SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%সময়সীমা%' OR titleBn LIKE '%সময়সীমা%' OR descriptionEn LIKE '%সময়সীমা%' OR descriptionBn LIKE '%সময়সীমা%' OR slug LIKE '%সময়সীমা%' OR metaTag LIKE '%সময়সীমা%' OR metaDescription LIKE '%সময়সীমা%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
ভূমিসেবার মানোন্নয়ন, নাগরিক হয়রানি কমানো এবং দালাল ও দুর্নীতিমুক্ত ভূমি প্রশাসন নিশ্চিত করতে উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল এবং ইউনিয়ন ও পৌর ভূমি অফিস নিয়মিত তদারকির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশের জেলা প্রশাসকদের (ডিসি) ১৪টি নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১২ আগস্ট ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) অনুবিভাগ থেকে দেশের সব জেলা প্রশাসকের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, জেলার ভূমি প্রশাসনের প্রধান হিসেবে জেলা প্রশাসক মাঠপর্যায়ের সব ভ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
সম্প্রতি পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় নিজ বাড়িতে হামলার শিকার হয়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সকল অভিযুক্তকে গ্রেপ্তারে রাজ্য সরকারকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
একই সঙ্গে সিজেপি বাঁকুড়ার ইন্দাস থানা পুলিশের ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানিয়েছে।
দ্য হিন্দুর প্রতিবেদন থেকে জানা যায়, সিজেপির মুখপাত্র আশুতোষ গত শনিবার রাতে বর্ধমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করে।
ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে আশ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
মেটা গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জানিয়েছে, অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর বিশ্বের প্রথম নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে তারা ৭ লাখ ৫০ হাজারের বেশি অ্যাকাউন্ট বন্ধ করেছে।
একই সঙ্গে সম্ভাব্য নিয়ন্ত্রক পদক্ষেপের মুখে আরও ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের খবরে বলা হয়েছে- মেটা জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার ঠিক আগের সময় থেকে জুন পর্যন্ত তারা ৪ লাখ ৬২ হাজার সন্দেহভ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ভোটগ্রহণের দিন সামনে রেখে ঘোষিত তফসিল স্থগিতের আবেদনে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় নতুন জটিলতার আভাস দেখা দিয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা এক রিটে এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ ১৩ আগস্ট গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) আবেদনটি পেশ করেন।
দায়ের করা এই রিটে প্রধান নির্বাচন কমিশনার ও সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে নির্বাচন কমিশন ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি প বাকি অংশ পড়ুন...
মানব মস্তিষ্কের তথ্য প্রক্রিয়াকরণের ধরন অনুকরণ করে ১০ মিলি সেকেন্ডেরও কম সময়ে জটিল নিউরাল গণনা সম্পন্ন করতে সক্ষম- নতুন প্রজন্মের একটি কম্পিউটার চিপ তৈরি করেছে গবেষকরা।
গবেষকদের দাবি, এটি বিশ্বের প্রথম হার্ডওয়্যার যা মানব মস্তিষ্কের স্বাভাবিক কার্যগতির কাছাকাছি সময়ে জটিল স্নায়বিক (নিউরাল) গণনা সম্পন্ন করতে পারে। নতুন এ প্রযুক্তি ভবিষ্যতে ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস (বিসিআই), অস্ত্রোপচারের সময় রিয়েল-টাইম নেভিগেশন, মেডিক্যাল ইমেজিং এবং ডিজিটাল ব্রেইন মডেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গবেষণাটি পরিচালনা করেন চ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আরসিইপিতে বাংলাদেশের সদস্যপদ, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত অতিরিক্ত তিন বছর সময় এবং দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)-এই তিন ইস্যুতে নিউজিল্যান্ডের সক্রিয় সমর্থন চেয়েছে বাংলাদেশ।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের (এমএফএটি) সদর দফতরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের নীতি-নির্ধারণী বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ।
বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন এসব তথ্য জানি বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত দুটি কৌশলগত সামরিক ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে রাশিয়ার সাথে একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে সিরিয়া। নতুন এই চুক্তির ফলে ঘাঁটি দুটি রাশিয়ার একক সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের সময়সীমা শেষ হতে চলেছে। আগামী তিন মাসের মধ্যে রূপান্তরের এই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানানো হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি (অ্যাসোসিয়েটেড প্রেস)।
ঘাঁটিগুলোকে সিরিয়া ও রাশিয়ার যৌথ প্রশিক্ষণকেন্দ্র হিসেবে পরিচালনা করা হবে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন চুক্তি অনুযায়ী লাতাকিয়ার কাছে অবস্থিত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক ঋণ বিনিয়োগকারী সংস্থা আইএমএফ থেকে ঋণ পাওয়ার শর্ত পূরণে বেসরকারি কোম্পানিগুলোকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, পরিবহন, বিতরণ ও বিক্রির সুযোগ দিতে যাচ্ছে সরকার। আর এ সংক্রান্ত নীতিমালা তৈরিতে চার দিনের সময় দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) এ খসড়া তৈরি করতে বলা হয়েছে।
তবে জ্বালানি বিশেষজ্ঞরা এ নির্দেশনার সমালোচনা করছেন। তাদের মতে, এত বড় ধরনের সংস্কারের আগে সংশ্লিষ্টদের সঙ্গে বড় পরিসরে আলোচনা, কারিগরি সমীক্ষা এবং জ্বালানি নিরাপত্ত বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
একটি সরকারি ফাইল- হয়তো কোনো সেতু নির্মাণের অনুমোদন বা শিল্প-কারখানার বিনিয়োগ প্রস্তাব। নিয়ম অনুযায়ী কয়েক দিনের মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা থাকলেও বাস্তবে সেই ফাইল কখনও সপ্তাহ, কখনও মাস ধরে বিভিন্ন টেবিল ঘোরে। একটি স্বাক্ষর বা অনুমোদনের অপেক্ষায় স্থবির হয়ে পড়ে উন্নয়ন কার্যক্রম। প্রশাসনিক ভাষায় একে বলা হয় প্রক্রিয়াগত বিলম্ব, যার সাধারণ পরিচিত নাম ‘লাল ফিতার দৌরাত্ম্য’।
এর প্রভাব পড়ে সরকারি উন্নয়ন প্রকল্প, বিনিয়োগ ও জাতীয় অর্থনীতিতে। যে প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হওয়ার কথা, তা বছরের পর বছর ঝুলে থাকে। এ সময় ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে চারটি সার কারখানার মধ্যে তিনটিতে উৎপাদন স্বাভাবিক নেই। চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) গ্যাস সংকটে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কাঁচামাল সংকটে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (ডিএপিএফসিএল) উৎপাদনও বন্ধ। অন্যদিকে, গ্যাস সংকটের কারণে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) উৎপাদন সীমিত করা হয়েছে। ফলে আসন্ন আমন মৌসুমে সার সরবরাহ নিয়ে কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত সিইউএফএল গ্যাস সংকটের কারণে ২০২৬ সালের ৪ মার্চ থেকে উৎপাদন বন্ধ রয়েছ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নির্মাণাধীন ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রতি কিলোমিটারের নির্মাণ ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শুরুতে প্রতি কিলোমিটারে ব্যয় ধরা হয়েছিল ৭০৪ কোটি টাকা। তবে কাজ শুরুর ৩ বছর ৮ মাসের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৭ কোটি টাকায়। অর্থাৎ প্রতি কিলোমিটারে ব্যয় বেড়েছে ৪২৩ কোটি টাকা। প্রকল্প সংশ্লিষ্টদের মতে, নির্মাণকাজ শেষ হতে ব্যয় আরও বাড়তে পারে।
তবে ব্যয় বৃদ্ধির পাশাপাশি দৃশ্যমান অগ্রগতিও হয়েছে প্রকল্পটিতে। গত জুন পর্যন্ত সার্বিক অগ্রগতি পৌঁছেছে ৭১.৫০ শতাংশে এবং ভৌত অগ্রগতি হয়েছে ৬৫ শতাংশ। প্রক বাকি অংশ পড়ুন...












