নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে এক রাতে কয়েক এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুই জায়গায় বাসে আগুন দেওয়া হয়েছে। তাবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়।
গত জুমুয়াবার (৬ নভেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আদাবর, শাহবাগ, বিমানবন্দর, খিলগাঁও, মিরপুরের কালশী, রাজারবাগ এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই এলাকায় বাসে আগুন দেওয়া হয়েছে।
এছাড়া মানিকগঞ্জ, ধামরাইয়ে ও খাগড়াছড়িতে গভীর রাতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কী কারণে আগুন দিয়েছে তা জানা যায়নি।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্à বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং বিচারমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের ৭১ জন এমপি ও সদস্য।
সপ্তাহে এসব আইনপ্রণেতা যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপারের কাছে পাঠানো এক চিঠিতে এ দাবি জানায়।
চিঠিতে বলা হয়, ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর পদ্ধতিগত ও নথিভুক্ত নির্যাতনের দায় ইসরায়েল সরকারের।
ওই চিঠিতে ক্ষমতাসীন লেবার পার্টির ৩০ জন এমপি ও ৭ জন লর্ডস সদস্যসহ বিভিন্ন দলের আইনà বাকি অংশ পড়ুন...
গত জুমুয়াবার বা’দ জুমুয়া রাজধানীর মালিবাগ মোড়ের ফাল ইয়াফরাহু চত্ত্বরে ‘ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতা’র উদ্যোগে এক বিশাল প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মহাসমাবেশ থেকে পবিত্র দ্বীন ও দেশের মর্যাদা, জনগণের নিরাপত্তা ও স্বার্থ, বন্দর-খনিসহ সকল জাতীয় সম্পদ ও দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের নিরাপত্তা ও শক্তিশালী প্রতিরক্ষার দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানানো হয়। সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ কারর নির্দেশ পালনার্থে ঈমান, ইসলাম এবং মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার লক্ষ্যে মহাসমাবেশ থেকে সরকারের প্à বাকি অংশ পড়ুন...
পূর্বাভাসে আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সেই সঙ্গে এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই অবস্থায় রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি সোমবার (৯ নভেম্বর) একই সময় পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর মধ্যে রোববার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের à বাকি অংশ পড়ুন...
রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ইমামুল আইম্মাহ্, মুজাদ্দিদুয যামান, কুতুবুল আলম, মুহইউস সুন্নাহ, মাহিউল বিদয়াহ, গাউছুল আ’যম, আযীযুয যামান, ক্বইউমুয যামান, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, আস সাফফাহ, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র ইসলাম উনার নামে ভোট চাওয়া, নির্বাচন করা তথা প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি বা মানব রচিত কোন মতবাদ অনুসরণ করা সম্পূর্ণ হারাম। নূর বাকি অংশ পড়ুন...
নিজেদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটারের মধ্যে সীমিত রাখার স্বঘোষিত নীতি থেকে সরে এসেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি শনিবার (৭ নভেম্বর) এ ঘোষণা দিয়েছেন। তবে এর অর্থ এই নয় যে ইরান ইতিমধ্যে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি বা মোতায়েন করেছে। খবর মেহের নিউজের।
তেহরানে এক সংবাদ সম্মেলনে ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নেয়া হয়েছে কি না, জানতে চাইলে মোহেব্বি বলেন, ‘আমাদের জন্য ওই সীমাবদ্ধতা তুলে নেয়া হয়েছে।’ তবে কী ধরনের বা কত ঠবাকি অংশ পড়ুন...
গত বুধবার (০৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা রয়েছেন। আগামী ৮ নভেম্বর তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সরকারি আদেশ অনুযায়ী, কর্মকর্তাদের যাতায়াত, আবাসন, খাবার এবং প্রশিক্ষণসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে পাকিস্তান সরকার। এ সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবারের প্রশিক্ষণে অংশ নিতে বিভিন্ন মন্ত্রণালয় ও সà বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়াকে ডিজেল সরবরাহের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্ত গ্রহণের প্রায় এক মাস পরও রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে কোনও ডিজেল পৌঁছায়নি।
যুক্তরাষ্ট্রগামী রুশ ডিজেলবাহী ট্যাংকারগুলোর কী ঘটেছে?
অক্টোবরে রাশিয়ার প্রিমোরস্ক বাল্টিক বন্দর ত্যাগ করেছে রুশ ট্যাংকার ‘তালিসমান’ এবং সিয়েরা লিওনের পতাকাবাহী ‘লেরুও’। জাহাজগুলোর ঘোষিত গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। তবে মেরিন অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘কেপলার’ এবং জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘মেরিন ট্রাঠবাকি অংশ পড়ুন...
অনলাইনে যেভাবে জমির তথ্য খুঁজবেন: জমির তথ্য জানতে প্রথমে স্মার্টফোনের ব্রাউজার থেকে ‘ই-পর্চা’ লিখে অনুসন্ধান করতে হবে। এরপর সরকারি ই-পর্চা ওয়েবসাইটে প্রবেশ করে মেনু থেকে ‘খতিয়ান’ অপশন নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে জমির বিভাগ, জেলা, খতিয়ানের ধরন, উপজেলা ও মৌজা নির্বাচন করতে হবে। সংশ্লিষ্ট রেকর্ড অনুযায়ী খতিয়ানের ধরন হিসেবে বিএস, সিএস, আরএস বা এসএ নির্বাচন করার সুযোগ থাকতে পারে।
এরপর খতিয়ান নম্বর, দাগ নম্বর অথবা মালিকের নাম ব্যবহার করে জমির তথ্য খোঁজা যাবে। প্রয়োজনীয় তথ্য দেয়ার পর ক্যাপচা পূরণ করে ‘অনুসন্ধান করুন’ অপশনে ক বাকি অংশ পড়ুন...
চীনা নাগরিকদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পণ্যের প্রচারের উদ্দেশ্যে তারা এসব ভিডিও তৈরি করেন। ভিডিওগুলো চীনের উইচ্যাট, ডুয়িনসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করে আয় করেন। চীনা নাগরিকদের গাইড হিসেবে কাজ করা রিতু আক্তার জানান, তিনি প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা পান। বাংলাদেশের নিম্নআয়ের মানুষের বসবাস রয়েছে, এমন এলাকাগুলোর প্রতি চীনা নাগরিকদের আগ্রহ বেশি। এ কারণেই তারা টেকপাড়া ও আশপাশের এলাকা বেছে নিয়েছেন।
তবে ভিডিওতে শুধু পণ্যের প্রচার নয়, বাংলাদেশের মানুষের জীবনযাপন ও পরিবেশ নিয়েও বিভিন্ন মন্তব্য করতে শোনা গেছà বাকি অংশ পড়ুন...
তুরস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পামুক্কালে প্রকৃতির এক বিস্ময়। তুর্কি ভাষায় পামুক্কালে শব্দের অর্থ ‘তুলোর দুর্গ’। খনিজসমৃদ্ধ পানির প্রভাবে তৈরি সাদা ট্রাভারটিন পাথরের ধাপগুলি এই জায়গার প্রধান আকর্ষণ। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রাচীন ইতিহাসের টানেও প্রতি বছর এখানে ভিড় করেন পর্যটকরা।
পামুক্কালের পাশেই রয়েছে প্রাচীন হিয়েরাপোলিস শহর। এই শহর একসময় ছিলো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র। প্রাচীন গ্রিকদের বিশ্বাস ছিলো, এখানকার মাটির নীচ থেকে বেরিয়ে আসা বিষাক্ত গ্যাসের কারণে এই অঞ্চল পাতালপুরীতে প্রবেশের à বাকি অংশ পড়ুন...












