নিজস্ব সংবাদদাতা:
আগামী ২০২৭ সালের নভেম্বরে বহু প্রতীক্ষিত ‘তিস্তা মহাপরিকল্পনা’র কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর নিষ্কাশন খাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিস্তা মহাপরিকল্পনার অগ্রগতি তুলে ধরে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে তিস্তা ইস্যু নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে আমাদের টেকনিক্যাল পর্যায়ে কথা হয়েছে। নদী বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দায়িত্ব পালনে গাফিলতি করছেন, এমন বিচারকদের কড়া বার্তা দিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। এই বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন তিনি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকায় ই-পারিবারিক আপিল আদালতের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রীর এমন হুঁশিয়ারি আসে।
তিনি বলেছেন, কোনো কোনো জায়গায় এমন অভিযোগ আছে, কেউ কেউ দু-তিন ঘণ্টা কোর্ট করেন, বেলা ১১টায় আসেন, দেড়টা-দুটোর মধ্যে কাজ শেষ করে চলে যান। যদি এমন আয়েশি জুডিশিয়াল অফিসার কেউ থেকে থাকেন, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
আইনমন বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) লাশ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে কোনো মন্তব্য করতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, তদন্তের মাধ্যমে ঘটনার সব দিক জানার পর এ বিষয়ে কথা বলা হবে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তাহসিফের মৃত্যুর পেছনে কোনো শত্রুতা কাজ করেছে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউঠবাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী মোশে ইয়ালোন স্বীকার করেছে, আমরা তিনটি লক্ষ্য অর্জনের জন্য ইরানের ওপর হামলা চালিয়েছিলাম, কিন্তু সেগুলোর একটিও অর্জিত হয়নি।
ইসরায়েলের সাবেক এই যুদ্ধমন্ত্রী স্বীকার করেছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানটি নির্ধারিত কোনো লক্ষ্যই অর্জন করনি এবং এখন যুক্তরাষ্ট্র এই ব্যর্থতার জন্য তেল আবিবকে দায়ী করছে।
ইয়ালোন স্বীকার করেছে, আমার মনে হয়, আমরা নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলেছি এবং সবচেয়ে খারাপ ব্যাপার হলো যুক্তরাষ্ট্র আমাদের দোষারোপ করছে। আমরা তিনটি লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। পুশব্যাকের পর রানওয়ের দিকে ট্যাক্সি করার সময় উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি ধরা পড়লে উড্ডয়ন স্থগিত করা হয়। এতে উড়োজাহাজটি বিমানবন্দরে আটকে পড়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ (বিজি-৩৭৭) ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত গন্তব্যে যাত্রার কথা ছিল। বোর্ডিং শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুà বাকি অংশ পড়ুন...
পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশকে সত্যিকারার্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (২০০৬ ব্যাচ)-এর ৬ মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেঠবাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা রেঞ্জের নৌ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
তিনি বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ সাউরি। বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ-পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার এক আত্ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশ অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার উদ্যোগ নেওয়ার মধ্যে তিনি এ আহ্বান জানান।
টোকিওতে স্থানীয় সময় গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট সুসুমু কাতাওকার সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান বলে জানিয়েছেন তার উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।
দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ল বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই বিগত আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যান নিয়ে রিজভী বলেন, দেশে শতভাগ বিদ্যুতের কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। আবার অনেক দরিদ্র পরিবার বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছে এনসিপি আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছে সে।
পোস্টে সে লিখেছে, ‘আইনশৃঙ্খলার নাজেহাল দশা, পুরোনো ফ্যাসিবাদী কাঠামোর রাজনীতি অব্যাহত থাকলে সবাইকে এর ভুক্তভোগী হতে হবে। এর জ্বলন্ত উদাহরণ নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম। ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, মাদ্রাসায় সবচেয়ে বেশি জিপিএ পাওয়া যায়। সকলে আমাকে বলল, এটার কী ব্যবস্থা করা যায়? আমি বললাম, আগামী দিন থেকে মাদ্রাসা ও স্কুল একই প্রশ্ন হবে। নাকি আলাদা হবে? কেন? আলাদা হওয়ার তো কোনো কারণ নেই। বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ব্যাপক লুটপাট করেছে।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আনা ১৮ কোটি টাকার এমআরআই মেশিন এখন ভাঙারি বোর্ড, এখন সেগুলো বিক্রি করে বাদাম কিনে খেতে হবে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জেলার কসবায় মোবাইল হেলথ ক্লিনিকের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, একজন চিকিৎসককেও প্রশিক্ষিত করেনি। পর্যাপ্ত পরিমাণ নার্স নেয়নি। শয্যা সংখ্যা বৃদ্ধি করেনি। লোকবল না থাকা সত্ত্à বাকি অংশ পড়ুন...












