নিজস্ব সংবাদদাতা:
কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশে প্রথমবারের মতো পেঁয়াজ সংরক্ষণের জন্য আধুনিক কোল্ড স্টোরেজ বা সংরক্ষণাগারের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এ বছর দেশের বাজারে পেঁয়াজ আমদানির প্রয়োজন হয়নি এবং আগামীতে এক কেজি পেঁয়াজও আমদানি করার দরকার হবে না।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) গাজীপুরের ভবানীপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক গবেষণা কেন্দ্রে দেশের প্রথম বৃহৎ পরিসরের 'গামা ইরেডিয়েশন সেন্টার' উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ ও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে অন্তত ২০০ কোটি ডলারের অস্ত্র, বিস্ফোরক এবং ভারী ট্রাক আমদানি করেছে ইরান। ৫ হাজারের বেশি সংস্থার এক গোপন নেটওয়ার্ক তৈরি করে এই কার্যক্রম সম্পন্ন করেছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২০১৬ সাল থেকে শুরু হওয়া শিপিং ডেটা এবং বিল অব লেডিং-এ এসব সংস্থার আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। এর মধ্যে কিছু সংস্থা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং ইরানের অভিজাত শ্রেণি দ্বারা নিয়ন্ত্রিত ‘বুনিয়াদ’ নামক ব্যবসায়িক সংস্থাগুলোর বাকি অংশ পড়ুন...
শুনানিতে এলপিজি আমদানিকারকেরা বর্তমান কমিশন দুই থেকে আড়াই গুণ এবং পরিবেশকেরা তিনগুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।
বিইআরসিতে জমা দেওয়া আবেদনে দেখা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের কমিশন ১৯১ টাকা থেকে বাড়িয়ে ওমেরা ৪৭৮ টাকা, পেট্রোম্যাক্স ৩৪৯ টাকা, ডেল্টা ৩৬০ টাকা এবং মেঘনা গ্রুপ ৩০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। অন্যদিকে, পরিবেশকেরা কমিশন ৫০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা এবং খুচরা বিক্রেতারা ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা নির্ধারণের আবেদন করেছেন।
এলপিজি আমদানির ব্যবসায় নিবন্ধিত কোম্পানি রয়েছে ৩০টি। এর মধ্যে ছয়টি কোম্পানি নিয়মিত আমদà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ডাল, ছোলা ও খেজুরের আমদানি এবং ঋণপত্র (এলসি) খোলার পরিমাণ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় গুরুত্বপূর্ণ এসব নিত্যপণ্যের আমদানি বৃদ্ধির ফলে রোজায় বাড়তি চাহিদা মোকাবিলায় সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন উপস্থাপিত তথ্য-উপাত্তে এসব চিত্র উঠে আসে। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেল, ডিম, ডাল, ছোলা, খেজুর ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সার্বিক বাজার পরিস্থিতি পর্যà বাকি অংশ পড়ুন...
বাগেরহাটে সংবাদদাতা:
রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (খুসিক) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সরকার পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এ উদ্যোগ পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সরকারের আন্তরিকতার প্রমাণ।
গতকাল জুমুয়াবার মোংলার নারিকেলতলা মাঠে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে চলতি বছরের আট মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানির আয় কমেছে ১১.৬৭ শতাংশ। এ সময়ে রফতানি আয় প্রায় ১৫৮ কোটি ইউরো কমে এক হাজার ১৯২ কোটি ইউরোতে নেমেছে।
গত বছরের একই সময়ে ইইউ থেকে রফতানি আয় ছিল এক হাজার ৩৫০ কোটি ইউরো। রফতানির পরিমাণ কমার পাশাপাশি পণ্যের গড় দাম কমে যাওয়ায় আয়ে বড় প্রভাব পড়েছে।
ইইউ'র পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইইউর সামগ্রিক পোশাক আমদানিও কমেছে। এ সময়ে বিশ্ববাজার থেকে ইইউর পোশাক আমদানির মূল্য দাঁড়িয়েছে ছয় হাজার ২৯ কোটি ইউরো। গত বছরের এঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি নিরাপত্তা জোরদার করতে আলজেরিয়া থেকে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এ লক্ষ্যে জ্বালানিখাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া।
গত মঙ্গলবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং আলজেরিয়ার হাইড্রোকার্বনবিষয়ক মন্ত্রী মোহামেদ আরকাব নিজ নিজ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অপরিশোধিত তেলের ক্ষেত্রে বাংলাদেশে সরবরাহকারী দেশও খুব বেশি নয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সরবরাহকারী তালিকায় সৌদি আরামকোর পাশাপাশি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা অ্যাডনক রয়েছে।
ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত পরিস্থিতি দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতিতে বহুমুখী সংকট তৈরি হতে পারে। এর মধ্যে সবচেয়ে বড় ঝুঁকি শ্রমবাজার ও রেমিট্যান্সে। সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশী কর্মরত। দেশটি নতুন বিদেশগামী কর্মীদের বড় অংশেরও গন্তব্য। সৌদি আরব বাংলাদেশের প্রবাসী আয়ের সà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভবিষ্যৎ জ্বালানিসংকট মোকাবিলা এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণে সৌদি আরবের কাছে স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান এবং ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে সমন্বিত অংশীদারত্ব চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ২০৩০ সালের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে রিয়াদের সঙ্গে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতে একটি যৌথ সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি ফোরামের ১৭তম আসরের ফাঁকে দেশটির ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম বন্দরে আবারও মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির তথ্য উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডিআই)। ‘ইউজড কার পার্টস’ বা ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ আমদানির ঘোষণা দিয়ে কন্টেইনারের আড়ালে আনা হয়েছে একটি বিএমডব্লিউ স্পোর্টস/রেসিং কার, বিলাসবহুল বিএমডব্লিউ ৭৪০আই গাড়ির সামনের অংশ এবং পাঁচটি ইসুজু ট্রাক।
গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (৬ অক্টোবর) কাস্টমস গোয়েন্দার একটি দল চট্টগ্রাম বন্দরে সন্দেহভাজন পণ্যচালানটির পরীক্ষা করে এসব অনিয়ম শনাক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেয়া এবং বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের পাশাপাশি বিপজ্জনক শিল্পবর্জ্য ব্যবস্থাপনায় তুরস্কের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) শিল্প মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেনের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে মুক্ত বাণিজ্য চুক্তি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দু’দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও দমন, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠ বাকি অংশ পড়ুন...












