নিজস্ব প্রতিবেদক:
গত এক দশকে নিম্ন আয়ের পরিবারের বিদ্যুৎ ব্যবহার, জীবনমান, শিক্ষা ও নিরাপত্তায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তবে বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি আয়ের তুলনায় বিলের চাপও বেড়েছে। রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা এলাকার ৫৫৬টি পরিবারের ওপর পরিচালিত এক জরিপে এ চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া পরিবারের ৮৭ শতাংশ জানিয়েছে, গত ১০ বছরে তাদের মাসিক বিদ্যুৎ ব্যবহার বেড়েছে। ৭৭ শতাংশ পরিবারের বিদ্যুৎ চালিত যন্ত্রপাতির সংখ্যা ও বৈচিত্র্য বেড়েছে। অন্যদিকে, ৬৯ শতাংশ পরিবার জানিয়েছে, তাদের আয়ের তুলনায় বিদ্যুৎ বাকি অংশ পড়ুন...
পটুয়াখালী সংবাদদাতা:
দশমিনা উপজেলায় মা ইলিশ সংরক্ষণে মাছ ধরার নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে এসেও সরকারি সহায়তার চাল পাননি ৪ হাজার ৮৪০ জন জেলে। উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে চাল বিতরণ করা হলেও রণগোপালদী ও দশমিনা ইউনিয়নের জেলেরা এখনো সহায়তা থেকে বঞ্চিত। এতে আর্থিক সংকটে পড়েছে নিষেধাজ্ঞার সময় মাছ ধরতে না পারা জেলেদের পরিবারগুলো।
সরকারি ঘোষণা অনুযায়ী, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণ নিষিদ্ধ। এ সময়ে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তা হিসেবে প্রত্যেককে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা। কà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আন্তর্জাতিক ক্রেতাদের অংশগ্রহণ বাড়ানো এবং বিদেশি বাজারে বাংলাদেশের পণ্য ও উৎপাদন সক্ষমতা তুলে ধরতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ইপিবি। বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন আন্তর্জাতিক বাজারের সন্ধান এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের সংযোগ জোরদার করার লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী 'গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬'।
এবারের দ্বিতীয় আয়োজনà বাকি অংশ পড়ুন...
হাইব্রিড বীজে কি শুধুই স্বাস্থ্য সমস্যা? না, সমস্যা অনেক। প্রতিবার ফল, ফসল ফলনের জন্য হাইব্রিড বীজ কিনতে হবে। হাইব্রিড ফল, ফসল থেকে সংগৃহিত বীজ দিয়ে পুনরায় আরেকবার ফল ফসল হয় না, বা হলেও সেটা দুর্বল ও রোগাক্রান্ত হয়। হাইব্রিড বীজে বেড়ে ওঠা চারা পোকা মাকড় আকৃষ্ট করে। ফলে সেখানে কীটনাশক প্রয়োগ বাধ্যতামূলক। এছাড়া নানা সমস্যার জন্য নানা রাসায়নিকের প্যাকেজ। এই প্যাকেজ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। কেন নেই তা বুঝতে হলে এর কাজগুলো জানতে হবে।
বীজ রোপণের পর থেকে ফসল কাটা পর্যন্ত সুরক্ষার নামে যে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয়, সেগুলà বাকি অংশ পড়ুন...
হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বিজয় লাভের রহস্য:
‘শিফা শরীফে’ বর্ণিত রয়েছে-
وَكَانَتْ فِي قَلَنْسُوَةِ حَضْرَتْ خَالِدِ بْنِ الْوَلِيْدِ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ شَعَرَاتٌ مِنْ شَعَرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَقَطَتْ قَلَنْسُوَتُه فِىْ بَعْضِ حُرُوْبِهِ فَشَدَّ عَلَيْهَا شَدَّةً أَنْكَرَ عَلَيْهِ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَثْرَةَ مَنْ قُتِلَ فِيهَا فَقَالَ لَمْ أَفْعَلْهَا بِسَبَبِ الْقَلَنْسُوَةِ بَلْ لِمَا تَضَمَّنَتْهُ مِنْ شَعَرِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِئَلَّا أُسْلَبَ بَرَكَتَهَا وَتَقَعَ فِىْ أَيْدِى الْمُشْرِكِينَ
অর্থ: “হযরত খালিদ বিন ওয়ালিদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার টুপি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জাপান বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) এবং সার্বিক ব্যবসা-বাণিজ্যের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় বাজার। দেশটিতে বাংলাদেশের রপ্তানি পণ্য ও বেসরকারি খাতের বিনিয়োগ বহুগুণ বাড়ানোর অবারিত সুযোগ তৈরি হয়েছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে ভিসা জটিলতা নিরসন, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা কমানো এবং ভাষা ও সংস্কৃতিগত দূরত্ব দূর করার ওপর জোর দিতে হবে।
টোকিওতে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিজিএমইএ-এর উপদেষ্টা, জাপান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী এবং একটি জাপানি বহুজাতিক কোম্পানির দক্ষিণ এশিয়া প্রধান ড. কাজী সারওয়ার à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো অনুযায়ী অক্টোবরের বেতন ও আগের তিন মাসের বকেয়া পরিশোধে ব্যাংক খাত থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ নভেম্বর বর্ধিত বেতন ও বকেয়া অর্থ পরিশোধের কথা রয়েছে।
চলতি অক্টোবরের ২৭ তারিখ পর্যন্ত ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংক খাত থেকে ৫৫ হাজার ৩০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। নতুন নিলামের মাধ্যমে আরও ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করা হলে চলতি মাসে মোট ঋণ উত্তোলনের পরিমাণ দা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রোগীর একই পরীক্ষার বিল কোথাও ৬৫৭, কোথাও ১৩০০ টাকা। থাইরয়েডের হরমোন দেখার টিএসএইচ পরীক্ষায় ধানমন্ডির ল্যাবএইডে নেওয়া হয় ১৩০০ টাকা। একই এলাকার পপুলারে নেওয়া হয় ৯০০, ইবনে সিনায় ৬৫৭ টাকা। ধানমন্ডির প্রথম সারির একটি ডায়াগনস্টিক সেন্টারের তথ্য অনুযায়ী, এই পরীক্ষায় তাদের খরচ ১৬০ টাকা।
প্রায় প্রতিটি পরীক্ষায় রি-এজেন্ট (পরীক্ষা-নিরীক্ষার উপকরণ) ও যন্ত্রপাতি কেনা, টেকনোলজিস্টের বেতনসহ সব মিলিয়ে যত ব্যয় হয়, তার চেয়ে অনেক বেশি বিল গুনতে হয় রোগীদের। যদিও প্রতিষ্ঠান ও স্থানভেদে বিলের পার্থক্য আছে।
ডায়াগনস্টিক সেন্টà বাকি অংশ পড়ুন...
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ভয়াবহ রূপ নেওয়ায় শ্বাসকষ্টে ভোগা মানুষের জন্য বিনা মূল্যে অক্সিজেন সেবা চালু করেছে স্থানীয় প্রশাসন। এ জন্য অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্যকর্মী নিয়ে বিশেষ বাস নামানো হয়েছে। দেশটির মধ্য কালিমানতান প্রদেশের পালাংকা রায়া শহরে এ উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাসটিতে থাকা অক্সিজেন সিলিন্ডার থেকে ছোট নলের মাধ্যমে একজন রোগীকে একবারে পাঁচ থেকে ১০ মিনিট অক্সিজেন দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা রোগীদের তথ্য নথিভুক্ঠবাকি অংশ পড়ুন...
কানাডার অভিবাসনব্যবস্থায় একাধিক পরিবর্তন ঘিরে অভিবাসনপ্রত্যাশী ও অস্থায়ী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থায়ীভাবে বসবাসের আবেদন, দক্ষ কর্মীদের নির্বাচন এবং শরণার্থী হিসেবে আশ্রয় চাওয়ার প্রক্রিয়ায় নতুন নিয়ম চালু হওয়ায় আবেদনকারীদের অনেককেই নিজেদের পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হচ্ছে।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) গত ১৬ অক্টোবর ঘোষণা করেছে, আগামী ৩ নভেম্বর থেকে এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় দক্ষ কর্মীদের মূল্যায়নের নিয়মে পরিবর্তন আসবে। নতুন ব্যবস্থাঠবাকি অংশ পড়ুন...
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) আয়োজিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা (২০২৫-২৬) ও পরিকল্পনা প্রণয়ন (২০২৬-২৭)’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ও বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, অতীতে ভালো গবেষণার ফলেই আজ আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ। চাষের মাছের উৎপাদন, গুণগত মান এবং খাদ্য ব্যবস্থাপনায় ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তবে জলবায়ু পরিবর্তন ও মানুষের সচেতনতার অভাবে প্রাকৃতিক মাছের প্র বাকি অংশ পড়ুন...












