নিজস্ব সংবাদদাতা:
উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিশুরা হাতে ট্যাবসহ বিভিন্ন ডিজিটাল যন্ত্র নিয়ে ব্যস্ত থাকছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেছেন, শিশুদের স্বাভাবিক কৌতূহল ও জানার আগ্রহ বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে শিশুরা সেই সুযোগ পাচ্ছে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সভায় ববি হাজ্জাজ বলেছেন, গত একশ বছরে প্রতিটি প্রজন্মের বুদ্ধিমত্তার মাত্রা বেড়েছে। তবে এবারই প্রথম নতুন আলফা প্রজন্মের à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদনকে কেন্দ্র করে সারাদেশে ঝটিকা মিছিল, বাসে অগ্নিসংযোগ ও দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চরম নৈরাজ্য সৃষ্টি করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরেও থামেনি আওয়ামী নাশকতা। সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন কালশী রোডের ফুলকলি মোড়ে পার্কিং করে রাখা ‘বিকল্প পরিবহন’ ও ‘অভিজাত পরিবহন’ নামের আরও দুটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের চেষ্টায় আঠবাকি অংশ পড়ুন...
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তা হলেন- বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের শিক্ষা-১ শাখার সেকশন অফিসার নিপু ইসলাম তন্বী এবং কর্মচারী এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আগারগাঁওয়ে প্রায় ৪,০০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে আধুনিক নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পথ করতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুরের সালনায় স্থানান্তরিত করার মাস্টারপ্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে সরকার। এর মাধ্যমে মূলত ১৯৬৫ সালে গৃহীত একটি পরিকল্পনা ধরেই এগোনো হচ্ছে।
গাজীপুরের সালনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য ইতোমধ্যে জমি বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাবধি স্থানান্তরের কোনও উদ্যোগ নেয়নি।
এদিকে বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণে প্রায় ৪,০০০ কোটি টাঠবাকি অংশ পড়ুন...
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে পৃথক দুটি স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বেলা ২টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বরসংলগ্ন এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিস্ফোরণের একটি ঘটে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত দুজনের মধ্যে গুরুতর অবস্থায় থাকা একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে কার বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিগত ১৭ বছরে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ায় উচ্চ ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মানহীন এসব প্রতিষ্ঠান উচ্চ ডিগ্রির সনদ দিয়ে সম্ভাবনাময় তরুণদের হতাশার দিকে ঠেলে দিয়েছে। অনেক বিশ্ববিদ্যালয়কে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করছে।
গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ভাটারায় রাস্তার পাশে দাঁà বাকি অংশ পড়ুন...
চতুর্থত :
হযরত ইমাম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি উনার মাযহাব সম্পর্কে ইবনে তাইমিয়ার বক্তব্য; যা মিনহাজুস সুন্নাহ কিতাবে বর্ণিত হয়েছে-
وَكَذٰلِكَ أَبُو حَنِيفَةَ مَذْهَبُهٗ أَنَّهُ يَجُوزُ الصَّلَاةُ عَلَى غَيْرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ:“অনুরূপভাবে হযরত ইমাম আবু হানীফা রহমাতুল্লাহি আলাইহি উনার মাযহাব হলো, হযরত নবী-রসূল আলাইহিমুস সাল্লাম উনারা ছাড়া অন্যের জন্যও صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ব্যবহার করা জায়েয।” (মিনহাজুস সুন্নাহ আন-নাবাবিয়্যাহ, ৪/১৫২)।
এ বিষয়টি আলোচনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গায়রে নবীদের জন্য ছলাত মুবারকের à বাকি অংশ পড়ুন...
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে সানজিদা সুরভী নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনার পর হলের আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা ও অব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে হলের তৃতীয় তলার রান্নাঘরে এ ঘটনা ঘটে। আহত সানজিদা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঘটনার পর তাকে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের হাউজ টিউটর ও মার্ঠবাকি অংশ পড়ুন...
বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ও বিজ্ঞান পাঠাগারে বই ফেরত দিতে দেরি হলে শিক্ষার্থীদের জরিমানা গুনতে হয়। তবে জরিমানার পরিমাণ মাত্র ১ টাকা হলেও তা পরিশোধ করতে যেতে হয় ব্যাংকে। সেখানে গিয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে টাকা জমা দিতে হয় শিক্ষার্থীদের।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাবিলা হকের সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
পোস্টে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ঠবাকি অংশ পড়ুন...












