বাংলাদেশের নৌসীমায় ভারতীয় জেলেরা
-অনিশ্চয়তায় দেশীয় জেলেদের জীবন
, ১৫ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ০৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ২৪ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
গত ৪ অক্টোবর থেকে সারা দেশে ইলিশ ধরায় সরকারী নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ২২ দিনব্যাপী এ অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
এদিকে বরগুনা ট্রলার মালিক লাবু মিয়া বলেন, আমরা নিষেধাজ্ঞা মেনে ফিরছিলাম। অথচ দেখলাম শত শত ভারতীয় ট্রলার আমাদের নৌসীমায় মাছ শিকার করছে। তারা যদি এভাবে মাছ ধরে, তাহলে ভবিষ্যতে আমরা কিভাবে টিকবো?
বরগুনার শামীম মাঝি বলেন, বাংলাদেশের জেলেদের নিয়ম মানতে হয়, কিন্তু ভারতের জেলেরা অবাধে মাছ ধরে। দুই দেশেই একই সময়ে মাছ ধরা বন্ধ না করলে মা ইলিশ রক্ষা সম্ভব নয়। আরেক জেলে মাঝি আলম মিয়া বলেন, ২০ বছর ধরে মাছ ধরি, কার্ডও আছে। কিন্তু সময়মতো সহায়তা পাই না। ২৫ কেজি চাল দিয়ে সংসার চলে না। ঋণ শোধ করতে না পেরে চিন্তায় দিন কাটছে আমাদের।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, শুধু চাল দিয়ে হবে না, নগদ অর্থ সহায়তাও দিতে হবে। তা না হলে এ উপকূলের জেলেরা ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়বেন। তিনি আরো বলেন, চলতি মৌসুমে একাধিক ঘূর্ণিঝড়ে জেলেরা আগেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর আগে ৬৫ দিনের নিষেধাজ্ঞায় তাদের কাঙ্খিত মাছ ধরা সম্ভব হয়নি। এখন আবার টানা ২২ দিনের বিরতি। একদিকে মাছ শিকার বন্ধ, অন্য দিকে ঋণ শোধের চাপ, সংসারের খরচ সব মিলিয়ে জীবনে নেমেছে অনিশ্চয়তা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদারদের ভাঙারি ট্যাংকগুলো টেনে নেয়ার দৃশ্য
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬৯ হাজার ইসরায়েলি পালানোর খবর প্রকাশ!
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২৩ হাজার মাদক কারবারির কাছে জিম্মি দেশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রথম প্রান্তিকে ৩৬ জীবনবিমার তহবিলের বিনিয়োগ: ১০০ টাকা বিনিয়োগে আয় ২ টাকা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেতু বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন আব্দুর রউফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ: টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গুলশানের নতুন ডিসি রুহুল কবীর খান
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরের কুখ্যাত ডাকাত টাকী রিপন গ্রেপ্তার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
২৩ সেপ্টেম্বর থেকে ইরানের সব এয়ারলাইন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ফোন না দেয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে থানায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানসহ ৬ কর্মকর্তা বরখাস্ত
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)