সৌদিকে ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ বললেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা
, ০৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবকে ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ হিসেবে অভিহিত করেছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি। একইসঙ্গে সে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমের সঙ্গে সৌদির সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
গত শনিবার লেবাননের সংসদ স্পিকার নাবিহ বেরির সঙ্গে আলোচনার পর বৈরুতে এক সংবাদ সম্মেলনে আলী লারিজানি বলেছে, “আমি সৌদি আরবের সঙ্গে সংলাপে জড়িত হওয়ার জন্য হিজবুল্লাহর উদ্যোগের প্রশংসা করছি, কারণ সৌদি আমাদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ দেশ। ”
হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহ এবং শীর্ষ গোষ্ঠী নেতা হাশেম সাফিদ্দীনকে স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে এদিন ভোরে লেবাননের রাজধানীতে পৌঁছায় লারিজানি। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে নিহত হয় নাসরাল্লাহ এবং অক্টোবরে নিহত হয় সাফিদ্দীন।
লেবাননের সক্ষমতার বিষয়ে ইরানের শীর্ষ এই নিরাপত্তা কর্মকর্তা বলেছে, “লেবানন ভৌগোলিকভাবে ছোট, কিন্তু দখলদার ইসরায়েলের মুখোমুখি হওয়ার ক্ষেত্রে একটি শক্তিশালী রাষ্ট্র। ”
দখলদার ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরে সে বলেছে, “আজ সহযোগিতার দিন, কারণ আমরা এক শত্রুর (ইসরায়েল) মুখোমুখি হচ্ছি এবং এ বিষয়ে নাইম কাসেমের অবস্থান সম্পূর্ণ সঠিক। ”
লারিজানি হিজবুল্লাহকে ‘লেবাননের জনগণের জন্য একটি শক্ত ঘাঁটি’ হিসেবে বর্ণনা করে বলেছে, “লেবাননের জনগণকে সমর্থন করার প্রেক্ষাপটে যেকোনও রাজনৈতিক উন্নয়নকে আমরা স্বাগত জানাই। ” এ সময় ইরানে দখলদার ইসরায়েল আক্রমণ করলে তীব্র প্রতিক্রিয়ারও হুঁশিয়ারি দেয় সে। সূত্র: আনাদোলু এজেন্সি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত

ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে -মাসুদ পেজেশকিয়ান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)