নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ক্যাশ ইনচার্জ ( সাবেক সিনিয়র অফিসার) রিফাতুল হককে ২০ বছরের সশ্রম কারাদ-ের রায় ঘোষণা করেছে আদালত।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) পৃথক তিনটি ধারায় ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক ইব্রাহিম মিয়া এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিকে তার আত্মসাৎ করা সম্পূর্ণ অর্থসহ অতিরিক্ত চার লাখ টাকা অর্থদ- দেওয়া হয়েছে।
এছাড়াও, এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ব্যাংকটির অপারেশন ম্যানেজার এমরান আহমেদকà বাকি অংশ পড়ুন...
যুক্তরাষ্ট্র ও বিশ্ববাজারে রাশিয়াকে ডিজেল সরবরাহের অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সিদ্ধান্ত গ্রহণের প্রায় এক মাস পরও রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রে কোনও ডিজেল পৌঁছায়নি।
যুক্তরাষ্ট্রগামী রুশ ডিজেলবাহী ট্যাংকারগুলোর কী ঘটেছে?
অক্টোবরে রাশিয়ার প্রিমোরস্ক বাল্টিক বন্দর ত্যাগ করেছে রুশ ট্যাংকার ‘তালিসমান’ এবং সিয়েরা লিওনের পতাকাবাহী ‘লেরুও’। জাহাজগুলোর ঘোষিত গন্তব্য ছিল যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল। তবে মেরিন অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘কেপলার’ এবং জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘মেরিন ট্রাঠবাকি অংশ পড়ুন...
নৌপুলিশ সূত্রে জানা গেছে, নৌকাযোগে সার পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এলংজুরী ইউনিয়ন বাজার সংলগ্ন নৌকা ঘাটে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে সারবোঝাই নৌকাটি জব্দ করে পুলিশ।
ইটনা নৌপুলিশের পরিদর্শক জামাল হোসেন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি নৌকায় করে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে। সারগুলো এলংজুরী বাজারে খালাস করার কথা ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভারত থেকে আমদানি করা চালের নমুনায় সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী বিষাক্ত উপাদান ‘আফলাটক্সিন’র উপস্থিতি শনাক্ত হয়েছে। এ ঘটনায় অধিকতর পরীক্ষার জন্য ওই চালানের বাকি সাড়ে ৯ হাজার টন চাল বিতরণ সাময়িকভাবে স্থগিত রেখেছে খাদ্য অধিদপ্তর।
গতকাল জুমুয়াবার সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
গত ১৭ আগস্ট চট্টগ্রামের হালিশহর ও দেওয়ানহাট সেন্ট্রাল স্টোরেজ ডিপোর (সিএসডি) চালের স্তূপ থেকে তিন সদস্যের একটি ব্রি প্রতিনিধিদল নমুনা সংগ্রহ করে। পরীক্ষায় হালিশহর এবং ঢাকার একটি সরকারি গুদামের চালের ন বাকি অংশ পড়ুন...
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পাবনার বিশেষ জজ আদালতের বিচারক আবু সালেহ সালাহ্উদ্দিন খাঁ এ রায় দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ আইনজীবী অ্যাডভোকেট মলয় দাস এ তথ্য নিশ্চিত করেছে।
দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হলেন- গ্রামীণ ব্যাংক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শাখার সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। তিনি একই জেলার উল্লাপাড়া উপজেলার গুয়াগাঁতী গ্রামের সৈয়দ আব্দুল খালেকের ছেলে।
খালাসপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন- একই শাখার সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক সৈয়দ নজরুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক আনোয়াঠবাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
দেশের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর মোংলা। অর্থনৈতিক করিডোর গড়ে তোলার পরিকল্পনা, চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে বড় অঙ্কের ঋণচুক্তি এবং প্রধানমন্ত্রীর সরেজমিন পরিদর্শনকে কেন্দ্র করে বন্দরটিকে ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন আশার সঞ্চার হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, গত ১০ অক্টোবর চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪ হাজার কোটি টাকা) একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এই বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং বন্দরকে ডিজিটাল ব্যবসà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
লালমনিরহাটের আদিতমারী উপজেলা ডাকঘরের ১৩ লাখ টাকার বেশি অর্থ আত্মসাতের অভিযোগে দ-িত সাবেক ভারপ্রাপ্ত পোস্টমাস্টার ওমর ফারুককে খালাস দিয়েছে হাইকোর্ট।
আদালত বলেছে, সরকারি হিসাবে অর্থের ঘাটতি কিংবা দায়িত্ব হস্তান্তর না করার বিষয়টিই অর্থ আত্মসাতের অপরাধ প্রমাণের জন্য যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন নির্ভরযোগ্য ও সুনির্দিষ্ট সাক্ষ্য-প্রমাণ।
গত সোমবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে হাইকোর্টের বিচারক শেখ তাহসীন আলীর একক বেঞ্চ ফৌজদারি আপিল মঞ্জুর করà§ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
দেশে গ্যাসের অনুসন্ধানে ১৫০টি কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে গ্যাসের আমদানি বাড়াতে তিন থেকে চারটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া, মাতারবাড়ীর পাশাপাশি খুলনার কাছে নতুন একটি স্থান চিহ্নিত করা হয়েছে, যেখানে বড় জাহাজ থেকে সরাসরি তেল ও এলএনজি খালাসের সুবিধাসম্পন্ন আধুনিক টার্মিনাল স্থাপন করা হবে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ফোরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিস বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই বছরে সাতটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ জনকে মৃত্যুদ-ের রায় দিয়েছে। দুই ট্রাইব্যুনালে ৭০টি মামলায় ৫৫৮ জন আসামির মধ্যে পলাতক রয়েছেন ৩৫২ জন।
দুই বছরের বিচারকাজের বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, ২০১০ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করা হয়। পরে ২০১২ সালেà বাকি অংশ পড়ুন...
কুষ্টিয়ার কুমারখালীতে সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়।
এ মামলায় আরও ১০ আসামিকে খালাস দিয়েছেন আদালত। বাকি দুই আসামিকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বন্ড সুবিধায় আমদানি করা সুতা চট্টগ্রাম বন্দর দিয়ে ছাড় করতে জটিলতায় পড়ছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। এ কারণে সময়মতো কারখানায় সুতা পৌঁছাচ্ছে না; আর তাতে বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের উৎপাদন।
তৈরি পোশাকশিল্পের একাধিক মালিক জানান, সাধারণ নিয়মে নতুন কোনো আদেশ জারি হওয়ার আগে করা ঋণপত্রের বিপরীতে সুতা আমদানি হলে সে ক্ষেত্রে নতুন বিধিনিষেধ প্রযোজ্য হয় না; কিন্তু এবার সেটি মানা হচ্ছে না। আগের ঋণপত্রের বিপরীতে আসা সুতা আটকে দিচ্ছেন কাস্টমস কর্মকর্তারা।
এর আগে গত ৭ সেপ্টেম্বর দেশের বস্ত্রকলক বাকি অংশ পড়ুন...
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রাম বন্দরকে আগামী ডিসেম্বরের মধ্যে ম্যানুয়াল প্রক্রিয়া ও কাগজপত্রের ব্যবহার কমিয়ে পুরো বন্দরকে পেপারলেস ও স্মার্ট পোর্টে রূপান্তরের লক্ষ্য নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিল পরিশোধ থেকে কনটেইনার ডেলিভারি, ট্রাকের প্রবেশ থেকে জাহাজের ছাড়পত্রসহ চট্টগ্রাম বন্দরের প্রায় প্রতিটি ধাপই যাচ্ছে অনলাইনের আওতায়।
বন্দর ব্যবহারকারীদের সেবা সহজীকরণ, পণ্য খালাসে গতি, স্বচ্ছতা বৃদ্ধি, রাজস্ব আদায় ত্বরান্বিত ও যানজট কমাতে নেওয়া হয়েছে এসব উদ্যোগ। চবকের সচিব সৈয়দ রেফায়েত হামিম গণমাধ্যমকে এসব তথ্য জান বাকি অংশ পড়ুন...












