SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%এলিভেটেড%' OR titleBn LIKE '%এলিভেটেড%' OR descriptionEn LIKE '%এলিভেটেড%' OR descriptionBn LIKE '%এলিভেটেড%' OR slug LIKE '%এলিভেটেড%' OR metaTag LIKE '%এলিভেটেড%' OR metaDescription LIKE '%এলিভেটেড%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী সব যানবাহনের জন্য ছয় ঘণ্টা টোল মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলে কোনো টোল দিতে হবে না।
গতকাল মঙ্গলবার (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বাকি অংশ পড়ুন...
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের এলিভেটেড অংশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তৌহিদ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা ৭টার দিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন। আহত হন মোটরসাইকেলে থাকা আরও দুই যুবক। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন বিধিমালা অনুযায়ী, প্রতিটি ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক। দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি আট হাজার টাকা ও চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের মেয়াদ পাঁচ বছর। নিবন্ধন নবায়ন করতে হবে প্রতিবছর।
গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২ বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
আবার প্রকল্পের ফাঁদে পড়তে যাচ্ছে রাজধানীবাসী। রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণের পরিকল্পনা না নিয়ে ঢাকা ঘিরেই আরও প্রকল্প নিতে যাচ্ছে সরকার।
ঢাকা ও আশপাশের এলাকার ‘যানজট নিরসনে’ সাবওয়ে, ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ইনার সার্কুলার রিং রোড নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন এবং পণ্য পরিবহন করতে বেশ কিছু বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
যেসব প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তার মধ্যে কিছু প্রকল্পের অগ্রগতি কার্যপত্রে তুলে ধর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতাধীন এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট)-এর চারটি গুরুত্বপূর্ণ নির্মাণ প্যাকেজের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গতকাল মঙ্গলবার মেট্রোরেল ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকার ও জাপানের জাইকা যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্প দুটির অবকাঠামো উন্নয়নে এ চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চুক্তি স্বাক্ষরিত চারটি প্যাকেজের আওতায় যেসব কাজ হবে:
১. এমআরটি লাইন-১: কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০২ (ডিপোর পূর্ত ও ভবন ঠবাকি অংশ পড়ুন...
মুন্সীগঞ্জ সংবাদদাতা:
মুক্তারপুর থেকে নারায়ণগঞ্জের পঞ্চবটি পর্যন্ত নির্মাণাধীন ৯ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ডিসেম্বরের মাঝামাঝি যাতায়াতের জন্য উন্মুক্ত করে দেয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী জানান, প্রকল্পের অসমাপ্ত কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং অগ্রগতির সার্বিক পরিস্থিতি সন্তোষজনক। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে ডিসেম্বরের মাঝামাঝি সম্ভাব্য উদ্বোধনের তারিখ ও সময় নির্ধাঠবাকি অংশ পড়ুন...
আদালতের এই নির্দেশনার ফলে রাজধানীর মগবাজারের পেয়ারাবাগ এলাকায় জমির মালিকানা নিয়ে দীর্ঘ সাত বছর ধরে চলা আইনি জটিলতার অবসান হয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ এই অবকাঠামো প্রকল্পের নির্মাণকাজ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আদালতের নির্দেশনা অনুযায়ী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও এর নিচ দিয়ে চার লেনের রেললাইন নির্মাণে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখা যাবে। তবে জমির মালিকানা নিয়ে দাবিদার এ এম মোস্তাফিজুর রহমানের ক্ষতিপূরণ বা ‘অ্যাওয়ারà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ উড়াল রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
রেলপথ মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে উ বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়ন ত্বরান্বিত করতে উদ্যোগ নেয়া হচ্ছে বলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে (বিবিএ) জানিয়েছে একটি চীনা প্রতিনিধিদল। এদিকে বিকল্প ঋণদাতা হিসেবে চীনের শানডং প্রদেশের দুটি শীর্ষস্থানীয় ব্যাংক প্রকল্পটিতে অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ‘যত দ্রুত সম্ভব অর্থায়ন সংক্রান্ত সমস্যা সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং প্রক্রিয়াটি ত্বরান্বিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইতোমধà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
সরকারের উপর আর্থিক চাপ বাড়াচ্ছে অসমাপ্ত মেগা প্রকল্পগুলো। অতিমূল্যায়িত হওয়ায় এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থের অপচয় হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের সময় এর দু-একটির ডিপিপি সংশোধন করে প্রকল্প ব্যয় কিছুটা কমিয়ে আনার চেষ্টা হয়েছে।
আওয়ামী লীগ আমলে নির্মিত পদ্মা সেতু ও মেট্রোরেল যোগাযোগ খাতে কিছুটা স্বস্তি দিলেও লোকসান গুনছে কর্ণফুলী টানেল। এছাড়া বারবার সংশোধন করে ব্যয় বাড়িয়ে বিপুল পরিমাণ সরকারি অর্থের অপচয় ঘটানো হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে। যার একাংশ খুলে দেওয়া হলেও বড় অংশের কাজ এখনো চলমানॠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় মোট ছয়টি মেট্রোরেলের কাজ চলমান। এমআরটি লাইন-৬ এর মতিঝিল-কমলাপুর বর্ধিতাংশের কাজ শেষ পর্যায়ে। ২০২৬-২৭ অর্থবছরে এটিসহ তিন মেট্রোরেল প্রকল্পে ১৩ হাজার ১৫৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাকি তিন প্রকল্পের বিষয়ে সরকার তদন্ত করে সিদ্ধান্ত নেবে।
বিষয়টি নিয়ে সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত সময়ে কিছু প্রকল্পে দুর্নীতি হয়েছে। দুর্নীতি কিংবা অব্যবস্থাপনার মাধ্যমে যেসব প্রকল্প এসেছে সেগুলো শনাক্ত করবে আইএমইডি (বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্ বাকি অংশ পড়ুন...
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ফার্মগেট মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পিলারের সঙ্গে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিআরটিসির দোতলা বাসের ছাদের অংশ এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেটে নামার র্যাম্পের একটি পিলারের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বাসটি পিলারের গা ঘেঁষে যাওয়ার সময় ছাদের অংশ পিলারে ধাক্কা লাগে। এতে বাসটির দ্বিতীয় তলায় থাকা যাত্রীদের মধ্যে দুজন আহত হন।
দুর্ঘটনার পর দ্রুত সময়ের মধ্যেই ট্রাফিক পুলিশ সেখান থেকে বাসটি সরিয়ে ফেলায় যানচলাচল স্বাভাবি বাকি অংশ পড়ুন...












