সরকারি সফরের বেশিরভাগ দেশ থেকে বিনিয়োগ কমেছে
, ১১ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
পুঞ্জীভূত প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বা এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ উৎস দেশ যুক্তরাজ্য। কিন্তু দেশটি থেকে ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের (এফডিআই) নিট প্রবাহ কমেছে ৪০.৭১ শতাংশ।
যদিও চলতি বছর মার্চে দেশটি সফর করেন বিনিয়োগ আকৃষ্ট করার কাজে নিয়োজিত সংস্থা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক। লন্ডনে অবস্থানকালে যুক্তরাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সে। এছাড়া শীর্ষস্থানীয় ব্রিটিশ কোম্পানি ও প্রবাসী বাংলাদেশীদের সঙ্গেও একাধিক বৈঠক হয় আশিকের।
প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যায়। সেখানে সে বাংলাদেশে ব্যবসা সহায়ক পরিবেশ সৃষ্টি, আর্থিক খাতে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের কথা তুলে ধরে।
এরপর বিডার নির্বাহী চেয়ারম্যান যুক্তরাষ্ট্র সফরে যায় চলতি বছরের জানুয়ারিতে। সেখানে সে লুইজিয়ানাভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে জ্বালানি সরবরাহবিষয়ক চুক্তিতে স্বাক্ষর করে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে যুক্তরাষ্ট্র থেকে যে বিনিয়োগ এসেছে তার চেয়ে বেশি প্রত্যাবাসিত হয়েছে।
এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশের অন্যতম বৃহৎ বিনিয়োগের উৎস দেশ চীন। প্রধান উপদেষ্টা বেইজিং সফরে গিয়েছিলেন মার্চে। পরের মাসে বাংলাদেশে আয়োজিত বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছিলো উল্লেখযোগ্য সংখ্যক চীনা বিনিয়োগকারী। এরপর বিডার নির্বাহী চেয়ারম্যান দেশটিতে সফরে যায় জুলাইয়ে। ওই সময় সে সাংহাইয়ে বিডার উচ্চপর্যায়ের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেয়। সেখানে বাংলাদেশ-চায়না ইনভেস্টমেন্ট সেমিনার ২০২৫-এ প্রধান বক্তা হিসেবে চৌধুরী আশিক চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিদ্যুৎ, টেক্সটাইল ও আইটি খাতে বিনিয়োগের আমন্ত্রণ জানায়। বিপুল বিনিয়োগের দৃশ্যমান আগ্রহের পাশাপাশি প্রতিশ্রুতিও পাওয়া গিয়েছিল এসব সফরে। গত অর্থবছরে দেশে চীনের নিট এফডিআই প্রবাহ কমেছে ৩.৩ শতাংশ।
২০২৪-২৫ অর্থবছরে নেদারল্যান্ডস থেকে অস্বাভাবিক হারে বিনিয়োগ বেড়েছে। দেশটি থেকে গত অর্থবছরে নিট এফডিআই বেড়েছে ১ হাজার ৮০০ শতাংশের বেশি। ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা বলছে, গত অর্থবছরে এ নিট এফডিআই প্রবৃদ্ধিতে কোন প্রতিষ্ঠানগুলো বড় ভূমিকা রেখেছে সেই তথ্য এখন পর্যন্ত তারা সংগ্রহ করে উঠতে পারেনি।
ডাচ-বাংলা চেম্বারের প্রতিনিধিরা আরো জানিয়েছে, নেদারল্যান্ডসের বিনিয়োগকারীদের বেশিরভাগ বাংলাদেশের স্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে বিনিয়োগ করে। বাংলাদেশে ডাচ্ বিনিয়োগ রয়েছে এমন উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের মধ্যে আছে ওমেরা এলপিজি, এসিআই মটরস ও বিএম এলপি গ্যাস। তবে গত এক-দেড় বছরে নতুন কোনো প্রতিষ্ঠান বড় বিনিয়োগ করেছে, এমন তথ্য তাদের জানা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার সিজ্জিল-খাইবার-শেখান-কদর-ইমাদ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইরানের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদ উপলক্ষে রেমিট্যান্সে সুবাতাস
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের আগুনেই কি পুড়ে ছাই হবে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার?
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মিসাইল হামলার আতঙ্ক, হরমুজ প্রণালিতে আটকা বাংলাদেশি জাহাজ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একযোগে ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আরও কমলো স্বর্ণের দাম
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি প্রস্তাব মালিক সমিতির
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্র কল্পনাও করেনি ইরান এভাবে পাল্টা আঘাত করে চমকে দেবে
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশি তেলবাহী জাহাজের জন্য উন্মুক্ত থাকবে হরমুজ প্রণালী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে ইরানী মুসলমানদের পক্ষে এবং সন্ত্রাসী ইসরাইল-আমেরিকার বিরুদ্ধে প্রতিবাদী সমাবেশ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












