জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য পশু জবাই না করার নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই নির্দেশনা অমান্য করলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক প্রকাশিত গণবিজ্ঞপ্তি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) প্রক্টর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আজম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রদান করা হয়। তবে এই নির্দেশনা অমান্য করে শুক্রবার রাতে গরু জবাইয়ের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। জকসুসহ জবির বিà বাকি অংশ পড়ুন...
চলতি বছর বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৬ জন শিক্ষক-গবেষক। তাদের মধ্যে পাঁচজন টানা চার বছর বা তার বেশি সময় ধরে এ তালিকায় নিজেদের অবস্থান ধরে রেখেছেন। গত ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে বিশ্বসেরা গবেষকদের এ তালিকা প্রকাশ করে।
একক বছরে গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্সি এবং সহলেখকদের প্রভাবের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করা হয়। এবাà বাকি অংশ পড়ুন...
২০২৬ সালে বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ( বাকৃবি) থেকে জায়গা করে নিয়েছেন ১৬ জন শিক্ষক-গবেষক। দেশের সর্বোচ্চ গবেষকের সংখ্যার দিক দিয়ে প্রতিষ্ঠানটি দেশের তৃতীয় স্থান অর্জন করেছে।
বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের খ্যাতনামা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’ যৌথভাবে বিশ্বসেরা গবেষকদের তালিকা প্রকাশ করেছে। গত বছর এই তালিকায় বাকৃবির ১২ জন শিক্ষক ও গবেষক স্থান পেয়েছিলেন।
গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, কনসিস্টেন্à বাকি অংশ পড়ুন...
৮৫৯ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে বর্তমান বিশ্বের ‘প্রাচীনতম বিশ্ববিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো ও গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস।
‘আল কারাউইয়্যিন’ চালু হওয়ার ২০০ বছরেরও বেশি সময় পর ১০৮৮ সালে ইতালিতে ‘বোলোনিয়া বিশ্ববিদ্যালয়’ কার্যক্রম শুরু করে, যা ইউরোপের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত।
এর বছর আটেকের মাথায় ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছিল তারও শত বছর পরে, ত্রয়োদশ শতকের শুরুর দিকে।
কিন্তু এগুলোর চেয়েও চমকপ্রদ à বাকি অংশ পড়ুন...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিবহন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে নানা সংকট থাকলেও এর স্থায়ী সমাধান হচ্ছে না। বাসের অচলাবস্থা, চালক ও কন্ডাক্টরের ঘাটতি এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত। ফলে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থীকে পরিবহন সুবিধা নিতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, রাবিতে বর্তমানে মোট ৩৮টি বাস রয়েছে। এর মধ্যে ১৩টি বাস অকেজো হয়ে পড়ে আছে। সচল ২৫টি বাস দিয়েই বর্তমানে শিক্ষার্থীদের পরিবহন সেবা পরিচালিত হচ্ছে। এসব বাসের ম বাকি অংশ পড়ুন...
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেন, সরকার তরুণদের জন্য অর্থনৈতিক কার্যক্রম ইতোমধ্যে শুরু করা করেছে। প্রাথমিকভাবে ৫ হাজার তরুণ উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। প্রত্যেক উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করা হবে। প্রত্যেক উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেয়া হবে। এরমধ্যে ৫০ শতাংশ থাকবে গ্র্যান্ট এবং বাকি ৫০ শতাংশ ঋণ হিসেবে দেয়া হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আয়োজিত ‘মিট দ্য গভর্নর’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব তিনি বলেন। বিশ্ববিদ্যালয়েঠবাকি অংশ পড়ুন...
আবু তৈয়ব ডাকসু নির্বাচন-২০২৫ এ আলোচিত ও বয়োজ্যেষ্ঠ সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী। তিনি বর্তমানে ৪র্থ বর্ষে অধ্যয়নরত বলে জানা গেছে।
তিনটি ছবির মধ্যে রয়েছে- ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেয়া জিন্নাহর বক্তব্যের ছবি। ওই অনুষ্ঠানে তিনি ঘোষণা করেছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’। আরেকটি ছবিতে ১৯৪০ সালের মার্চে লাহোরে অনুষ্ঠিত নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের একটি গ্রুপ ছবি, যেখাঠবাকি অংশ পড়ুন...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পক্ষ থেকে ‘নির্ভীক জুলাই’ নামে স্মৃতিস্তম্ভ স্থাপন, অনুমোদন ছাড়া শিক্ষকদের মূল্যায়নের ওয়েবসাইট চালু এবং ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্বà বাকি অংশ পড়ুন...
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক শাখার সভাকক্ষে ইনোভেশন ফেয়ার কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় আয়োজকরা জানান, বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর রাজধানীর নভোথিয়েটারে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হবে। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই মেলায় দেশের বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবক, শিল্পখাত, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের একই প্ল্যাটফর্মে যুক্ত করাই এ মেলার মূল লক্ষ্à বাকি অংশ পড়ুন...
সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেয়ার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ কর্মসূচি করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন তারা। বিক্ষোভ মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় তারা ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে; আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই; রাবিয়ানদের একশন, ডাইরেক্ট আ্যাকশান; জেগেছে র বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নম্বর গেট থেকে জিরো পয়েন্ট সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে এবং চক্রাকারে বাস সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) নেতারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মূল ফটক খোলা হবে না বলে জানিয়েছেন চাকসুর নেতারা।
চাকসুর নেতৃবৃন্দ জানান, গ্যাস সংকটের অজুহাতে সোমবার দিনভর সিএনজি চালকà বাকি অংশ পড়ুন...
পদাধিকারবলে ইফার নতুন বোর্ড অব গভর্নরসে চেয়ারম্যান হিসেবে রয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে ইফার বোর্ড অব গভর্নরসের গভর্নর হিসেবে রাখা হয়েছে।
এদিকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিববুল্লাঠবাকি অংশ পড়ুন...












