নিজস্ব প্রতিবেদক:
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পতন হয় আওয়ামী সরকারের। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন দলটির সভাপতি শেখ হাসিনা। দলের শীর্ষ নেতারাও পলাতক। কিছু নেতা আছেন কারাগারে।
৫ আগস্টের পর গত ডিসেম্বর পর্যন্ত প্রকাশ্যে সেভাবে কার্যক্রম চালাতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। কর্মসূচি ঘোষণা দিয়েও তা পালন করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ।
তবে এ বছরের শুরু থেকে ধীরে ধীরে মিছিল শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ মিছিল করে আবার ‘নিরাপদ আশ্রয়’ খুঁজে নিচ্ছেন তারা।
তবে সম্প্রতি বেড়েছে আওয়ামী লীগের ‘ঝটিকা মিছিল’।
গত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে আউটসোর্সিং সেবা কর্মীদের জন্য ‘সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫’ জারি করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার অনলাইন পেজ ‘চিফ অ্যাডভাইজার জিওবি’ থেকে এ সংক্রান্ত একটি পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নববর্ষের উপহার হিসেবে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫ জারি করা হয়েছে।
এই নীতিমালায় সরকার সেবা কর্মীদেরকে কাজে উৎসাহিত করা লক্ষ্যে কà§ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্যের বার্তা। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেসকিয়ান এবং ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান মাহদী আল মাসাতের মধ্যে এক গুরুত্বপূর্ণ ফোনালাপে উঠে এসেছে একটি শক্তিশালী বার্তা- মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোনো বহিরাগত শক্তি তাদের দমাতে পারবে না।
দুই নেতা তাদের আলোচনায় মুসলিম বিশ্বের ঐক্যের গুরুত্বের ওপর জোর দেন। তারা বলেন, যদি মুসলিম রাষ্ট্রগুলো পারস্পরিক সম্পর্ক এবং সহযোগিতাকে অগ্রাধিকার দেয়, তà বাকি অংশ পড়ুন...
ইন্টারনেট ব্যবহারের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশের শিশুরা। বিশেষ করে শিশু-কিশোররাই এই বিড়ম্বনার শিকার বেশি হচ্ছে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী জনগোষ্ঠীর সংখ্যা ব্যাপকহারে বাড়ছে। গত ১৯ বছরে এই সংখ্যা ৮০০ গুণ বেড়েছে। বাংলাদেশে অনলাইন জনগোষ্ঠীর গড় বয়স ক্রমেই কমছে। এমনকি ১১ বছরের শিশুরাও প্রতিদিন ইন্টারনেটে প্রবেশ ও ব্যবহার করছে। যদিও ছোট শিশুদের তুলনায় বেশি বয়সী শিশুরা অনলাইনে ভয়-ভীতির সম্মুখীন হওয়ার বেশি ঝুঁকিতে থাকে। তবে ক্ষতিকর সামগ্রী, যৌন নিগ্রহ ও অপব্যবহার এবং ভয়-ভীতির সম্মুখীন হওয়ার ঝুঁকি থেকে শিশুরা কখনোই মুক্ বাকি অংশ পড়ুন...
জার্মানিতে পবিত্র মাহে রমাদ্বানের আমেজ আমাদের পরিচিত ইসলামী রাষ্ট্রগুলোর চেয়ে ভিন্ন। জার্মান মুসলমানদের বেশিরভাগ তুর্কি কিংবা তুরস্কের বংশোদ্ভূত। বাকিদের অধিকাংশই আরব বিশ্ব অথবা আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসী। তাই এখানে রোযা পালনে থাকে বৈচিত্রের ছোঁয়া।
ইউরোপের অন্যান্য দেশের মুসলমানদের মতোই জাকজমক হয়ে থাকে জার্মান মুসলমানদের ইফতার। পবিত্র রমাদ্বান শরীফ মাসে স্থানীয় মসজিদ অথবা মুসলিম কমিউনিটি হলগুলো হয়ে ওঠে জার্মানিতে বসবাসরত মুসলমানদের মিলন মেলা। এখানে খুবই কম মসজিদের সংখ্যা। সেই সাথে বিধর্মীদের রাষ্ট্রীà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাল টিকিট নিয়ে স্টেশনে এসেছেন অনেক যাত্রী। স্টেশনের গেটে টিকিট চেকিংয়ে জাল টিকিট নিয়ে ধরা পড়ছেন তারা। অনলাইনে ট্রেনের টিকিট না পেয়ে দোকান ও অনলাইন পেজ থেকে এসব জাল টিকিট সংগ্রহ করছেন বলে জানান এই যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, যাত্রীর চাপ বাড়লেও টিকিট ছাড়া বা টিকিট চেকিং না করে কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জাল টিকিট পাওয়ার পর টিকিট চেকিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, অনলাইনে করা টিকিটের প্রিন্ট কপি নিয়ে যাত্রীরা স্টেশনের গেট দিয়ে ঢোকার সময় চেকিংয়ের মুà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলা একাডেমি ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফিরছে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ।
গত বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে অনলাইন পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে আসিফ লেখেন, বাংলা ভাষার শুদ্ধতা ও ঐতিহ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলা একাডেমি- ‘ইদ’ থেকে ‘ঈদ’ বানানে ফেরার ঐতিহাসিক সিদ্ধান্ত।
বাংলা একাডেমি থেকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখা ঈদকার্ডেও ব্যবহার করা হয়েছে ‘ঈদ মোবারক’। গত বৃহস্পতিবার বাংলা একাডেমির ফেসবুক পেজে ঈদকার্ডটি পোস্ট করা হয়, যাতে সংস্থাটির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজমে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক বলে মন্তব্য করেছেন অন্তর্র্বতী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।
গতকাল জুমুয়াবার নিজের অনলাইন পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি বলেন, আমরা কবে থেকে জার্মানি, ইতালির চেয়ে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।
এর আগে, গত বৃহস্পতিবার রাতে ‘দেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে’ বলে দাবি করে অনলাইনে একটি পোস্ট দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঈদের মতো বড় কোনো উৎসবের জন্য মুখিয়ে থাকেন জাল নোটের কারবারিরা। অসমর্থিত একটি সূত্রের দাবি, সারা বছর তৈরি জাল নোটের প্রায় ৭০ শতাংশই বিক্রি হয় দুই ঈদ ঘিরে। ছড়িয়ে পড়ে মার্কেটে। এসময় বাড়ে চাহিদা ও দাম। চালু হয় হোম ডেলিভারি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে ব্যাপক প্রচারণা।
এবারও ঈদুল ফিতর সামনে রেখে সরব জাল টাকার কারবারিরা। তারা এতটাই বেপরোয়া যে অনলাইন পেজ ও গ্রুপ খুলে জাল টাকা বেচাকেনার প্রচারণা চালাচ্ছে প্রকাশ্যে। চার্জ নিয়ে দিচ্ছে হোম ডেলিভারি।
ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে চটকদার সব ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নিজের অনলাইন পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ওয়ার্ড প্রশাসক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। এখনো স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি সরকারের বিবেচনাধীন।
সুতরাং নির্বাচনের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পূর্বে প্রশাসক নিয়োগের প্রশ্ন অবান্তর।
তিনি বলেন, জনগণের প্রাত্যহিক নানা সেবাঠবাকি অংশ পড়ুন...












