SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%টেকনাফ%' OR titleBn LIKE '%টেকনাফ%' OR descriptionEn LIKE '%টেকনাফ%' OR descriptionBn LIKE '%টেকনাফ%' OR slug LIKE '%টেকনাফ%' OR metaTag LIKE '%টেকনাফ%' OR metaDescription LIKE '%টেকনাফ%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
কক্সবাজার সংবাদদাতা:
নারিকেল দ্বীপে বিনামূল্যে সুন্নতে খতনা করানোর দুই দিনের মধ্যে ক্ষতস্থানে ইনফেকশন ও রক্তক্ষরণে অন্তত অর্ধশত শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার সকাল থেকে এসব শিশুকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ছুটেছেন স্বজনেরা। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দ্বীপের অবকাশ রিসোর্টে ‘আল মোমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও সুন্নতে খতনা কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায় বাকি অংশ পড়ুন...
কক্সবাজারের টেকনাফে সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (৭ অক্টোবর) সকালে টেকনাফ থানাধীন শাহপরী দ্বীপের গোলারচর সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরীর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়।
পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
গত বুধবার দিবাগত রাতে সমুদ্রে নিয়মিত টহলকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ একটি বোটসহ মানব পাচারকারী চক্রের ১১ জন সদস্যকে আটক এবং মালয়েশিয়া গমনে প্রতারণার শিকার ৬৫ জনকে উদ্ধার করেছে।
সেন্ট মার্টিন লাইট হাউজ থেকে আনুমানিক ৮১ মাইল দূরে মাছ ধরার কাজে নিয়োজিত এফভি ক্রিস্টাল-১ নামক একটি বোট সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় অপর একটি ভাসমান কাঠের বোট দেখতে পায়। পরবর্তীতে সমুদ্রে ভাসমান বোটটিকে সহায়তা করার উদ্দেশ্যে এগিয়ে গেলে বোটটির কয়েকজন ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। বিষয়টি এফভি ক্রিস্টাল- বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
টেকনাফে অভিযান চালিয়ে দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, গুলি, বিস্ফোরকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় তিন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।
বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন বাকি অংশ পড়ুন...
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
দেশের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। দেশের সব প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। সংকট মোকাবিলà বাকি অংশ পড়ুন...
পূর্বাভাসে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেই সঙ্গে মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় শনি ও রোববার (২৯-৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হ বাকি অংশ পড়ুন...
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ভারতের ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। তবে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়ে তা একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। সেই সঙ্গে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বঠবাকি অংশ পড়ুন...
শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা হোটেল নামের আবাসিক হোটেলটির ৪০১ নাম্বার কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত আতাউল কবিরের গ্রামের বাড়ি পিরোজপুর নেছারাবাদ এলাকায়। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ওই পুলিশ সদস্য বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা হোটেলে উঠেন। শুক্রবার তার কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্মীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্à বাকি অংশ পড়ুন...
কক্সবাজার সংবাদদাতা:
প্রবাল, সাদা বালুর সৈকত আর সারি সারি নারকেলগাছ-প্রকৃতির অপার সৌন্দর্যে নারিকেল দ্বীপ যেন বাংলাদেশের এক অনন্য দ্বীপভূমি। তবে এই সৌন্দর্যের আড়ালেই বহুমুখী সংকটে কঠিন সময় পার করছেন দ্বীপের বাসিন্দারা। পর্যটক যাতায়াতে সরকারী নিষেধাজ্ঞার ফলে থমকে গেছে দ্বীপবাসীর জনজীবন।
পর্যটনের ভরা মৌসুমে বিভিন্ন বিধিনিষেধের কারণে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয়দের ভাষ্য, দ্বীপের প্রায় এক-তৃতীয়াংশ মানুষের সারা বছরের আয় পর্যটননির্ভর। ফলে পর্যটন ব্যবসায় মন্দা দেখা বাকি অংশ পড়ুন...
এ সময় নৌকা থেকে সাগরে ঝাঁপ দিয়ে এক ঘণ্টা সাঁতার কেটে ফিরে এসেছেন আরও দুই জেলে।
শনিবার দুপুরে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয় বলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী জানান।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকার লেডা মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩০), মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (২৭) এবং মোহাম্মদ আইয়ুবের ছেলে হারুন।
সাঁতরে পালিয়ে আসা দুজন হলেন- জালিয়াপাড়া এলাকার নুর আলি ও মো. শরীফ।
শাহপরীর দ্বীপ জালিযঠবাকি অংশ পড়ুন...
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দিবাগত রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, পাবনা, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ভোলায় দেশের সর্বোচ্চ ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে নেত্রকোণায় ৫৫ মিলিমিটার ছাড়াও কক্সবাজারের টেকনাফে ৩৭, বরিশালে ৩৬, চট্টগ্রামে ২৭, কুষ্টিয়ঠবাকি অংশ পড়ুন...
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চোরাচালান রোধে সরকার সব পদক্ষেপ নিচ্ছে। বিশেষ করে নদী ও সমুদ্রপথে নজরদারি আগের চেয়ে বেশি বাড়ানো হচ্ছে, নিবন্ধনের আওতায় আনা হচ্ছে টেকনাফের জেলে ও ফিশিং ট্রলারগুলো।
তিনি আরও বলেন, এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে সিসিটিভি স্থাপনের পাশাপাশি টেকনাফে অপহরণ বন্ধে সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নানের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, আলমগীরের মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, মাদকদ্রব্ বাকি অংশ পড়ুন...












