শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৭১ ডলারে দাঁড়ায়। অন্যদিকে মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৪০ ডলারে পৌঁছেছে।
জেফ্রিজের মালিকানাধীন ট্রাডু ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক নিকোস জাবোরাস বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘মার্কিন-ইরান চুক্তির আশায় তেলের দাম কমায় আজ (শুক্রবার) স্বর্ণের বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে তা সত্ত্বেও মূল্যবান এই ধাতু সাপ্তাহিক দরপতনের দিকেই যাচ্ছে। কারণ ফেডের উচ্চ সুদের হার ঠবাকি অংশ পড়ুন...
ইতালির স্কুলে বোরকা নিষিদ্ধ এবং প্রতিটি ক্লাসে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে দেশটির সরকার। পাশাপাশি নতুন নিয়ম লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ১ হাজার ১৪০ ডলার (১ লাখ ৪০ হাজার ১৬২ টাকা) পর্যন্ত জরিমানার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। খবর আল জাজিরার।
গত রোববার (২০ সেপ্টেম্বর) নিজের জাতীয়তাবাদী কনজারভেটিভ দল ‘ব্রাদার্স অব ইতালির’ (এফডিআই) যুব শাখা আয়োজিত এক সমাবেশে এই প্রস্তাবিত পরিবর্তনের রূপরেখা তুলে ধরেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তার মন্ত্রিসভা একটি অধ বাকি অংশ পড়ুন...
ভারতের আসামে মুসলিম বিয়ে নিবন্ধনের জন্য নতুন নিয়ম অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। নতুন ব্যবস্থায় মুসলিম বিয়ের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া এ কাজ আর কাজীর মাধ্যমে নয়, সরকারি রেজিস্ট্রারের মাধ্যমে সম্পন্ন হবে। একই সঙ্গে বিয়ের ক্ষেত্রে বর ও কনের ন্যূনতম বয়স, সম্মতি এবং নিষিদ্ধ সম্পর্কের মতো বিষয়গুলোও নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত নেতৃত্বাধীন আসাম মন্ত্রিসভা ‘আসাম মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন (কমপালসরি) রুলস, ২০২৬’ অনুমোদন করেছে। বাকি অংশ পড়ুন...
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ’ শীর্ষক এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা গাজী মো. সেলিম রেজা।
রিজভী বলেন, বাংলাদেশে দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী এবং স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী কোনো শক্তির অবস্থান থাকতে পারে না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয়তাবাদী ওলামা দল এবং বঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, রাজধানী ঢাকার চারপাশের নদী রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ নিতে হবে। রাজধানীর পরিবেশ, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে নদী ব্যবস্থাপনা করতে হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরীসহ ঢাকার চারপাশের à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন বোরো মৌসুমে ইউরিয়া সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ নৌপথ এড়িয়ে বিকল্প উৎস থেকে সার আমদানির জোর তৎপরতা চালাচ্ছে সরকার। হরমুজ প্রণালী এবং বাব আল-মান্দেব প্রণালীর মতো উচ্চ ঝুঁকিপূর্ণ সামুদ্রিক পথগুলো এড়িয়ে চলতে সরকার-টু-সরকার (জিটুজি) কাঠামোর আওতায় রাশিয়া, ব্রুনাই এবং মালয়েশিয়া থেকে সার সংগ্রহের উদ্যোগ নিয়েছে শিল্প মন্ত্রণালয়।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংস্থা 'জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন প্রডিনটর্গ', মালয়েশিয়ার 'পেট্রোনাস কেমিক্যালস' এবং ব্রুনাইà বাকি অংশ পড়ুন...
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে দুই প্রধানমন্ত্রী আলোচনা করেন। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দু’দেশের জনগণের কল্যাণে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়ে দুই পক্ষের মধ্যে গঠনমূলক মতবিনিময় হয়।
আলোচনায় দুই দেশের প্রধানমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা, সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে দু’দেশের মধ্যে নিয়মিত যো বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে সংগঠনটির ২০ সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার জন্য স্বাস্থ্যখাতের যে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য ছিল, সে পর্যায়ে আমরা পৌঁছাতে পারিনি। আমাদের কতজন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট ও মেডিকেল যন্ত্রপাতি লাগবে, কী কাঠামো লাগবে, তার সঠিক ও সার্বিক কোনো পরিকল্পনা ছিল না। বাকি অংশ পড়ুন...
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, সার্বিক মূল্যস্ফীতিতে নিম্নমুখী প্রবণতা থাকলেও তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার নির্ধারিত ৭ দশমিক ৫০ শতাংশ লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। এ অবস্থায় আপাতত বিদ্যমান নীতি সুদহার বহাল রাখার সিদ্ধান্ত নেয় এমপিসি।
সভায় বলা হয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বাকি অংশ পড়ুন...
সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
নির্দেশনায় মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট এবং গাড়ির চালক ও যাত্রীদের সিট বেল্ট ব্যবহারের কথা বলা হয়েছে। মোটরসাইকেলে চালকসহ সর্বোচ্চ দুইজন চলাচল করতে পারবেন বলেও জানানো হয়েছে।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার ও অহেতুক হর্ন বাজানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক ঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের শীর্ষ নেতা।
স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্ঠবাকি অংশ পড়ুন...












