নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মোটা বেতনে চাকরির শতভাগ নিশ্চয়তার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মানবপাচার ও অভিবাসী চোরাচালান চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) ইউনিট গত রোববার বিকালে বনানী (ডিএমপি) থানার সৈনিক ক্লাব এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, ৩টি স্মার্টফোন ও কয়েকটি রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ আলামত হিসেবে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই মামলার এজাহারনাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে গত কিছুদিন ধরেই মারাত্মক রূপ নিয়েছে যানজট। প্রতিনিয়ত সকাল হতেই থমকে যাচ্ছে শহরের প্রধান প্রধান রুট। গণপরিবহনে কর্মঘণ্টা নষ্ট ও চরম ভোগান্তিতে দিশেহারা নগরবাসী। বৃষ্টিতে পানিবদ্ধতা ও সড়ক দেবে যাওয়ার মতো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই, তার ওপর যোগ হয়েছে নানা দাবিতে রাজপথ অবরোধ, রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির জন্য সড়কের ওপর মঞ্চ তৈরি এবং অপরিকল্পিত উন্নয়নকাজ।
রাজধানীর যানজট সব সময় সড়কে গাড়ির চাপ থেকেই শুরু হয় না। নাগরিক সমস্যার সমাধান না হওয়া, কর্মসূচি ব্যবস্থাপনায় দুর্বলতা, অপরিকল্পিত সড়ক খোঁড়া বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্ত্রী জানান, ডিএমপিসহ দেশের সব মেট্রোà বাকি অংশ পড়ুন...
মুহতারাম,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
কঠোর আইন প্রণয়নের পরও, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট আদালত করার পরও, হাতেনাতে আসামি ধরে সাথে সাথে বিচারকার্য করার পরও নারী টিজিং থামানো যাচ্ছে না। বরং প্রতিবাদকারীরাও একের পর এক খুন হচ্ছেন।
মুহতারাম,
সামাজিক অবক্ষয় এখন এত বেড়েছে যে, বাবা কর্তৃক নিজ হাতে ছেলেকে পিটিয়ে খুন করার ঘটনা ঘটছে। সাম্প্রতিক একটি ঘটনায় দেখা গেছে, মা পরকীয়া প্রেমের জন্য আপন কিশোরী মেয়েকে গরম পানি দিয়ে ঝলসে হত্যা করেছে। পরকীয়ার জন্য আপন মা টুকটুকে শিশুপুত্রকে গলা টিপে হত্যা করেছে। মায়ের আহাল বা স¦ামীকে আপন মেয়ে ব বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলার পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জামাত থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলাম (৭৫) প্রলোভন দেখায়। পাঁচ বছর সঙ্গে থাকলে জীবন বদলে যাবে বলে আশ^াস দেয়। গাজী নজরুলের গাড়িচালক ওবায়দুর রহমান আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন।
রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে দ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুর রহমান এমন দাবি করেন।
ওবায়দুর রহমান গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সহকারীর পাশাপাশি গাড়িচালকের কাজ করতেন। গাজী নজরুল ইসলামের অবৈà বাকি অংশ পড়ুন...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর অনৈতিক সম্পর্কের বিষয়টি জানার পর তাকে প্রতিবাদ না করার জন্য অর্থের প্রস্তাব দেয়া হয়েছিল বলে দাবি করেছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক ওবায়দুর রহমান। তিনি দাবি করেন, পরে তাকে ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে কাজের সুযোগ দেয়ার পাশাপাশি পাঁচ বছর সঙ্গে থাকলে জীবন বদলে যাবে বলেও প্রলোভন দেখানো হয়।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেà বাকি অংশ পড়ুন...
শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দেয় বাঁধভাঙা উচ্ছ্বাস।
এর আগে মঈন খান একাধিবার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন।
শুক্রবার নবনিযুক্ত সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণের পরপরই পলাশ তথা নূরানীবাদ এলাকায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দেয়। এসময় স্থানীয় নেতাকর্মীরা মিষ্টি মুখ করেন।
এলাকাবাসী জানান, ড. আবদুল মঈন খান একজন অভিজ্ঞ ও পরিচ্ছন্ন রাজনীতিক। এর আগেও তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে বললেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনে কুষ্টিয়ায় জামায়াত-শিবির ও গণঅধিকার পরিষদের সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দিতে হবে এবং জামাত সুযোগ পেলে আওয়ামী লীগের চাইতেও বড় ফ্যাসিস্ট হবে। জামাত ‘ইসলামী’ লেবাস লাগিয়ে ইসলামের সঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভূমিসেবার মানোন্নয়ন, নাগরিক হয়রানি কমানো এবং দালাল ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিস নিয়মিত তদারকির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশের জেলা প্রশাসকদের (ডিসি) ১৪টি নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১২ আগস্ট ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) অনুবিভাগ থেকে দেশের সব জেলা প্রশাসকের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, জেলার ভূমি প্রশাসনের প্রধান হিসেবে জেলা প্রশাসক মাঠপর্যায়ের সব ভ বাকি অংশ পড়ুন...
স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং স্বাস্থ্য ও ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ল্যাবএইডের এই উদ্যোগ সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান এবং বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সাকিফ শামীম। তার এই উদ্যোগের অংশ হিসেবেই বগুড়ায় এই বিশেষ ফ্রি হেলথ ক্যাম্প ও ক্যানসার সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
আয়োজনে বগà§ বাকি অংশ পড়ুন...
রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত, স্থানীয় জেলেদের মধ্যে মাছের পোনা বিতরণ ও স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জানি, সমগ্র দেশের মানুষ, ঢাকাসহ বাংলাদেশের সব জেলা-উপজেলার বহু মানুষ এ মুহূর্তে বিদ্যুতের কষ্ট ভোগ করছেন। এ বিদ্যুৎ সমস্যার পেছনে রয়েছে স্বৈরাচার সরকারের অপরিকল্পিত বিভিন্ন পদক্ষেপ। তাদের অপরিকল্পিত পরিকল্পনার ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার যানজটের কারণ শুধু সড়কে গাড়ির চাপ নয়। বৃষ্টি ও পানিবদ্ধতায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, কোথাও রাস্তা দেবে যাচ্ছে, কোথাও উন্নয়নকাজের জন্য সংকুচিত হয়ে পড়ছে সড়ক। এর পাশাপাশি ‘হত্যার বিচার’, ‘চাকরির বয়সসীমা বৃদ্ধি’, কারও পদত্যাগ কিংবা গ্যাসসংকটের মতো নানা দাবিতে সড়ক অবরোধ করা হচ্ছে। রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির জন্য রাস্তার ওপর নির্মাণ করা হচ্ছে মঞ্চ। এসবের কোনও একটি ঘটলেই ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে যানজট ছড়িয়ে পড়ছে এক এলাকা থেকে আরেক এলাকায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের জুলাই ও আগস বাকি অংশ পড়ুন...












