নোয়াখালীর সুবর্ণচরে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি সেতুর গার্ডারে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পর মারা যান আরেকজন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চর মজিদ গ্রামের আবু তাহেরের ছেলে শাহদাত হোসেন (১৯), কামাà বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে তুরাগ থানাধীন কামারপাড়া ১০ নম্বর সেক্টর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। তুরাগ থানা পুলিশ এসআরবি-০১-এর সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার পিচ্চি মাসুদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক অপরাধের অভিযোগে মামলা রয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি, ডাকাতির প্রস্তুতি এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধে মোট ৯টি মামলার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে।
তুরাগ থানা পুলিশের পরিচালিত এ অভিযানের পর গ্রেপ্তার মাসুদের বাকি অংশ পড়ুন...
কক্সবাজারে সংবাদদাতা:
টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৮ লাখ ৯০ হাজার পিস মাদক বড়ি উদ্ধার করেছে বিজিবি। এ ছাড়া পৃথক দুটি অভিযানে আরও ১ লাখ ৪ হাজার পিস মাদক বড়িসহ দুজনকে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী এলাকায় তিনটি পৃথক অভিযান চালায়। এসব অভিযানে প্রায় ৩ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী বর্তমানে ছোট ও মাঝারি খাতের ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে বলে সংসদকে জানিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল বৃহস্পতিবার সংসদে তিনি এ তথ্য জানান।
সংসদ অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন একটি সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেন। তিনি জানতে চান, ঢাকা-৪ সংসদীয় এলাকার শ্যামপুর শিল্পাঞ্চলে কতটি শিল্প কারখানা রয়েছে, এর মধ্যে কতটি চালু ও কতটি বন্ধ রয়েছে এবং বন্ধ থাকা কারখানাগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান বাড়াতে সরকারের কী পরিকল্পনা রয়েছে।
ওই প্রশ্নের জবাবে শিল্পমন্à বাকি অংশ পড়ুন...
রাজবাড়ী সংবাদদাতা:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জালে ধরা পড়ে ২৩ কেজি ওজনের একটি কাতলা মাছ। পরে রাজধানীর গুলশানের এক ব্যবসায়ী মাছটি ৫৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে জানা যায়, আজ ভোরে উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে মাছ ধরতে যান জেলে লুৎফর রহমান। একপর্যায়ে দৌলতদিয়া ফেরিঘাট–সংলগ্ন এলাকায় চাপ জাল ফেলে ওই কাতলা মাছ ধরেন তিনি।
পরে সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের রেজাউল ম-লের আড়তে নিয়ে আসেন ওই জেলে। সকাল ছয়টার দিকে নি বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ধরন ও স্তরভেদে ছুটির মেয়াদে রয়েছে ভিন্নতা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজে ১৮ দিন ছুটি মিলবে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক বিদ্যালয়:
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২০ à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মানুষের প্রয়োজনের কথা বিবেচনায় নিয়ে বর্তমান সরকার আট মাসে দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৪৮ শয্যা বৃদ্ধি করেছে। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের সরকারি হাসপাতালে মানুষের সেবার পাশাপাশি শয্যা প্রাপ্তি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেয়া হয়।
গত ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া সিদ্ধান্ত সংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। এছাড়াও একই সময়ের মধ্যে ১৫ মে ও ১৪ জুন সরকার নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠারও অনুমোদন দিয়েছে। এর এ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে তাদের জন্য বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায়, ৩০ টাকা দরে চাল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এই কর্মসূচির আওতায়, শ্রমিকপ্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি করে চাল কিনতে পারবেন। খাদ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের মতো দেশের প্রধান প্রধান পোশাক শিল্পাঞ্চলগুলোতে টানা তিন মাস মেয়াদে এই বিশেষ ওএমএস উদ্যোগ পরিচালনার পরিকল্পনা বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দৌলতদিয়ার ৩ ও ৪ নং ফেরিঘাটের মাঝনদীতে জেলের চাপ জালে মাছটি ধরা পড়ে।
দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, ভোরে জেলে লুৎফর হালদার মাছটি তার দোকানে নিয়ে আসেন। পরে নিলামের মাধ্যমে দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়ত থেকে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কেনা হয়।
তিনি আরও জানান, পরে কেজিতে কিছু লাভ রেখে মোবাইল ফোনের মাধ্যমে মাছটি ঢাকার গুলশানের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছে।
বাকি অংশ পড়ুন...
হরমুজ প্রণালিতে ‘অননুমোদিত পথ’ অতিক্রম করার সময় দুটি সুপারট্যাংকারে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। এর ফলে জাহাজ দুটি অকেজো হয়ে যায়। উভয় জাহাজে প্রায় ৪০ লাখ ব্যারেলেরও বেশি তেল ছিল বলে জানা গেছে।
আইআরজিসি নৌবাহিনীর বরাতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, হরমুজ প্রণালিতে অননুমোদিত পথ দিয়ে যাওয়ার সময় জাহাজ দুটিতে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো অচল হয়ে পড়ে। মাইনের আঘাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক ব বাকি অংশ পড়ুন...
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল বুধবার দিনভর রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে এ অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ৪৫৬টি মামলা দায়ের করেছে ট্রাফিক-ওয়ারী বিভাগ। এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৪১৫টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮৮টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮৪টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৩৪টি, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২৭৮টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫১টি এবং ট্রাফিক-রমনà বাকি অংশ পড়ুন...
মৌলভীবাজার সংবাদদাতা:
জুড়ীতে থানা থেকে বাসায় ফেরার পথে এক নারী কনস্টেবলকে মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে জুড়ী উপজেলা সদরের হরিরামপুর এলাকায় পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্য জুড়ী থানায় কর্মরত। তার স্বামীও একই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। তারা পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ এলাকার কাছে একটি ভাড়া বাসায় থাকেন।
ভুক্তভোগী নারীর স্বামী জানান, প্রতিদিনের মতো থানায় ডিউটি শেষ করে তার স্ত্রী হেঁটে বাসায় ফিরছিলেন। সে সময় তিà বাকি অংশ পড়ুন...












