-ধর্ম অবমাননার অভিযোগে প্রথম আলোর নামে মামলার আবেদন
-তারেক রহমানের ওপর সীমাহীন জুলুম, নেপথ্যে প্রথম আলো
, ০১ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৫ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ঈদ শুভেচ্ছা জানানো কার্টুনে কুকুরের ছবি সংযুক্ত করার মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে মামলার আবেদন করা করা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে নজরুল ইসলাম নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়, গত ৩০ মার্চ প্রথম আলো পত্রিকার প্রথম পাতার দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ কলামের হেডলাইনে ঈদ মোবারক নামক একটি ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ করে। যা কুকুরের ছবি সম্বলিত। ওই ব্যাঙ্গাত্মক কার্টুনে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে অবমাননা করা হয়েছে। প্রথম আলোর মতো একটি জাতীয় পত্রিকা মুসলিম ধর্মের ঈদের মতো একটি পবিত্র ইবাদতকে কটাক্ষ করতে দ্বিধা করে নাই। একটি কুকুরের লোলুপ হাস্যরসাত্মক কার্টুনের সাথে মানুষের আনন্দকে চিত্রায়িত করে ঈদের পবিত্রতা এবং মুসলিম উম্মাহর ধর্মীয় অনুভূতিকে চরমভাবে অবমাননা করা হয়েছে। এই কাজটি একটি সচেতন এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ঈদুল ফিতরের মতো মহান ধর্মীয় উৎসবকে অপমানিত এবং হেয় করার ঘৃণ্য প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
আবেদনে আরও বলা হয়, আসামিরা স্বেচ্ছায়, স্বজ্ঞানে, ইচ্ছাকৃতভাবে ইসলাম ধর্মের পবিত্র উৎসবকে তাদের দৈনিক প্রথম আলো পত্রিকায় চিত্রায়িত ব্যাঙ্গাত্মক কার্টুন চিত্রের মাধ্যমে মুসলিম উম্মাহর ঈদের মতো পবিত্র ইবাদতকে হেয় প্রতিপন্ন ও অবমাননা করেছে। যার মাধ্যমে তারা ২৯৫/২৯৫(এ) ধারায় অপরাধ করেছে।
তারেক রহমানের ওপর সীমাহীন জুলুম, নেপথ্যে প্রথম আলো:
৭ মার্চ, ২০০৭। তারেক রহমানকে গ্রেফতার করে অকথ্য নির্যাতন চালানোর পরও তারেক রহমানের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এ রকম নির্যাতন নিপীড়ন চালিয়ে তার কাছ থেকে একটি ‘মুচলেকা’ নেয়ারও চেষ্টা করা হয়। কিন্তু তারেক রহমান সেই মুচলেকা দিতেও অস্বীকার করেন। পরবর্তীতে একটি বানোয়াট মুচলেকা বানিয়ে তা গণমাধ্যমে প্রচার করা হয়। এই ভুয়া মুচলেকার ওপর ভর করে প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো ও ডেইলি স্টার।
বাংলাদেশের সুশীল সমাজ ভারতীয় এজেন্ট বাস্তবায়নকারী চররা এবং আওয়ামী লীগের দোসররা তারেক রহমানকে কলঙ্কিত করার একটা মিশনে নামে। তারেক রহমানের বিরুদ্ধে মিশন বাস্তবায়নের কাজ শুরু করে প্রথম আলো এবং ডেইলি স্টার গ্রুপ। ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে প্রথম আলো, ডেইলি স্টারের প্রধান টার্গেট ছিলেন তারেক রহমান। তারেক রহমানের চরিত্র হনন, তাকে বিতর্কিত করা, জনগণের সামনে তাকে নেতিবাচকভাবে উপস্থাপন করার জন্য একের পর এক প্রতিবেদন প্রকাশ করা হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিলিস্তিনের প্রতি সমর্থন অব্যাহত থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি সেবার ডিজিটাল রূপান্তর দেশীয় প্রযুক্তিতেই -মীর হেলাল
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাজধানীতে সেপটিক ট্যাংকে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জামাত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জীবনের সব শত্রুকে তিনি গেঁথেছেন বৈষম্যবিরোধী মামলায়!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি কাটায় নেতিবাচক নয়, ইতিবাচক প্রভাব আছে
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৫ হাজার, বহিষ্কার ৭ পরীক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার -বাণিজ্যমন্ত্রী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বন্ধ কোম্পানিতে অন্ধ বিনিয়োগের ফাঁদ!
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












