বুধবার

হিজরী
১৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১০ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০১
  • যোহর১১:৪৬
  • আছর৩:৩৭
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৬ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
মধ্যরাত থেকে বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের ইউনিট১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‌‘নিয়ে নেব’, হুমকি বিজেপি নেতাররপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশনভেম্বরের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ৮০ লাখ ডলারপূর্বানুমতি ছাড়া বিচারকদের সরকারি গাড়ি কর্মস্থলের বাইরে না নেয়ার নির্দেশরোহিঙ্গা গণহত্যা: যুক্তরাজ্যের আহ্বানে বুধবার বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকপাকিস্তান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক: সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের অঙ্গীকারবেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাসরাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল জাহাংগীর আলমকে প্রত্যাহারইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা বন্ধে মামদানির কড়া বার্তা

যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না

Asrar প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৫৭ আপডেট: ২৫ নভেম্বর, ২০২৬, রাত ৮:১০
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত বিদায় হজ্বের সময়, আরাফাতের ময়দানে হযরত ছাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের উপস্থিতিতে ইরশাদ মুবারক করেছিলেন; হযরত মালেক বিন আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন-
تركتُ فيكم أَمْرَيْنِ لن تَضِلُّوا ما تَمَسَّكْتُمْ بهما كتابَ اللهِ وسُنَّةَ نبيِّهِ صلَّى اللهُ عليهِ وسلَّمَ
অর্থঃ- “আমি তোমাদের মধ্যে দু’টি জিনিস রেখে গেলাম, যতদিন তোমরা এ দু’টি জিনিস আঁকড়িয়ে থাকবে, ততদিন তোমরা গোমরাহ্ হবেনা। একটি হলো- মহান আল্লাহ পাক উনার সম্মানিত কিতাব মুবারক, আর দ্বিতীয়টি হলো- আমার মহাসম্মানিত সুন্নত মুবারক।” (মুয়াত্তায়ে মালেক, মেশকাত, মেরকাত, লুময়াত, আশয়াতুল লুময়াত, শরহুত্ ত্বীবী, তা’লীকুছ ছবীহ্, মোযাহেরে হক্ব, মিরআতুল মানাজীহ্)
কাজেই, প্রমাণিত হলো যে, মহান আল্লাহ পাক উনার সম্মানিত কিতাব মুবারক “পবিত্র কুরআন শরীফ” অনুসরণ-অনুকরণ করা যেরূপ সকলের জন্য দায়িত্ব ও কর্তব্য, তদ্রুপ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ অর্থাৎ পবিত্র সুন্নাহ শরীফ উনাকে অনুসরণ-অনুকরণ করাও সকলের জন্য দায়িত্ব ও কর্তব্য।
ফলে, মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে বাদ দিয়ে শুধুমাত্র পবিত্র কুরআন শরীফ উনাকে অনুসরণ করলে যেরূপ সম্মানিত হিদায়েতের উপর ইস্তিকামত থাকা সম্ভব নয়, তদ্রুপ পবিত্র কুরআন শরীফ উনাকে বাদ দিয়ে শুধুমাত্র মহাসম্মানিত সুন্নত মুবারক উনাকে অনুসরণ করলেও সম্মানিত হিদায়েতের উপর ইস্তিকামত থাকা সম্ভব নয়। বরং পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উভয়কেই অনুসরণ-অনুকরণ করতে হবে। অথচ কিছু সংখ্যক লোক রয়েছে, যারা শুধুমাত্র পবিত্র কুরআন শরীফ উনাকেই গুরুত্ব দেয় বা অনুসরণ-অনুকরণ করে কিন্তু পবিত্র সুন্নাহ শরীফ উনাকে গুরুত্ব দেয়না এবং অনুসরণ-অনুকরণ করেনা।
মূলতঃ এরা বাতিল ও জাহান্নামী ফেরকাহ- “কুরআনিয়া” ফেরকাহর অন্তর্ভুক্ত। এদের সম্পর্কে পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। যেমন মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَن تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ ‎﴿٦٣﴾
অর্থঃ “সুতরাং যারা উনার (সম্মানিত রসূল উনার) আদেশ মুবারক উনার বিরোধীতা করে, তাদের ভয় করা উচিত যে, তাদের উপর এসে পড়বে কোন যন্ত্রণাদায়ক শাস্তি।” (পবিত্র সূরা নূর শরীফ; পবিত্র আয়াত শরীফ: ৬৩)
আর এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عَنْ حَضْرَتْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِى رَافِعٍ رَضِيَ اللَّهُ تَعَالى عَنْهُ عَنْ أَبِيهِ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ يَأْتِيهِ الأَمْرُ مِنْ أَمْرِى مِمَّا أَمَرْتُ بِهِ أَوْ نَهَيْتُ عَنْهُ فَيَقُولُ لا ادرى- مَا وَجَدْنَا فِى كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ
অর্থঃ- “হযরত আব্দুল্লাহ ইবনে আবূ রা’ফে রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার পিতা হতে বর্ণনা করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি তোমাদের কাউকে যেন এরূপ না দেখি যে, সে তার গদীতে ঠেস দিয়ে বসে থাকবে। আর তার নিকট আমার মহাসম্মানিত আদেশ মুবারকসমূহ থেকে কোন একটি মহাসম্মানিত আদেশ মুবারক পৌঁছাল, যাতে আমি কোন বিষয়ে মহাসম্মানিত আদেশ বা নিষেধ মুবারক করেছি। তখন সে বলবে, আমি এসব কিছু জানিনা, মহান আল্লাহ পাক উনার কিতাবে যা পাবো, তাই অনুসরণ করবো।” (তিরমিযী শরীফ, আবূ দাউদ শরীফ, ইবনে মাযাহ্ শরীফ, আহমদ শরীফ, বায়হাক্বী শরীফ, মিশকাত শরীফ, মায়ারেফুস্ সুনান শরীফ, বযলুল মাজহুদ শরীফ, মেরকাত শরীফ, লুময়াত শরীফ, আশয়াতুল লুময়াত শরীফ, শরহুত্ ত্বীবী শরীফ, তা’লীকুছ্ ছবীহ্, মোযাহেরে হক্ব)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে। হযরত ইরবাদ ইবনে সারিয়াহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত।
عن حَضْرَتْ العرباض بن سارية رَضِيَ اللَّهُ تَعَالى عَنْهُ قامَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ علَيهِ وسلَّمَ فقالَ أَيَحْسَبُ أَحَدُكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ قَدْ يَظُنُّ أَنَّ اللَّهَ لَمْ يُحَرِّمْ شَيْئًا إِلاَّ مَا فِى هَذَا الْقُرْآنِ أَلاَ وَإِنِّى وَاللَّهِ قَدْ وَعَظْتُ وَأَمَرْتُ وَنَهَيْتُ عَنْ أَشْيَاءَ إِنَّهَا لَمِثْلُ الْقُرْآنِ أَوْ أَكْثَرُ
অর্থঃ- “হযরত ইরবাদ ইবনে সারিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদের মধ্যে দাঁড়িয়ে ইরশাদ মুবারক করলেন, তোমাদের মধ্যে কেউ কি তার গদীতে ঠেস দিয়ে একথা মনে কর যে, মহান আল্লাহ পাক যা এ পবিত্র কুরআন শরীফে অবতীর্ণ করেছেন, তা ব্যতীত তিনি আর কিছুই হারাম করেননি? তোমরা জেনে রাখ, আমি মহান আল্লাহ পাক উনার কসম করে বলছি- নিশ্চয়ই আমি তোমাদের অনেক বিষয়ে সম্মানিত আদেশ মুবারক দিয়েছি, উপদেশ মুবারক দিয়েছি এবং নিষেধ মুবারকও করেছি, আমার এরূপ বিষয়ও নিশ্চয়ই পবিত্র কুরআন শরীফের বিষয়ের ন্যায় বরং উনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।” (আবূ দাউদ শরীফ, মিশকাত শরীফ, বযলুল মাজহুদ শরীফ, মেরকাত শরীফ, লুময়াত, আশয়াতুল লুময়াত, শরহুত্ ত্বীবী, তা’লীকুছ্ ছবীহ্, মোযাহেরে হক্ব)
উপরোক্ত আলোচনা দ্বারা স্পষ্টই বুঝা গেল যে, পবিত্র কুরআন শরীফ উনাকে অনুসরণ ও বিশ্বাস করা যেরূপ ফরয, তদ্রুপ পবিত্র হাদীছ শরীফ অর্থাৎ পবিত্র সুন্নাহ শরীফ উনার প্রতি বিশ্বাস রাখা ও অনুসরণ-অনুকরণ করাও ফরয। কেননা পবিত্র হাদীছ শরীফ হচ্ছেন, পবিত্র কুরআন শরীফ উনার মতই সম্মানিত ওহী মুবারক উনার অন্তর্ভুক্ত। পবিত্র কুরআন শরীফ যেরূপ মহান আল্লাহ পাক উনার সম্মানিত কালাম মুবারক, পবিত্র হাদীছ শরীফও তদ্রুপ মহান আল্লাহ পাক উনার সম্মানিত কালাম মুবারক। অর্থাৎ পবিত্র কুরআন শরীফ হচ্ছেন- ওহীয়ে মাত্লু। আর পবিত্র হাদীছ শরীফ হচ্ছেন- ওহীয়ে গায়রে মাত্লু। কারণ মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
وَمَا يَنطِقُ عَنِ الْهَوَىٰ ‎﴿٣﴾‏ إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَىٰ ‎﴿٤﴾‏
অর্থঃ- “(নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি) সম্মানিত ওহী মুবারক ব্যতীত নিজ থেকে কোন কথা মুবারক বলেন না।” (পবিত্র সূরা নজম শরীফ; পবিত্র আয়াত শরীফ ৩-৪)
অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার সম্মানিত ওহী মুবারক ব্যতীত নিজ থেকে কোন কথা মুবারক বলেন না, কোন কাজ মুবারক করেন না, কোন সম্মতি মুবারকও দেন না। সুবহানাল্লাহ!
কাজেই, যারা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদেরকে আঁকড়িয়ে ধরবেন উনারা কখনো গোমরাহ হবেন না। সুবহানাল্লাহ!
-আহমদ হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বাম দিক থেকে শুরু করা হলেও যে আমলগুলো মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত বাম দিক থেকে শুরু করা হলেও যে আমলগুলো মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত ১২ ঘণ্টা আগে যেসব কাজ ডান দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত যেসব কাজ ডান দিক থেকে শুরু করা মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত ১ দিন আগে মসজিদে প্রবেশ করার-বের হওয়ার ও অবস্থান করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক মসজিদে প্রবেশ করার-বের হওয়ার ও অবস্থান করার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক ২ দিন আগে হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক হাত ও পায়ের নখ কাটার মহাসম্মানিত সুন্নতী তারতীব মুবারক ৪ দিন আগে মাথায় চুল রাখার খাছ সুন্নতী তারতীব মুবারক মাথায় চুল রাখার খাছ সুন্নতী তারতীব মুবারক ৫ দিন আগে চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২) চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (২) ৬ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৭) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৭) ৬ দিন আগে চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (১) চুলের মাঝখানে সিঁথি করার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক (১) ১৮ নভেম্বর, ২০২৬ পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ১৬ নভেম্বর, ২০২৬ কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১৫ নভেম্বর, ২০২৬ একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ১২ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ১২ নভেম্বর, ২০২৬