণ করা হয়, দিল্লিতে তা ইতিমধ্যেই ৩০০-র গ-ি পার করে ‘খুবই খারাপ’ বিভাগে প্রবেশ করেছে।
ভারতের দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের নিয়ম অনুযায়ী, গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে দিল্লির একিউআই রেকর্ড করা হয়েছে ৩৭৭। এই সূচকটি মূলত বাতাসে ভঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ইউরোপের বিভিন্ন দেশে বড় ধরনের সাইবার হামলার কারণে খাদ্য গুদামজাতকরণ ও লজিস্টিকস নেটওয়ার্ক অচল হয়ে পড়ায় কোটি কোটি ইউরো মূল্যের তাজা ও প্রক্রিয়াজাত খাদ্য নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। ইউরোপের অন্তত নয়টি দেশ এই হামলার শিকার হয়েছে।
গত ২ নভেম্বর চালানো এ হামলায় ফ্রিজের তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিভিন্ন দোকানে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট হয়েছে।
বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল ও সুইডেনের সুপারমার্কেটগুলোতে এ সমস্যা দেখা দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলছে, জোটের খà বাকি অংশ পড়ুন...
রাঙামাটি সংবাদদাতা:
সাজেক সড়কে উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের উস্কানিতে গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে তৃতীয় দিনের মতো অবরোধ চলছে।
উপজাতি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উস্কানির প্রতিবাদে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি নামে আরও একটি সংগঠন।
পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি সংগঠনটির দাবি, গত ১১, ১৫ ও ২২-২৩ অক্টোবর এবং সর্বশেষ ২ নভেম্বর চতুর্থ দফায় চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী দলের মদদপুষ্ট সংগঠন সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঘো বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একাধিক শিক্ষক ও শিক্ষার্থীকে অন্যায়ভাবে শাস্তির মুখোমুখি করা হচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক প্রতিবেদনে এসব কথা জানায় এইচআরডব্লিউ।
প্রতিবেদনে দাবি করা হয়, ২০২৪ সালে শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। ২০২৪ সালের ১৬ জুলাই মুরাদপুর এলাকায় বিক্ষোভে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যা মামলায় গত বছর গ্রেপ্তার হওয়া একেএম জিয়াউদ্দিন এখন এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক। কমিটিতে তার নাম জিয়া রনি। একাধিক নথি পর্যালোচনা করে সংশ্লিষ্ট গণমাধ্যম নিশ্চিত হয়েছে, জিয়া রনি ও একেএম জিয়াউদ্দিন একই ব্যক্তি।
২০২৫ সালের ২৩ জুন একেএম জিয়াউদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। জামিনে মুক্তি পেয়ে চলতি বাকি অংশ পড়ুন...
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ :
মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক :
মাইয়্যিতকে ক্ববরে নামানোর সময় নি¤েœাক্ত পবিত্র দোয়া মুবারক পাঠ করতে হবে।
بِسْمِ اللهِ وَعَلٰى مِلَّةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ: মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত দ্বীন মুবারক উনার উপর সোপর্দ করছি।
পবিত্র দাফন করার মহাসম্মানিত ও মহাপবিত্র খাছ সুন্নতী তারতীব মুবারক ও দোয়া মুবারকসমূহ :
মাইয়্যিতকে ক্ববরে রাখার পর বাঁশ, চাটাই ইত্ বাকি অংশ পড়ুন...












