SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%হাটে%' OR titleBn LIKE '%হাটে%' OR descriptionEn LIKE '%হাটে%' OR descriptionBn LIKE '%হাটে%' OR slug LIKE '%হাটে%' OR metaTag LIKE '%হাটে%' OR metaDescription LIKE '%হাটে%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
সীমান্ত কেবল একটি দেশের ভৌগোলিক সীমারেখাই নয়, এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের আত্মমর্যাদার প্রতীক। গত শুক্রবার লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারত-বাংলাদেশ শূন্যরেখার মাত্র ১০ থেকে ২০ গজের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও শ্রমিকদের অবৈধ অনুপ্রবেশ এবং খুঁটি স্থাপনের আগ্রাসী প্রচেষ্টা যেভাবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অনমনীয় ও বীরত্বপূর্ণ প্রতিরোধের মুখে থমকে গেছে তা বাংলাদেশের সীমান্ত প্রতিরক্ষার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। শেষ পর্যন্ত গত ২৩ মে পতাকা বৈঠকে বিএসএফের পিছু হটা এবং বিজিবির অনুমতি বাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদদাতা:
বাগেরহাটে ৬০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কুমিরশূন্য হজরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি এর মাজার শরীফ সংলগ্ন দিঘিটি।
জানা যায়, ১৪৫৯ সালে মৃত্যুর আগে হজরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাইহি নিজেই মাজারের দিঘিতে কালা পাহাড় ও ধলা পাহাড় নামে দুটি কুমির ছেড়েছিলেন। এরপর তাদের বংশধরের মধ্যে পুরুষ কুমিরটি ‘কালা পাহাড়’ আর স্ত্রী কুমিরটিকে ‘ধলা পাহাড়’ নামে ডাকা হতো। তাদের সর্বশেষ বংশধরের মৃত্যু হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে।
এর আগে ২০০৫ সালে ভারত থেকে কয়েকটি কুমির এনে দিঘিতে ছাড়া হয়। কিন্তু এর কয়েকটি মারা যায় বাকি অংশ পড়ুন...
নওগাঁ সংবাদদাতা:
নওগাঁ অঞ্চলে উৎপাদিত জনপ্রিয় ‘জিরা ধান’-এর চালই রাজধানী ঢাকায় সবচেয়ে ভালো মানের ‘রশিদ মিনিকেট’ নামে বিক্রি হচ্ছে। প্রকৃতপক্ষে বাংলাদেশে ‘মিনিকেট’ নামের কোনও ধানের জাতই নেই। নওগাঁয় উৎপাদিত বিভিন্ন জাতের ধানের মধ্যে জিরা ধান অন্যতম উৎকৃষ্ট মানের। আর এই ধান থেকে উৎপাদিত চালই কৌশলে ঢাকায় গিয়ে মিনিকেট নামে চড়া মূল্যে বাজারজাত করা হচ্ছে।
সরেজমিন স্থানীয় প্রান্তিক কৃষক, ধান কেনাবেচার সঙ্গে জড়িত ফড়িয়া এবং চাল উৎপাদনকারী অটো রাইস মিল মালিকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
কেন এই ধানের নাম ‘জিরা’
স্থানীয় ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে চলতি বছরের ঈদুল আজহার কুরবানির মৌসুম শেষে দেখা দিয়েছে বড় ধরনের পশু অবিক্রির চাপ। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ২২ থেকে ২৩ লাখ কুরবানিযোগ্য পশু এবার বিক্রি হয়নি বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বড় গরুর চাহিদা কমে যাওয়ায় ক্ষতির মুখে খামারিরা। রাজধানীর গাবতলী পশুর হাট, কমলাপুর এবং দিয়াবাড়ীসহ দেশের বিভিন্ন হাটে শেষ মুহূর্ত পর্যন্ত বড় আকারের গরুর সারি পড়ে থাকতে দেখা গেছে। ক্রেতার অভাবে অনেক খামারি ও ব্যবসায়ী বাধ্য হয়ে লোকসানে পশু বিক্রি করেছেন, আবার অনেকে অবিক্রীত গরু ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন।
মানি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশে চলতি বছরের ঈদুল আজহার কুরবানির মৌসুম শেষে দেখা দিয়েছে বড় ধরনের পশু অবিক্রির চাপ। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় ২২ থেকে ২৩ লাখ কুরবানিযোগ্য পশু এবার বিক্রি হয়নি বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বড় গরুর চাহিদা কমে যাওয়ায় ক্ষতির মুখে খামারিরা। রাজধানীর গাবতলী পশুর হাট, কমলাপুর এবং দিয়াবাড়ীসহ দেশের বিভিন্ন হাটে শেষ মুহূর্ত পর্যন্ত বড় আকারের গরুর সারি পড়ে থাকতে দেখা গেছে। ক্রেতার অভাবে অনেক খামারি ও ব্যবসায়ী বাধ্য হয়ে লোকসানে পশু বিক্রি করেছেন, আবার অনেকে অবিক্রীত গরু ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন।
মান বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল আজহার সময় ঘনিয়ে এলেই সৈয়দপুর শহরসহ বিভিন্ন এলাকার গোশতপট্টিতে শুরু হয় অন্য রকম ব্যস্ততা। হাটের কোলাহলের পাশাপাশি বাড়তে থাকে কসাইদের ঢাকামুখী প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও সৈয়দপুর থেকে শতাধিক কসাই রাজধানীতে ছুটবেন কুরবানির পশু জবাই ও গোশত কাটার কাজে। কেউ যাবেন বাসে, কেউ ট্রেনে, অনেকে আবার বিমানযোগেও যাবেন। ঈদের কয়েকটি দিন ঢাকার বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে গরু বানানোর কাজ শেষ করে তারা নিজ শহর সৈয়দপুরে ফিরবেন।
কসাইদের বড় একটি অংশ বিহারি। বংশপরম্পরায় গোশত ব্যবসা ও কসাইয়ের কাজের সঙ্গে যুক্ত। পশু বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে জমতে শুরু করেছে বেচাকেনা। তবে বিক্রেতাদের দাবি, হাটে পর্যাপ্ত পশু থাকলেও সে তুলনায় ক্রেতা কম। আর যারা আসছেন, তাদের বেশিরভাগই কম দাম বলছেন। ফলে লোকসানের শঙ্কা করছেন অনেক খামারি ও ব্যবসায়ী।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর মিরপুরের কালশী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় হাটজুড়ে কাদার সৃষ্টি হয়। বিক্রেতাদের কেউ কাদা পরিষ্কার করেছেন, কেউ বৃষ্টির হাত থেকে বাঁচাতে গরু সরিয়ে নিয়েছেন। আবার অনেককে গরুকে হাতে তুলে খাবার খ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল আজহা উপলক্ষে কুরবানির পশু কেনাবেচা শুরু হতে যাচ্ছে। এরই মধ্যে রাজধানীর কোথাও কোথাও গরুর হাট বসতে শুরু করেছে। অন্যদিকে খামারে আস্ত গরু ৫৫০ থেকে ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানা গেছে।
ঢাকার কয়েকটি হাট ঘুরে দেখা গেছে, দেশি গরুর সংখ্যা বেশি। ক্রেতারা বেশিরভাগ মাঝারি গরুর দিকে ঝুঁকছেন। বড় গরু নিয়ে চিন্তিত বিক্রেতারা। তা ছাড়া তীব্র গরম আবহাওয়ায় গরুকে সুস্থ রাখাও তাদের চিন্তার বিষয়।
খামারিরা বলছেন, বিভিন্ন জেলা থেকে আসা গরুতেই ভরে যাচ্ছে ঢাকার হাট। তবে পুরোপুরি জমে ওঠেনি হাট, ক্রেতারা ঘুরে ঘুরে দরদ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের পশুর হাটগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গাবতলী পশুর হাট পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন বাহিনীটির মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি ধর্মীয় ও জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে নিরাপত্তা ও সেবামূলক কাজ কর বাকি অংশ পড়ুন...
জয়পুরহাট সংবাদদাতা:
আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে জয়পুরহাটের পশুর হাটগুলো জমতে শুরু করেছে। তবে এবারের হাটে আগের মতো বিশাল আকৃতির ষাঁড়ের দেখা মিলছে না বললেই চলে। খামারি ও প্রাণিসম্পদ বিভাগ বলছে, গো-খাদ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং বাজারে কাক্সিক্ষত দাম না পাওয়ায় খামারিরা বড় গরুর চেয়ে ছোট ও মাঝারি আকারের গরু পালনে বেশি ঝুঁকছেন।
আক্কেলপুর উপজেলার খামারি সাগর হোসেন ছয় বছর ধরে একটি বিদেশি জাতের বড় ষাঁড় লালন-পালন করেছিলেন। ২০২৪ সালে এক হাজার কেজি ওজনের গরুটির দাম সাড়ে ৫ লাখ টাকা উঠলেও তিনি বিক্রি করেননি। পরবর্তী এক বছর লালন-পালনে বাকি অংশ পড়ুন...
মাদারীপুর সংবাদদাতা:
অজ্ঞান পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল শনিবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঈদুল আজহা উপলক্ষে গবাদি পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের টার্গেট করে টাকা-পয়সাসহ সর্বস্ব লুট করতে মাঠে নেমেছে অজ্ঞান পার্টি। কোরবানির পশুর হাটে লুট করে তারা থাকে আবাসিক হোটেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুমুয়াবা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ১৬টি পশুর হাটের ইজারা সম্পন্ন হয়েছে। ক্ষমতার পালাবদলের পর সম্পূর্ণ উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এবার রেকর্ড দামে হাটগুলো ইজারা দেওয়া হয়েছে।
এতে দুই সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় হয়েছে প্রায় ৪৮ কোটি টাকা, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।
চলতি বছর রাজধানীতে দুই সিটির অধীনে মোট ২৬টি অস্থায়ী পশুর হাট বসছে।
এর মধ্যে ১০টি হাটের জন্য দরপত্র না পাওয়ায় ইজারা সম্পন্ন হয়নি। সেগুলোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে ইজারা পাওয়া ব বাকি অংশ পড়ুন...












