-সবজি: লাভের গুড় কে খায়
-গোশতের দাম বৃদ্ধিতে চাঁদাবাজির কথা স্বীকার করলেন ওবায়দুল কাদের
, ১৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ৩০ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গোশতের দাম বৃদ্ধিতে চাঁদাবাজির ভূমিকার কথা স্বীকার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, চাঁদাবাজি একটা বিষয় অবশ্যই আছে। দেশের প্রধানমন্ত্রী নিজেই এই চাঁদাবাজির বিরুদ্ধে কঠিন বক্তব্য রেখেছেন। সংশ্লিষ্ট সকলকে এই ব্যাপারে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন। একটা বিষয় শুরু হলে রাতারাতি বন্ধ হয়ে যাবে এমন তো ভাবার কোনো কারণ নেই।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সবজি: লাভের গুড় কে খায়:
নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর গ্রামে। ঢাকা থেকে ৫০ কিলোমিটারের মতো হবে। সেখানে ৩ দিন হাট বসে। গিয়ে দেখি, সত্যি সত্যি বিপুল পসরা নিয়ে বসে আছেন বিক্রেতারা। সেখানে সবজির দাপটই বেশি। সবই স্থানীয়।
শুরু হলো অভিযান। হাটে জিনিসপত্রের দাম জানাটা আমার কৌতূহল। জিজ্ঞেস করতে যে দাম জানলাম তাতে দরাদরি করার কোনো ইচ্ছেই আর অবশিষ্ট রইলো না। ঢাকায় নিয়মিত যে হারে গচ্চা দিচ্ছি তার কাছে এটা কিছুই না। দুটো বিশাল আকারের ফুলকপি কিনলাম ৫০ টাকায়। দরাদরি করলে হয়তো আরও কমতো। একেকটার ওজন দুই কেজির বেশি। বিক্রেতা ভাইটি জানালেন, সকালে ঢাকার পাইকারদের কাছে ১৮ টাকা পিস হিসেবে বিক্রি করেছেন। শনিবার সকালে ধানমন্ডির এক খুচরা বিক্রেতা ফুলকপির দাম চাইলেন প্রতিটি ৫০ টাকা। ওজন ৮০০-৯০০ গ্রামের বেশি হবে না। মাত্র ৫০ কিলোমিটারের ব্যবধানে দামের এই পার্থক্যের অংক কেউ যদি জানেন দয়া করে জানাবেন।
চরসিন্দুর হাটের (সব হিসাব কেজিতে) বেগুন (স্থানীয়) ৫০ টাকা, সিম ৩০ টাকা, রসালো দেশি টমেটো ৩০ টাকা, আলু ৩০ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, কাঁচা মরিচ ৮০ টাকা, উচ্ছে (ছোট) ১২০ টাকা। স্থানীয়রা দর-দস্তুর করে আরও কমে কিনছেন। লক্ষ্য করলেও বলার চেষ্টা করিনি। কারণ ধানমন্ডির এই খুচরা বিক্রেতার কাছে বেগুন ৮০ টাকা, সিম ৬০ টাকা, রসালো দেশি টমেটো ৮০ টাকা, আলু ৪০ টাকা, পেঁয়াজ ১৩০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, উচ্ছে (ছোট) ২০০ টাকা। পার্থক্যটা কি চোখে লাগে? এই পার্থক্য বেমালুম নিজের ভেতরে গায়েব করে সংসারের দাবি মেটাতে নিয়মিত আমাকে ওই বিক্রেতার কাছেই যেতে হয়।
চরসিন্দুরের ওই হাটেই তিন আঁটি বা মুঠা লালশাক ২০ টাকা, দুই আঁটি শাকের ডাঁটা ৪০ টাকা, ভালো মানের সদ্য কেটে আনা কদু ৫০ টাকা, মাঝারি সাইজের মিষ্টি কুমড়া ৫০ টাকা। ঢাকায় একই পরিমাণ ও আকারের লালশাক ৪৫ টাকা, শাকের ডাঁটা ৬০ টাকা, কদু ৮০ টাকা ও মিষ্টি কুমড়া ৮০ টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












