মারাত্মক রূপ নিয়েছে ঢাকার যানজট
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে গত কিছুদিন ধরেই মারাত্মক রূপ নিয়েছে যানজট। প্রতিনিয়ত সকাল হতেই থমকে যাচ্ছে শহরের প্রধান প্রধান রুট। গণপরিবহনে কর্মঘণ্টা নষ্ট ও চরম ভোগান্তিতে দিশেহারা নগরবাসী। বৃষ্টিতে পানিবদ্ধতা ও সড়ক দেবে যাওয়ার মতো প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই, তার ওপর যোগ হয়েছে নানা দাবিতে রাজপথ অবরোধ, রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির জন্য সড়কের ওপর মঞ্চ তৈরি এবং অপরিকল্পিত উন্নয়নকাজ।
রাজধানীর যানজট সব সময় সড়কে গাড়ির চাপ থেকেই শুরু হয় না। নাগরিক সমস্যার সমাধান না হওয়া, কর্মসূচি ব্যবস্থাপনায় দুর্বলতা, অপরিকল্পিত সড়ক খোঁড়াখুঁড়ি, অর্থায়নে বিলম্ব এবং পানি নিষ্কাশনের ব্যর্থতার চাপও শেষ পর্যন্ত সড়কে এসে পড়ে। রাজধানীর গুরুত্বপূর্ণ একটি মোড় বন্ধ হলে তার প্রভাব ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী, গণপরিবহনের যাত্রীসহ জরুরি সেবার মানুষজন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের জুলাই ও আগস্ট মাসের দুটি অভ্যন্তরীণ প্রতিবেদন বিশ্লেষণ করে এমন চিত্র পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, ট্রাফিক অব্যবস্থাপনার চেয়েও বিভিন্ন প্রশাসনিক বা নাগরিক অসন্তোষের প্রভাবেই ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো একের পর এক অচল হয়ে পড়ছে।
ডিএমপির ট্রাফিক বিভাগের জুলাই ও আগস্ট মাসে তৈরি করা দুটি অভ্যন্তরীণ প্রতিবেদনে ঢাকার যানজটের সুনির্দিষ্ট কারণ চিহ্নিত করা হয়েছে। জুলাই মাসে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টির ২১টি ঘটনা নথিভুক্ত করা হয়। এর মধ্যে অন্তত ১৬টি ঘটনায় আন্দোলনকারী, স্থানীয় বাসিন্দা কিংবা যানবাহনের চালকেরা সড়ক বন্ধ বা দখল করেছিলেন। বৃষ্টি, জলাবদ্ধতা ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সম্পর্কিত ঘটনা ছিল পাঁচটি। একটি ঘটনায় নিরাপত্তার স্বার্থে পুলিশকেই সড়ক বন্ধ করতে হয়েছিল।
তবে একই দাবি বা কর্মসূচির কারণে একাধিক মোড় বন্ধ হওয়ার প্রতিটি ঘটনাকে আলাদাভাবে তালিকাভুক্ত করা হয়েছে। ফলে একটি কর্মসূচির প্রভাব একাধিক গুরুত্বপূর্ণ সড়কে ছড়িয়ে পড়ে পুরো এলাকার যান চলাচল ব্যাহত হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান বলেন, রাজধানীর কোথায়, কখন এবং কী কারণে যানজট হচ্ছে, তার প্রতিবেদন প্রতিদিন রাখা হচ্ছে। তিনি বলেন, প্রতিদিনের যানজটের কারণ এক নয়।
তিনি বলেন, এখন থেকে সাপ্তাহিক প্রতিবেদন তৈরি করে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। প্রতিদিনের যানজট ট্রাফিকের কারণে হচ্ছে না, এটি বাইরের নানা ঘটনার প্রভাব হিসেবে হচ্ছে। সড়কে হঠাৎ মঞ্চ বানিয়ে কর্মসূচি করলে পুরো এলাকার যান চলাচল থমকে যায়। এতে তাৎক্ষণিকভাবে স্বাভাবিক রাখা তাদের জন্য কঠিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুর
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তথ্যমন্ত্রীঃ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভিনব কায়দায় বন্দর দিয়ে ২৫ টন কেমিক্যাল পাচারের চেষ্টা, ট্রাক আটক
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার দিচ্ছে গ্রিন ক্লাইমেট ফান্ড
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুক্রবারের মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি নিয়ে নতুন বার্তা
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, এক লাখ টাকা জরিমানা
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মানবপাচার ও ভিকটিম উদ্ধারে পুলিশের সঙ্গে কাজ করবে আইজেএম
১৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাবির জগন্নাথ হলে হিন্দু দেবীর মূর্তি নির্মাণ ‘হিন্দুত্ববাদী নীলনকশা’
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকার নিরাপত্তা দিতে না পারলে আমাদেরকে জানিয়ে দিক -নাহিদ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












