SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%লাইনচ্যুত%' OR titleBn LIKE '%লাইনচ্যুত%' OR descriptionEn LIKE '%লাইনচ্যুত%' OR descriptionBn LIKE '%লাইনচ্যুত%' OR slug LIKE '%লাইনচ্যুত%' OR metaTag LIKE '%লাইনচ্যুত%' OR metaDescription LIKE '%লাইনচ্যুত%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
কমিটিতে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম ও বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) আসিফ আহমদসহ আরও দুজন কর্মকর্তা।
সোমবার কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৬টায় সান্তাহার জংশন স্টেশনের রেলগেট এলাকায় পৌঁছানোর সময় ট্রেনটির একদম পেছনের মালবাহী বগিটি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ওই রুটে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকা এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও রাজশাহীর ট্রেন চ বাকি অংশ পড়ুন...
যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, ট্রেনটি রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। কড্ডা স্টেশনে প্রবেশের সময় একটি বগি লাইনচ্যুত হলেও তাৎক্ষণিকভাবে গতি নিয়ন্ত্রণে আনায় বড় দুর্ঘটনা থেকে ট্রেনটি রক্ষা পায়।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার জানান, সিল্কসিটি এক্সপ্রেসের বগিটি লাইনচ্যুত হওয়ায় যমুনা সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বিকেল ৩টায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বগিটি বাকি অংশ পড়ুন...
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বগি লাইনচ্যুত হওয়ার পর রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সোমবার রাত দশটার দিকে উদ্ধার কাজ শেষ হয়। এর মাধ্যমে ৬ ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।এর আগে বিকেল চারটার দিক ঈশ্বরদী-ঢাকা-পার্বতীপুর রেলরুটের ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ সাময়িক বন্ধ হয়ে যায়।পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় যাত্রীবাহী ‘জাফর এক্সপ্রেস’ এর একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে চালানো ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। গতকাল রোববার (২৪ মে) সকালের এই রক্তক্ষয়ী হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন গুরুতর আহত হয়েছেন বলে দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্টেশন থেকে ট্রেনটি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশের এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা-চিলাহাটির মধ্যে চলাচল করা নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ায় লাইনচ্যুতির ঘটনায় করা তদন্ত কমিটির প্রতিবেদনে তিন পর্যায়ে দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা এবং প্রতিষ্ঠিত রেল বিধিমালার লঙ্ঘন সুস্পষ্ট করা হয়েছে।
বিশেষ করে, স্টেশন মাস্টারের পক্ষ থেকে চালককে প্রয়োজনীয় সতর্কবার্তা না দেওয়া এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের মাধ্যমে সঠিক দূরত্বে লাল পতাকা প্রদর্শন না করাকে বড় ত্রুটি হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, ট্রেন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ঈদযাত্রায় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক যাত্রী। তবে দুর্ঘটনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ট্রেনটি বগুড়ার সান্তাহার জংশন ছেড়ে যাওয়ার পরপরই গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর সোয়া ২টার দিকে লাইনচ্যুত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় লাইনচ্যুত হয়। ওই স্থানে রেললাইনের মেরামত কাজ চলছিল। লাল পতাকা টানানো ছিল। তবে চালক খেয়াল না করায় এ দুর্ঘটনা বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
বয়সের ভারে সক্ষমতা হারিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের রেলপথ। কোথাও লাইন দেবে যাচ্ছে, কোথাও ভাঙা, আবার মাঝে-মধ্যেই ঘটছে ট্রেন লাইনচ্যুতির ঘটনা। এমন বাস্তবতার মধ্যেই আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্থাপিত হয়েছিল ১৯৩০ সালে। পুরনো এই রেলপথ কোনোরকমে মেরামত করে চলছে যাতায়াত।
সরেজমিন দেখা যায়, দ্রুতগতিতে চলছে রেলপথ সংস্কার, রেলক্রসিং ও কোচ মেরামতের কাজ। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঈদযাত্রার আগেই এস বাকি অংশ পড়ুন...
রাজশাহী সংবাদদাতা:
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় গতকাল শনিবার দুপুরে একটি তেলবাহী মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেলপথে যাত্রী চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হয়েছেন।
খুলনা থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টের উদ্দেশ্যে যাত্রা করা তেলবাহী মালগাড়িটি আমনুরা স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। ৩০টি তেলবাহী ওয়াগন নিয়ে যাত্রা করা এ ট্রেনটির দুটি ওয়াগন রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে।
আমনুরা স্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম জানান, দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ট্ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
স্পেনের দক্ষিণাঞ্চলে উচ্চগতির দুটি ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। এ ঘটনায় আহত হয়েছে আরও বহু যাত্রী। রেল কর্তৃপক্ষ আদিফ জানায়, স্থানীয় সময় গত রোববার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেনের পেছনের অংশ কর্দোবার কাছে লাইনচ্যুত হয়। ওই ট্রেনটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলো। লাইনচ্যুত অংশটি বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এর আগে আন্দালুসিয়া অঞ্চলের প্রধান হুয়ান মোরেনো জানায়, দুর্ঘটনায় আহত হয়ে ৭৫ জন যাত্রী হাসপাতালে ভর্ বাকি অংশ পড়ুন...
ময়মনসিংহে সংবাদাদতা:
গফরগাঁওয়ে রেললাইন তুলে ফেলায় অগ্নিবীণা ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা- ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীণা ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুই কিলোমিটার উত্তর দিকে সালটিয়া মাঠখোলা এলাকা পর্যন্ত আসতে ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছে, দুর্ঘটনার সময় যাত্রীদের অনেকেই জানালা দিয়ে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে। গত ২১ অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ২০ অক্টোবর সোমবার রাতে ইথিওপিয়ার পূর্বাঞ্চলীয় শিনিলে শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক প্রতিবেদনে বলা হয়, চলন্ত ট্রেনটি লাইনচ্যুত হয়ে থেমে থাকা আরেকটি ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। আর এতেই বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
সিলেটের মোগলাবাজারে ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া রেলওয়ে সেকশনের উপ-সহকারী প্রকৌশলী (পথ) মোজাম্মেল হক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া রেলওয়ে স্টেশনমাস্টার রোমান আহমদ।
তিনি জানান, মঙ্গলবার সকালে সিলেটের মোগলাবাজার এলাকায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেলপথ উদ্ধার ও চলাচল স্বাভাবিক করতে কুলাউড়া থেকে প্রকৌশলী মোজাম্মেল হক ঘটন বাকি অংশ পড়ুন...












