সংকটে ক্যানসার চিকিৎসা
, ০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সক্ষমতার তুলনায় চাপ কয়েক গুণ বেশি হওয়ায় নতুন রোগীদের রেডিওথেরাপির সিরিয়াল দেওয়া বন্ধ রেখেছে রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। ফলে চিকিৎসার আশায় এসে শরীরে ক্যানসারের জীবাণু নিয়ে অপেক্ষা করতে হচ্ছে রোগীদের। হাসপাতালে নার্সদের ব্যবহার নিয়েও অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।
হাসপাতালের তথ্যানুযায়ী, এখানে রেডিওথেরাপির জন্য রয়েছে ছয়টি মেশিন। এর মধ্যে চারটিই দুই বছরের বেশি বিকল। অন্যদিকে সচল দুটি মেশিনে তিন শিফটে প্রতিদিন গড়ে ২৫০ রোগীকে রেডিওথেরাপি দেওয়া হচ্ছে। তবু প্রতিদিন যোগ হচ্ছে নতুন রোগী। আর বাড়ছে অপেক্ষমাণ তালিকা। বর্তমানে রেডিওথেরাপির জন্য অপেক্ষমাণ রোগীর সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। পরিস্থিতি এতটাই সংকটপূর্ণ যে কোনো কোনো রোগীর সিরিয়াল পড়েছে ২০২৮ সালের শেষভাগে। একদিকে ক্যানসারের মতো জটিল রোগের সঙ্গে লড়াই, অন্যদিকে চিকিৎসার জন্য মাসের পর মাস অপেক্ষা। ঠিকমতো রেডিওথেরাপি দিতে না পেরে দ্বিতীয়বারের মতো আরও মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছে অনেকেই। রেডিওথেরাপির এই দীর্ঘ সিরিয়াল শুধু একটি সংখ্যার হিসাব নয়, এর পেছনে রয়েছে একজন রোগীর চিকিৎসার অপেক্ষা, আর একটি পরিবারের অনিশ্চয়তা।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন বলেন, ‘হাসপাতালে দুটি রেডিওথেরাপি মেশিন অতিরিক্ত সময় পর্যন্ত চালু রেখে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। তারপরেও বর্তমানে প্রায় ৮ হাজার রোগী রেডিওথেরাপির অপেক্ষায় রয়েছে। অতিরিক্ত সময় মেশিন চালু রাখলেও ছয় সপ্তাহে ২৫০ জন রোগীকে সেবা দেওয়া সম্ভব। ছয় সপ্তাহ পর আবার ২৫০ জন রোগীকে সেবা দেওয়া হবে। এভাবে চলতে থাকলে অপেক্ষমাণ ৮ হাজার রোগী কবে নাগাদ সিরিয়াল পাবে সেখানেই সংকটের জায়গা। রোগীর তুলনায় মেশিনের সংখ্যা কম থাকায় সংকট তৈরি হয়েছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জামালপুরে আরও দুই কূপে মিলবে গ্যাস, অনুমোদনের অপেক্ষায় বাপেক্স
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদকবিরোধী অভিযানে পুলিশের কর্মকর্তাসহ আটক ৪
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রণী ব্যাংকের গ্রাহকের ৮ কোটি ৯৪ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রতি মণ পেঁপে ২৫০-৩০০, লোকসানের শঙ্কায় চাষিরা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এনসিটি-সিসিটি ইজারা বাতিলের দাবিতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের বিক্ষোভ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি: ‘ভয়াবহ পরিণামের জন্য সরকার দায়ী থাকবে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বাংলাদেশি’ দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)