সংবাদদাতা:
রাজধানীর মুগদায় ঋণগ্রস্তসহ পারিবারিক বিবিধ সমস্যার কারণে হতাশাগ্রস্ত হয়ে শহীদ মিয়া (৪৬) নামে রিকশা চালক গঁলায় ফাঁস লাগিয়ে আতœহত্যা করেছে। গত সোমবার (১৬ মার্চ) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
সংবাদ পেয়ে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমেন গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ভোরে তার মতুদেহ উদ্ধার করে, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মতুদেহটি ঢামেক মর্গে পাঠিয়েছেন।
সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার ভাটরাই গ্রামের ওয়াহেদ আলী ও মা খোদেজা বেগমের ছেলে। বর্তমানে মুগদার উত্তর মান্ডা বড় পাড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া ব বাকি অংশ পড়ুন...
বাগেরহাট সংবাদদাতা:
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের পৈতৃক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (১৬ মার্চ) গভীর রাতে ঝোড়ো বৃষ্টির সময় বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝোড়ো বৃষ্টি শুরু হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই অন্ধকারের সুযোগ নিয়ে চোর চক্র বাড়ির সীমানায় প্রবেশ করে। বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও অত্যন্ত চতুরতার সঙ্গে ক্যামেরার নজর এড়িয়ে তারা বিদ্যুতের মেইন লাইন থেকে মিটার পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে পালায়। চুরি হওয়া বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার সরওয়ার জানিয়েছেন, যে-কোনও এলাকায় অপরিচিত ব্যক্তির সন্দেহজনক আচরণ, বারবার মোটরসাইকেলে ঘোরাফেরা বা অস্বাভাবিক জমায়েত দেখলে স্থানীয়দের সতর্ক থাকতে হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সীমিত জনবল থাকা সত্ত্বেও পুলিশ ও সংশ্লিষ্ট বাহিনী সমন্বিতভাবে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। জনগণের সচেতনতা ও সম্পৃক্ততা এই কাজকে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
যেকোনো ঘটনা ঘটার পর তাৎক্ষণিকভাবে সঠিক পদক্ষেপ নিতে পুলিশের জন্য প্রয়োজনীয় ‘রেসপন্স টাইম’ দেওয়ার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তার মতে, অতীতে গণমাধ্যমের অতিরিক্ত চাপের কারণেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়া নাটকের মতো ঘটনা তৈরি হয়েছিলো।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর আবদুল গণি রোডে পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঢাকার একটি সড়কে প্রকাশ্যে মাদক কেনাবেচার বিষয়ে জানতে চাইলে বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে অভিযুক্ত করে দুদকের দেয়া চার্জশিট আমলে নিয়েছেন আদালত। একইসঙ্গে পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পরোয়ানা জারি করা হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেনজীর আহমেদকে গ্রেফতার করা গেল কি-না পুলিশকে সেই সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে আগামী ৩০ মার্চ ধার্য করেছে আদালত।
দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর এ মাম বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর খিলগাঁওয়ে একটি দোকানে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে ৭০ ভরি সোনা ১৫০ ভরি রুপা ও নগদ এক লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এ তথ্য জানান খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচতলায় ‘আশিকে রাসুল জুয়েলার্স’ নামের দোকানটি অবস্থিত। গত বুধবার (৪ মার্চ) রাতে চুরির ঘটনা ঘটে। আজ গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে মালিকপক্ষ বিষয়টি পুলিশকে জানায়।
ওসি শফিকুল ইসলাম জানান, দোকান থেকে ৭০ ভরি স্বর্ণা বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে এক সংবাদ সম্মেলনে পুলিশকে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুটি বিষয়ে আমি অনুশাসন দিয়েছি। আমরা খুব শিগগিরই দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকেই আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসেবে তাদের বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ‘এস ড্রাইভ’ অভিযানে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সিএমপির দামপাড়া পুলিশ লাইনসে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও ট্রাফিক) ওয়াহিদুল হক চৌধুরী।
সোমবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন চালিয়াতলী এলাকায় ইকবাল নামে এক ব্যক্তির ভাড়া ঘরে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার ক বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
প্রতিদিন সারা দেশ থেকে ঢাকায় আসার পথে শত শত মুরগি মারা যায়। মরে যাওয়ার পরও এসব মুরগি ফেলে দেওয়া হয় না। প্রশ্ন হলো তাহলে এসব মুরগি কি করা হয়?
মরা মুরগি সংগ্রহকারীরা বলছেন, মাছের খামারিদের কাছে তারা এসব মুরগি বিক্রি কর বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) এম সাখাওয়াত হোসেন। বললেন, ইউনূসের উপদেষ্টা পরিষদের একটা কিচেন কেবিনেট ছিল। যে কেবিনেটের সদস্য তিনি ছিলেন না। সেখানে কী আলোচনা হতো তাদের জানানো হতো না। সদস্যরা ছিলো ইউনূসের নিকটজন। এসব আলোচনার মধ্যেও আমি থাকিনি। আমাকে রাখাও হয়নি। দেশটা ছিল এক অগ্নীগর্ভের মধ্যে। উপদেষ্টাদের কেউ আমাকে ডাকেওনি। আমার সঙ্গে কনসাল্ট করার প্রয়োজনও মনে করেনি। সেখানে কী হতো আমি জানি না। হয়তো ওই মনোভাবের লোক আমি ছিলাম না। আমি তাদের সাথে একমত হতে পারতাম না তারা ধরে নিয় বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিডিআর হত্যাকা- নিয়ে পুনরায় কমিশন গঠন করে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখে সেই কমিটির সুপারিশ অনুযায়ী এর বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এটা আমাদের নির্বাচনী ইশতেহারেও আছে। আমরা যেকোনো ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্ বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্ব পালনকালে মফিজ উদ্দিন নামে একজন ট্রাফিক সার্জেন্ট ইন্সপেক্টরকে (টিএসআই) ‘মেরে রক্তাক্ত’ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় হামলাকারী ডাম্প ট্রাক চালক আকবরকে আটক করেছে পুলিশ।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) উপজেলা সদরের বিবিরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বিবিরহাট বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন সার্জেন্ট ইন্সপেক্টর মফিজ উদ্দিন। এসময় একটি ডাম্প ট্রাক থামিয়ে গাড়ির কাগজপত্র যা বাকি অংশ পড়ুন...












