রাজারবাগ দরবার শরীফ উনার অনন্য আয়োজন: মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ ১২ই শরীফ উনার সম্মানার্থে-
-কোটি কোটি কণ্ঠে বিশ্বজুড়ে পবিত্র মীলাদ শরীফ পাঠ -দেশের সকল জেলাসহ বিশ্বের বিভিন্ন দেশেও অনুরূপ আয়োজন
-রাজধানীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আলোচনা মজলিস ও তাবারুক বিতরণ -বাদ যোহর পশু জবাইয়ের মাধ্যমে বিশেষ আক্বীক্বাহ মুবারক
, ১২ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১৮ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৩ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার আয়োজনে সম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ পবিত্র ১২ই শরীফ উনার সম্মানার্থে আজ পবিত্র ১২ই ছফর শরীফ ইয়াওমুল আহাদ (রোববার) কোটি কোটি কন্ঠে বিশ্বজুড়ে একযোগে পবিত্র মীলাদ শরীফ পাঠ, ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এলাকাভিত্তিক পবিত্র মীলাদ শরীফ পাঠ ও তাবারুক বিতরণ এবং পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার মাঝে পশু জবাই করে বিশেষ আক্বীক্বাহ মুবারকসহ বিভিন্ন কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
একইসাথে মহাসম্মানিত রাজারবাগ দরবার শরীফ উনার অনুসরণে ও দিক-নির্দেশনায় রাজধানী ঢাকার ওয়ার্ডসমূহ এবং দেশের বিভিন্ন জেলা থেকেও বিশেষ উদ্যোগে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মীলাদ শরীফ পাঠ ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়েছে। সারাদেশে রাজারবাগ দরবার শরীফ উনার পৃষ্ঠপোষকতায় পরিচালিত মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসায়ও অনুরূপ আয়োজন করা হয়েছে।
এছাড়াও সারা বিশ্বের বিভিন্ন দেশেও মহাপবিত্র ১২ই শরীফ অর্থাৎ মহাসম্মানিত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ উনার সম্মানার্থে পবিত্র মীলাদ শরীফ পাঠ ও তাবারুক বিতরণের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, রাজারবাগ শরীফ উনার সম্মানিত মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে ও পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ সম্মানিত ১২ই শরীফ উনার সম্মানার্থে প্রত্যেক হিজরী (আরবী) মাসের ১২ তারিখেই কোটি কোটি কন্ঠে মীলাদ শরীফ, তাবারুক বিতরণ ও আক্বীক্বাহ মুবারক করার ঘোষণা মুবারক দিয়েছেন। সুবহানাল্লাহ!
মুবারক এই ঘোষণা মোতাবেকই আজ পবিত্র ১২ই ছফর শরীফ (ইয়াওমুল আহাদ রোববার) উল্লেখিত বরকতময় কার্যক্রমসমূহ পালন করার বন্দোবস্ত করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে-
-সকাল ১১:০০টায় বিশ্বজুড়ে অনলাইন/অফলাইনে সম্মিলিতভাবে একযোগে কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ পাঠ।
-দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা, ইউনিয়নসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ মীলাদ শরীফ পাঠ।
-মীলাদ শরীফ পাঠ শেষে পবিত্র তাবারুক বিতরণ করা।
-বাদ যোহর পবিত্র রাজারবাগ দরবার শরীফ উনার মাঝে পশু জবাইয়ের মাধ্যমে আক্বীক্বাহ মুবারক।
মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ ১২ই শরীফ উনার সম্মানার্থে রাজারবাগ দরবার শরীফ উনার পক্ষ থেকে বিশেষ লিফলেট, পোস্টার, ব্যানারসহ বিভিন্ন ধরণের বিশেষ উপকরণ প্রকাশ করা হয়েছে। আনজুমানে আল বাইয়্যিনাত উনার পক্ষ থেকে সকলকে এই সকল বিশেষ উপকরণসমূহ সংগ্রহ করা ও প্রচার-প্রসার করার বিশেষ আহ্বান জানানো হয়েছে। এবং দৈনিক আল ইহসান শরীফে বিশেষ আর্টিকেল প্রকাশিত হয়েছে। এবং সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ সম্বলিত বিশেষ রেসালা শরীফ ও কিতাব প্রকাশিত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে পারেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
থামছে না রাশিয়ার হামলা, পাল্টা আঘাত বাড়াচ্ছে ইউক্রেন
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কমলো ফার্নেস অয়েলের দাম, লিটার কত?
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হাত কেটে ফেলব’, সিন্ধু নদীর পানি নিয়ে ভারতকে পাক মন্ত্রীর হুঁশিয়ারি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে: মন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈশি^ক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












