রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফে ‘আইয়ামুল্লাহ’ অর্থাৎ সম্মানিত বিশেষ বিশেষ দিনসমূহের কথা উল্লেখ করে ইরশাদ মুবারক করেছেন, ‘মঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাজারে পণ্যের দাম বাড়ছে, কিন্তু সে তুলনায় বাড়ছে না মানুষের আয়। মাসের শুরুতে সংসারের খরচ মেটানোর যে হিসাব কষেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা, মাস শেষ হওয়ার আগেই তা ওলটপালট হয়ে যাচ্ছে। চাল, ডাল, তেল, সবজি ও মাছ-গোশতের পেছনে আয়ের বড় অংশ চলে যাওয়ায় সন্তানের শিক্ষা, চিকিৎসা, যাতায়াত ও ভবিষ্যতের সঞ্চয়ে টান পড়ছে।
অর্থনীতিবিদদের মতে, উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফিরছে না; বরং আয় ও ব্যয়ের ব্যবধান বাড়তে থাকায় সংসার চালানোই অনেক পরিবারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
রাজধানীর বিভিন্ন বাজার বাকি অংশ পড়ুন...
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্তির যতটুকু নৌ মন্ত্রণালয় ও ইনভেস্ট বাংলাদেশ থেকে প্রকাশ করা হয়েছে সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায়- সব দিক থেকেই এই চুক্তিটি দেশের স্বার্থ সংরক্ষণে শতভাগ ব্যর্থ হয়েছে। বলা চলে, বিকিয়ে দেয়া হয়েছে দেশের স্বার্থ! চলুন প্রকাশিত ৬’টি তথ্য বিশ্লেষণ করি-
চুক্তির ধরণ: কনসেশন চুক্তি, নট টার্মিনাল অপারেটর;
আমাদের বক্তব্য: সরকার বলছে- ডিপি ওয়ার্ল্ডকে শুধু অপারেটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু বাস্তবে এটি অপারেটর নয়, কনসেশনিয়ার। অà বাকি অংশ পড়ুন...
স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অন্যত্র বিয়ে করেছেন এক নারী। নতুন সংসার শুরু করতে গিয়ে নিজের গর্ভজাত দুই অবুঝ শিশুকন্যাকে রাস্তায় ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শিশু দুটিকে চিপস কিনে দিয়ে তিনি চলে যান, আর ফিরে আসেননি। এমনকি ফোনে যোগাযোগ করা হলে তিনি তাদের ফিরিয়ে নিতেও অস্বীকৃতি জানান।
রোববার (১১ অক্টোবর) দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকার রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন স্থানে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
ফেলে যাওয়া শিশু দুটো হলো পাঁচ বছর বয়সী ইসরাত ও দেড় বছর বয়সী রোজা। তারা উপজেলার দুলালপুর ইউনিয়ঠবাকি অংশ পড়ুন...
এক দশকেরও বেশি সময়ের মধ্যে নিজেদের ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়েছে সৌদি আরব। ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ১৩ জন নিহত হওয়ার পর এখন রিয়াদ কীভাবে এর জবাব দেবে, তা নিয়ে চলছে আলোচনা।
একইসঙ্গে সম্ভাব্য সেই জবাবের কৌশল কী হবে তা নিয়েও রয়েছে কঠিন সমীকরণ। একদিকে ইয়েমেনে বড় ধরনের স্থল অভিযান চালালে দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা বাড়তে থাকায় সৌদি আরব আন্তর্জাতিক সমর্থন চাইছে। এ পরিস্থিত বাকি অংশ পড়ুন...
হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে প্রদর্শনের ভঙ্গিতে ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর অভিযোগে বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইটসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার অপরজন হলেন মো. মিরাজুল (১৯)। সুইট ও মিরাজুল দুজনই বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্à বাকি অংশ পড়ুন...
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজিচালিত অটো ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ১২০টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ১৩টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১টি বাস, ১টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজি ও ২৩৬টি মোটরসাইকেলসহ মোট ৪১৪টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭টি বাস, ৪০টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৩২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২টি বাস, বাকি অংশ পড়ুন...
সোমবার (১২ অক্টোবর) এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
জরুরি ভ্রমণ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ এয়ারপোর্ট বন্ধ থাকার কারণে আগামী ২১ অক্টোবর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের (BS381/BS382) (ঢাকা-রিয়াদ-ঢাকা) সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
অনুগ্রহ করে আপাতত বিমানবন্দরে যাওয়া থেকে বিরত থাকুন। ফ্লাইটের স্ট্যাটাস, পুনরায় টিকিট বুকিং এবং সর্বশেষ তথ্য জানতে যাত্রীদেরকে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট সেলস কাউন্টার অথবা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে।
ফ্লাইট সংক্রান্ত পরবঠবাকি অংশ পড়ুন...
দুই মাস ধরে প্রতিদিন ছয় ঘণ্টা পর্যন্ত একা কুমড়া ক্ষেতে কাজ করেছে যুক্তরাজ্যের এক কৃষক। সেই যতেœ বেড়ে ওঠা ‘বাঘিরা’র (কুমড়ার নাম) ওজন হয়েছে ১ হাজার ২৯৫ দশমিক ৮ কেজি (১,২৯৫ কেজি ৮০০ গ্রাম)। বিশ্বের সবচেয়ে ভারী কুমড়ার ফলনে গিনেস বিশ্বরেকর্ডই ভেঙেছে হ্যাম্পশায়ারের ওই নার্সারি মালিক।
গত ৩ অক্টোবর গ্রেট পাম্পকিন কমনওয়েলথের কর্মকর্তারা কুমড়াটির ওজন মাপে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, তার ক্ষেতে এর আগে আরো একটি বিশাল ওজনের কুমড়ার ফলন হয়েছিলো। সেই রেকর্ডধারী কুমড়ার চেয়ে এটি প্রায় ২০ কেজি ভারী।
তবে ওজনে পিছিয়ে পড়লেও ‘মাগল’ à বাকি অংশ পড়ুন...
খুব বেশি ঠান্ডায় সমুদ্রের পানিও জমে, যেমন দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকা বরফাচ্ছন্ন। কিন্তু প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর বা আটলান্টিক মহাসাগরের পানি ঠান্ডা হলেও জমে বরফ হয় না। সমুদ্রের তলদেশে পানির ওপর প্রচ- চাপ পড়ে, কিন্তু এ ক্ষেত্রে চাপের চেয়ে বরং অন্য দুটি উপাদান বেশি ভূমিকা রাখে। প্রথমত সমুদ্রের পানি লবণাক্ত এবং লবণ পানির হিমাঙ্ক কমিয়ে দেয়।
অন্যদিকে মাটির ভেতরে পৃথিবীর তাপ বাড়ে। ভূপৃষ্ঠের মাত্র এক মাইল নিচে পৃথিবীর কেন্দ্র থেকে যথেষ্ট তাপ বেরোয়। ভূপৃষ্ঠের স্বাভাবিক চাপে পানি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমে যা বাকি অংশ পড়ুন...
টিকিট না কেটে ট্রেনে ভ্রমণ করেছিলেন এক যাত্রী। পরে নিজের ভুল বুঝতে পেরে সেই যাত্রার ভাড়া পরিশোধ করতে বগুড়া রেলস্টেশনের কাউন্টারে ৩০ টাকা ও একটি হাতে লেখা চিরকুট রেখে গেছেন তিনি। ‘মাহী’ নামের ওই যাত্রীর এমন সচেতনতা প্রশংসা কুড়িয়েছে। গতকাল শনিবার বিকেলে বগুড়া রেলস্টেশনের টিকিট কাউন্টারে টাকা ও চিরকুট রেখে যাওয়ার এ ঘটনা ঘটে।
রোববার (১১ অক্টোবর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া রেলস্টেশনের কর্তব্যরত সহকারী স্টেশনমাস্টার সাব্বির আহমেদ।
চিরকুটে মাহী নামের ওই যাত্রী লেখেন, ‘আমি মাহী, গত ৭/১০/২৬ তারিখে সান্তাহার যাই। যাওয়ার à বাকি অংশ পড়ুন...
কোনো জমির স্বত্ব ও মালিকানা নিয়ে একাধিক পক্ষের মধ্যে দেওয়ানি বিরোধ বিচারাধীন থাকলে সেই জমিকে অর্পিত সম্পত্তির তালিকা থেকে বাদ দেওয়া বা অবমুক্ত করা যাবে না মর্মে রায় দিয়েছেন হাইকোর্ট।
রায়ে আদালত বলেছেন, বিচারাধীন দেওয়ানি মামলায় চূড়ান্তভাবে স্বত্ব নির্ধারিত হওয়ার পর রায়ে বিজয়ী পক্ষের অনুকূলে বিতর্কিত সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকা থেকে অবমুক্ত করা, অর্থাৎ বাদ দেওয়া যাবে।
সাহাবুদ্দিন আহমেদ বনাম রাষ্ট্র এবং অন্যান্য মামলায় এমন রায় দিয়েছেন হাইকোর্ট।
জমির স্বত্ব ও মালিকানা নিয়ে দায়ের করা পৃথক দুটির রিট আবেদন নিষ্পতà§ বাকি অংশ পড়ুন...












