নিজস্ব সংবাদদাতা:
দেশজুড়ে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে একাধিক দাবি তুলে ধরেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির নেতারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে পাম্প মালিক ও কর্মচারীরা চরম চাপ, অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে কাজ করছেন। মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে পেট্রোল পাম্পগুলো সচল রাখা কঠিন হয়ে পড়বে এবং প্রয়োজনে ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্তও নিতে হতে পারে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নাজমুল হক।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক জ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৬৫ হাজার ৪১৪ টাকা; যা আগের দামের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। অর্থাৎ মাত্র পাঁচ দিনের ব্যবধানে ভরিপ্রতি দাম বেড়েছে ৪ হাজার ৩৭৪ টাকা।
বাজুস জানিয়েছে, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা। এছাড়া বিভিন্ন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার রাষ্ট্রীয় প্রচেষ্টায় বড় ধরনের বাধার মুখে পড়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত ১৮ ফেব্রুয়ারি চকবাজারের মৌলভীবাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করতে গিয়ে একদল অসৎ ব্যবসায়ীর তোপের মুখে পড়ার ঘটনা ঘটে।
এরই পরিপ্রেক্ষিতে রোববার তীব্র প্রতিবাদ জানিয়েছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
ক্যাব সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান স্বাক্ষরিত একটি স্মারকলিপি বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের দপ্তরে জমা দে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মানুষবিহীন আকাশযান (ইউএভি) দিয়ে ভোটের মাঠ মনিটরিং করা হবে। এ লক্ষ্যে দেশের আকাশ থেকে সার্বক্ষণিক নজরদারি রাখবে এসব আকাশযান।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নির্বাচন ভবনে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেলের কর্মকর্তারা এ তথ্য জানান।
কর্মকর্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন সফল করতে বাংলাদেশ বিমানবাহিনী বদ্ধপরিকর।
সারা দেশে মোট তিন হাজার ৭৩০ জন বিমানবাহিনীর সদস্য নিয়োজিত রয়েছেন।
বিমানবাহিনী প্রধানের সরাসরি তত্ত্বাবধানে সারা বাংলাদেশে হেলিকপ্টার, পরিবহন বিমান বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
দেশের বাজারে টানা দুই দফায় বড় দরপতন দেখা গেছে স্বর্ণের দামে। দুই দিনে প্রতি ভরিতে প্রায় ৩০ হাজার টাকা কমেছে স্বর্ণের মূল্য। সর্বশেষ দফায় ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নির্ধারিত দামে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম ২১ হাজার ৯১৫ টাকা। সে হিসেবে দেশীয় পরিমাপে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সরকারের ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ঋণ পরিশোধের চাপ কমানো এবং বাজেট বাস্তবায়নে গতি আনতে কার্যকর বাজেট বাস্তবায়ন পরিকল্পনা (বিআইপি) প্রণয়নের উদ্যোগ নিয়েছে অর্থ বিভাগ।
এই উদ্যোগের মাধ্যমে বাজেট বাস্তবায়নে বিদ্যমান সমন্বয়, পরিকল্পনা ও মনিটরিংয়ের দুর্বলতা কাটিয়ে ওঠার লক্ষ্য নেওয়া হয়েছে। উদ্যোগটি সফল হলে জুন মাসে অস্বাভাবিক ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি অর্থ ব্যবহারে দক্ষতা, শৃঙ্খলা ও জবাবদিহি উল্লেখযোগ্যভাবে বাড়বে।
স্ট্রেংথেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনেবল সার্ভিস ডেলিভারি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পবিত্র রমজান মাস সামনে রেখে ভোগ্যপণ্যের বাজারে দাম ওঠানামা শুরু হয়েছে। রোজায় সবচেয়ে বেশি চাহিদা থাকা ডালজাতীয় পণ্যের দাম এবার কম। বাড়ছে ভোজ্যতেল ও চিনির দাম।
ব্যবসায়ীরা বলছেন, মজুতের পাশাপাশি আমদানি বেশি হওয়ায় ছোলা, মটর, অস্ট্রেলিয়ান মসুর ডালের দাম কম রয়েছে। রমজানে এসব পণ্যের দাম বাড়ার সুযোগ না থাকলেও মিলার সিন্ডিকেটের কারণে চিনি ও ভোজ্যতেলের দাম বাড়ছে। তবে মিলাররা বলছেন, এলসি না হওয়ায় কারখানায় কাঁচামালের মজুত না থাকায় বাজারে চিনির সরবরাহ কমেছে।
ভোক্তাদের সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্য বাকি অংশ পড়ুন...
এলপিজি সিন্ডিকেটও ভাঙতে ইউনূস সরকার চরম ব্যর্থ
হোটেল-রেস্তোরাঁ, ছোট খাবারের দোকান, ভাসমান ব্যবসায়ী সবারই উৎপাদন খরচ এলপিজি গ্যাসের দামের সঙ্গে সরাসরি যুক্ত।
গরীবের চুলায় এখন আগুন নেই। বন্ধ রান্নাঘর। বন্ধ খাওয়া-দাওয়া।
তবে এলপিজির সংকট শুধু রান্নাঘরে সীমাবদ্ধ থাকে না; এটি ধীরে ধীরে সামগ্রিক মূল্যস্ফীতিকে উসকে দেয়।
এসবের শেষ কোথায়?
জবাব কী?
তুষের আগুনে জ্বলছে জনগণ।
গত দুই সপ্তাহ ধরে দেশের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজারে তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে। বিশেষ করে বাসাবাড়িতে রান্নার কাজে বহুল ব্যবহৃত ১২ কেজির সিলি বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
জাতীয় সংসদ নির্বাচনের আগে মোবাইল ফোনকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে এক নামে নিবন্ধিত সিম কার্ডের সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ পাঁচটি সিম কার্ড নিবন্ধিত থাকবে। বর্তমানে এই সীমা ১০টি।
নতুন নীতি কার্যকর হলে নির্ধারিত সীমার অতিরিক্ত সিম কার্ড নিষ্ক্রিয় করা হবে।
তবে ইন্টারনেট অব থিংস (আইওটি) ডিভাইসের জন্য বিশেষ সিরিজের সিম কার্ড আলাদা নিবন্ধন প্রক্রিয়ার ম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শীতের ভরা মৌসুম চললেও রাজধানীর কাঁচাবাজারে ফেরেনি স্বস্তি। মাছ, গোশত থেকে শুরু করে চাল-ডাল ও ভোজ্যতেলসহ সবজিবাজারে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে। বাজারে পণ্যের সরবরাহ থাকলেও দামের ভারে নাজেহাল ক্রেতারা। সেই সঙ্গে এখনো দাম কমেনি পেঁয়াজের।
গতকাল জুমুয়াবার রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যা এমন চিত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, ফুলকপি, বাঁধাকপি, শালগম, শিম, টমেটো, গাজর, মুলাসহ শীতকালীন সবজির কোনো ঘাটতি নেই। তবে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও প্রতিটি সবজির দাম তুলনামূলক বেশি। এতে করে নিম্ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
গত বছর ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বহু নেতাকর্মী গ্রেফতার হন, জেলে যান। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর নিষ্ঠুর হামলা, নির্যাতন ও হত্যার অভিযোগে বেশির ভাগ মামলা হয় গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে। এছাড়া রাষ্ট্রের বিরুদ্ধে উসকানি, ষড়যন্ত্র, নাশকতাসহ অন্যান্য ফৌজদারি অপরাধেও তাদের বিরুদ্ধে মামলা হয়। কিন্তু গ্রেফতার বেশির ভাগ আসামি এরই মধ্যে জামিনে বেরিয়ে গেছেন। পুলিশ সদর দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ফ্যাসিস্ট হাসিনার সহযোগী হিসাবে সারা দেশ থেকে যাদ বাকি অংশ পড়ুন...












