SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%বিদ্যুতের%' OR titleBn LIKE '%বিদ্যুতের%' OR descriptionEn LIKE '%বিদ্যুতের%' OR descriptionBn LIKE '%বিদ্যুতের%' OR slug LIKE '%বিদ্যুতের%' OR metaTag LIKE '%বিদ্যুতের%' OR metaDescription LIKE '%বিদ্যুতের%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
আল ইহসান ডেস্ক:
মিশরে গ্রীষ্মকালীন সময়ের (ডে-লাইট সেভিং টাইম) মেয়াদ শেষ হচ্ছে। এ উপলক্ষে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) (২৯ অক্টোবর) রাতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হয়েছে। রাত ১২টার পরিবর্তে সময় গণনা করা হয়েছে রাত ১১টা থেকে। এর ফলে দেশটিতে আবারও শীতকালীন সময় চালু হতে যাচ্ছে।
মিশরে প্রতিবছর এপ্রিল মাসের শেষ জুমুয়াবার থেকে অক্টোবর মাসের শেষ বৃহস্পতিবার পর্যন্ত গ্রীষ্মকালীন সময় চালু থাকে। ২০২৩ সালে প্রণীত একটি আইনের আওতায় এ সময়সূচি অনুসরণ করা হচ্ছে। আইন অনুযায়ী, গ্রীষ্মকালীন সময় শেষ হলে অক্টোবরের শেষ বৃহস্পতিবার রাতে ঘড়ির বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
শিশুদের কান্না, স্বজনদের উৎকণ্ঠা আর চিকিৎসকদের ব্যস্ত ছোটাছুটিÑ রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নিত্যদিনের চিত্র এটি। ডেঙ্গু, হাম, নিউমোনিয়া বা জন্মগত জটিলতা নিয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা সন্তানদের বাঁচাতে সারা দেশ থেকে এখানে ছুটে আসেন মা-বাবারা। শিশুদের জীবন বাঁচাতে চিকিৎসক ও নার্সরা নিরন্তর লড়াই চালিয়ে যান। কিন্তু যে ভবনে চলছে এই প্রাণ বাঁচানোর লড়াই, সেই ভবনটিই এখন সবার জন্য সবচেয়ে বড় উদ্বেগ ও আতঙ্কের কারণ।
হাসপাতালের মূল ও পুরনো ভবন ‘এ’ ব্লক ২০১৬ সালেই পরিত্যক্ত ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমোদন মিলেছে। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এ অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এর মধ্য দিয়ে বিদ্যুৎ উৎপাদনের দারপ্রান্তে পৌঁছে গেলো প্রথম ইউনিট।
রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধাপে নানান জটিল পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে এই কেন্দ্রের কাজ এগিয়ে নিতে হচ্ছে। যে অনুমোদনটি মিলেছে সেটি মূলত সি-স্টেজে যাওয়ার অনুমোদন। এটি খুবই গà বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ তৈরি করতেই বিগত আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন পাস করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যুৎ ব্যবহারের পরিসংখ্যান নিয়ে রিজভী বলেন, দেশে শতভাগ বিদ্যুতের কথা বলা হলেও প্রত্যন্ত অঞ্চল ও চরাঞ্চলের অনেক মানুষ এখনো বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত। আবার অনেক দরিদ্র পরিবার বিদ্যুৎ ভাগাভাগি করে ব্যবহা বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত এক দশকে নিম্ন আয়ের পরিবারের বিদ্যুৎ ব্যবহার, জীবনমান, শিক্ষা ও নিরাপত্তায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তবে বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি আয়ের তুলনায় বিলের চাপও বেড়েছে। রাজশাহী সিটি করপোরেশন ও ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা এলাকার ৫৫৬টি পরিবারের ওপর পরিচালিত এক জরিপে এ চিত্র উঠে এসেছে।
জরিপে অংশ নেওয়া পরিবারের ৮৭ শতাংশ জানিয়েছে, গত ১০ বছরে তাদের মাসিক বিদ্যুৎ ব্যবহার বেড়েছে। ৭৭ শতাংশ পরিবারের বিদ্যুৎ চালিত যন্ত্রপাতির সংখ্যা ও বৈচিত্র্য বেড়েছে। অন্যদিকে, ৬৯ শতাংশ পরিবার জানিয়েছে, তাদের আয়ের তুলনায় বিদ্যুৎ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
‘আমরা টাকা-পয়সা চাই না। ৪২টি পরিবারের জন্য একটু আশ্রয়ের ব্যবস্থা করুন। আমরা শুধু পরিবার নিয়ে একটু মাথা গোঁজার একটু ঠাঁই চাই।’ কথাগুলো রাজশাহী নগরীর নতুন বুধপাড়া রেলওয়ে বস্তির বাসিন্দা জাহেদা বেগমের। তার কণ্ঠে অসহায়ত্ব। চোখের সামনে নাতি ধুঁকছে। দুটি কিডনিই নষ্ট। মাত্র ১০ শতাংশ কার্যক্ষমতা নিয়ে বেঁচে আছে শিশুটি। মাসের বেশিরভাগ সময় কাটে হাসপাতালে। অথচ এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর কেউ নেই বলে আক্ষেপ তার।
কান্নাজড়িত কণ্ঠে জাহেদা জানালেন, তার নিজেরও দুশ্চিন্তার শেষ নেই। দুই সন্তান পড়াশোনা শেষ করেও চাকরি পাচ্ বাকি অংশ পড়ুন...
প্রবল ঝড় বোয়েলোর তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাজ্য। ঝড়ের আঘাতে দুইজনের মৃত্যু হয়েছে, বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৯০ হাজার বাড়িঘর। বিভিন্ন এলাকায় বন্যা, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি ও যাতায়াতে বিঘ্নের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে দুর্ভোগ এখনই কাটছে না। নতুন করে প্রবল বাতাসের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, এর মধ্যে দেশটির বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়ার গতি বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, বোয়েলোর তাণ্ডবের পর পরিস্থিতি স্বাভাবিক করতে বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা ও মেরামতের কাজ চলছে। সোমবার বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের চাপিয়ে দেয়া যুদ্ধে বিশ্বব্যাপী বেড়েছে জ্বালানি তেলের দাম। ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল। অশান্ত হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি বোঝাই জাহাজ চলাচলেও অনিশ্চয়তা। এর ফলশ্রুতিতে বিশ্বব্যাপী বেড়েছে জ্বালানি তেলের দাম। উচ্চ মূল্যস্ফীতির আঁচ লেগেছে সারাবিশ্বে। খরচে কাটছাঁট করছেন তারা। ফলে হোঁচট খেয়েছে দেশের সবচেয়ে বড় রফতানি বাজার তৈরি পোশাক শিল্প। অন্যান্য শিল্পেও এর প্রভাব পড়েছে। ক্রয়াদেশ কমে যাওয়া, কাঁচামালের দাম বেড়ে যাওয়া, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
৮.৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার সিস্টেম স্থাপন করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে বছরে প্রায় ৫ কোটি টাকা হিসাবে ২০ বছরে সাশ্রয় হবে ১০০ কোটি টাকা।
চট্টগ্রাম বন্দরে জাহাজে কনটেইনার ওঠানো-নামানো এবং পরিবহনের কাজে দিন-রাত সচল রয়েছে ১৮টি গ্যান্ট্রি ক্রেনসহ ১০ ধরনের ১৬৯টি বিশেষায়িত ক্রেন। একই সঙ্গে বন্দরের জেটি ও ইয়ার্ডে কাজ করছে ২২ ধরনের আরও ২৭২টি যন্ত্র। এ ছাড়া বন্দরে রয়েছে ৩০ হাজারের বেশি বিভিন্ন ধরনের যানবাহন।
চট্টগ্রাম বন্দরের কার্বন নিঃসরণ বিষয়ক গবেষক ড. মোহাম্মদ আল আমিন বলেন, জাহাজ বন্দরে পà বাকি অংশ পড়ুন...
বাগেরহাটে সংবাদদাতা:
রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (খুসিক) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সরকার পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
এ উদ্যোগ পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে সরকারের আন্তরিকতার প্রমাণ।
গতকাল জুমুয়াবার মোংলার নারিকেলতলা মাঠে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পাইকারি বাজারে যে দামে পণ্য বিক্রি হচ্ছে, স্থানীয় বাজারে তা কিনতে ক্রেতাদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
পাইকারি ও খুচরা- উভয় শ্রেণির ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। তবে পাইকারি বাজারের তুলনায় স্থানীয় বাজারে পণ্যের দাম তুলনামূলক বেশি হওয়ার কারণ হিসেবে বিদ্যুৎ বিল, কর্মীদের বেতন বৃদ্ধি ও দোকানভাড়া বাড়ার কথা জানিয়েছেন খুচরা ব্যবসায়ীরা।
রাজধানীর মুগদা বাজারের ভাই-ভাই জেনারেল স্টোরের স্বত্বাধিকারী মোকলেছুদ্দিন মোল্লা বলেন, তার দোকানে ৩ জন কর্মী রয়েছেন। তাদের বেতন বাড়াতে ঠবাকি অংশ পড়ুন...












