সাবেক সমন্বয়কদের মাদক সিন্ডিকেট:
নিয়মিত চাঁদা নেয় বার ও মাদকের আড্ডা থেকে
, ০৮ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৫ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
চাঁদাবাজির অভিযোগে গুলশান থেকে গ্রেপ্তার হওয়া সমন্বয়ক পরিচয়দানকারী রিয়াদসহ পাঁচজন শুধু চাঁদাবাজিই নয়, তারা মাদক সিন্ডিকেটেরও সদস্য। এ ধরনের শতাধিক তরুণ সমন্বয়ক পরিচয় ব্যবহার করে সারা দেশে একটি শক্তিশালী মাদক সিন্ডিকেট গড়ে তুলেছে। সারা দেশে মাদক বহন, নিরাপদে বিক্রি ও নতুন ভোক্তা তৈরি করতো এরা। জুলাই আন্দোলন করতে গিয়ে যাদের সঙ্গে পরিচয় হয়েছে, তাদের অনেকেই এখন তাদের মাদক জালে ফেঁসে গেছে।
ঢাকাসহ সারা দেশে যেসব বার ও মাদকের আড্ডা আছে, ওই সব স্থান থেকে গত ১১ মাসে তারা নিয়মিত চাঁদা নিতো। একই সঙ্গে ওই সব স্থানে তাদের মাদকপণ্য বিক্রি করতেও সংশ্লিষ্টদের বাধ্য করা হতো। দায়িত্বশীল একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ১১ মাসে ভারত ও মিয়ানমার থেকে সব ধরনের মাদক দেশে অনুপ্রবেশ করছে। নৌ, স্থল ও আকাশপথে মাদক আসছে। মাদকের এই অবাধ প্রবাহ নিশ্চিত করতে সারা দেশে গড়ে তোলা হয়েছে নতুন সিন্ডিকেট।
তারা শহর-নগর, পাড়া-মহল্লা সবখানেই মাদক ছড়িয়ে দিচ্ছে। সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সমন্বয়ক পরিচয় দিয়ে শিক্ষার্থীদের মাঝে মাদক ছড়িয়ে দিচ্ছে। অনেক শিক্ষার্থীকে এতে উদ্বুদ্ধ করছে। সমন্বয়কদের হাতেই এখন মাদক কারবারের নিয়ন্ত্রণ। মাদক কারবারে জড়িয়ে অনেক সমন্বয়ক রাতারাতি কোটিপতি বনে গেছে।
রাজধানীর গুলশান, বনানী, ধানম-ি, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী, পুরান ঢাকা এবং ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাসহ দেশের প্রতিটি জেলা শহরে সমন্বয়করা ভাগ হয়ে মাদক কারবারের সিন্ডিকেট গড়ে তুলেছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পাচ্ছে না। তাদের বিরুদ্ধে গেলেই তাকে হেনস্তার শিকার হতে হচ্ছে। ধরিয়ে দেওয়া হচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে। মব সৃষ্টি করে মারধরসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে। সারা দেশের সব জায়গায় সরব উপস্থিতিতে থাকা সমন্বয়কদের তারা এককালীন, দৈনিক ও মাসিক চুক্তিতে টাকা দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












