প্রশাসন ক্যাডারের পদ বেড়ে দ্বিগুণ
-ছিল ৩ হাজার ৯৭টি, হয়েছে ৭ হাজার ৭৬
, ০১ মার্চ, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সরকারের প্রশাসনের সাংগঠনিক কাঠামোতে আমূল পরিবর্তন আনা হয়েছে। এজন্য ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) গঠন ও ক্যাডার আদেশ, ২০২৪’ জারি করেছে সরকার। এতদিন ‘বিসিএস (অ্যাডমিনিস্ট্রেশন) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুল, ১৯৮০’ দিয়ে এ ক্যাডার সার্ভিস পরিচালিত হলেও নতুন আদেশের মাধ্যমে পুরোনো আদেশ বিলুপ্ত করা হলো। বিলুপ্ত আদেশে প্রশাসন ক্যাডারের পদ ছিল ৩ হাজার ৯৭টি। নতুন আদেশে তা বাড়িয়ে করা হয়েছে ৭ হাজার ৭৬টি। নতুন আইনের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানের পদও সিভিল সার্ভিসের তপশিলভুক্ত করে পদের সংখ্যা বাড়ানো হয়েছে।
এছাড়া পুরোনো সব নিয়োগবিধিতে সরকারের চাকুরেদের কর্মচারী হিসেবে উল্লেখ করা হলেও নতুন আইনে তাদের কর্মকর্তা হিসেবে অভিহিত করা হয়েছে। জনপ্রশাসনে বিভিন্ন সময়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি থাকলেও প্রশাসন ক্যাডারের ইতিবাচক সংস্কারের ফলে আন্তঃবৈষম্য আরও বাড়বে বলে মনে করছেন অনেকেই।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ১৯৮০ সালের তুলনায় প্রশাসনের আকার বেড়েছে। প্রশাসন ক্যাডারের সঙ্গে ইকোনমিক ক্যাডার একীভূত করা হয়েছে। এর বাইরে আরও কয়েকটি ক্যাডার একীভূত হওয়ার প্রস্তাবও জমা আছে।
সিভিল সার্ভিস (প্রশাসন) গঠন ও ক্যাডার আদেশ সংশোধন ছাড়া এখন আর কোনো উপায় ছিল না।
প্রসঙ্গত, জনপ্রশাসনে ২৬টি ক্যাডার রয়েছে। এসব ক্যাডারের উপক্যাডারও সৃষ্টি করা হয়েছে। প্রশাসন ক্যাডার আদেশ নতুন করে জারি করা হলেও অন্যান্য ক্যাডার আদেশ সংশোধন করা হয়নি। বিভিন্ন ক্যাডারের মধ্যে প্রভাব, কাজের সুযোগ এবং আর্থিক সুবিধায় ভিন্নতা থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন প্রশাসন ক্যাডারের বাইরে থাকা ক্যাডাররা। নতুন আদেশ কার্যকরের পর এ ক্ষোভ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)