মেট্রোরেল প্রকল্পে এডিবির কাছে আরও ৩০ কোটি টাকা চায় সরকার
, ০৫ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ তাসি, ১৩৯০ শামসী সন , ২৬শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১২ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
মেট্রোরেলের লাইন-৫ নির্মাণে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কাছে আরও ৩০০ মিলিয়ন (৩০ কোটি) ডলার চায় নির্মাতা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। দেশের প্রথম মেট্রোরেলের গাবতলী থেকে দানেশকান্দি (এমআরটি-৫ সাউদার্ন রুট) পর্যন্ত অংশ নির্মাণে ৪ দশমিক ৭ বিলিয়ন (৪৭০ কোটি) মার্কিন ডলার ব্যয় হবে। এরমধ্যে ২ দশমিক ৫ বিলিয়ন (২৫০ কোটি) মার্কিন ডলার অর্থায়নে আগ্রহ দেখিয়েছে এডিবি।
যদিও এই প্রকল্পে সরকার বিনিয়োগ চায় ২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার। এজন্য এডিবির কাছে আরও ৩০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের অনুরোধ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। বাকি ১ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করতে চায় সরকার।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) হোটেল ইন্টারকন্টিনেন্টালে এমআরটি-৫ (সাউদার্ন)-এর দ্বিতীয় কর্মশালায় এসব তথ্য জানায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ। অনুষ্ঠানে এডিবি'র কান্ট্রি ডিরেক্টর ঝিয়াংগু মেইনের কাছে প্রতিশ্রুত অর্থের সঙ্গে অতিরিক্ত ৩০০ মিলিয়ন ডলারের অনুরোধের বিষয়টি জানান সড়ক সচিব এবিএম আমিন উল্লাহ নূরী ও ডিএমটিসিএল এমডি সিদ্দিক।
ডিএমটিসিএল এমডি সিদ্দিক বলেন, এবিডি এই প্রথম মেট্রোরেলের কোনও প্রজেক্টে বিনিয়োগ করছে। এ প্রকল্পে এডিবির কাছে অনুরোধ, তাদের বিনিয়োগ আরও ৩০০ মিলিয়ন মার্কিন ডলার যেন তারা বাড়ায়। এডিবির জন্য এটি বড় কোনও অর্থ নয়। আশা করি এডিবি তাদের সহায়তা অব্যাহত রাখবে।
এডিবিকে অতিরিক্ত অর্থ অর্থায়ন করতে অনুরোধ করে তিনি বলেন, এডিবি বর্তমানে যা অর্থ দিচ্ছে, তার থেকে অল্প কিছু বেশি দিলে পুরো প্রকল্প এডিবি’র অর্থায়নে বাস্তবায়ন করা সম্ভব হবে। তাদের কাছে অনুরোধ, তারা যেন আরও ৩০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে।
স্টেশনের নাম সমন্বয় করা এবং ভূমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে জানিয়ে সিদ্দিক বলেন, আমরা এখন বিনিয়োগে যাবো। মেট্রোরেলে পরিবেশের ক্ষতি হবে না, যানজটের কমে আসবে, দেশের উন্নয়নে ভূমিকা রাখবে।
এবি এম আমিন উল্লাহ নূরী বলেন, এবিডি’র অর্থায়ন এই প্রথম মেট্রোরেলের কোনও প্রজেক্টে বিনিয়োগ করা হচ্ছে। এ প্রকল্পে এডিবির কাছে অনুরোধ, তাদের বিনিয়োগ আরও ৩০০ মিলিয়ন মার্কিন ডলার যেন তারা বাড়ায়। আশা করি এডিবি তাদের সহায়তা অব্যাবহ রাখবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্ভ্রমহরণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নাফ নদী থেকে নৌকাসহ ৪ জেলেকে অপহরণ করলো আরাকান আর্মি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আরও দুই জ্বালানিবাহী জাহাজ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদযাত্রায় স্বস্তি আনতে বছিলা লঞ্চঘাট চালু
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেতন দেওয়ার দিন কারখানায় তালা দিয়ে পালালেন মালিক, শ্রমিকদের বিক্ষোভ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মার্কিন ‘নিরাপত্তা গ্যারান্টির’ সীমাবদ্ধতা টের পাচ্ছে আরব দেশগুলো
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ছুটছে ঘরমুখো মানুষ, পরিবহন সংকটে ভোগান্তি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এবার সিজ্জিল-খাইবার-শেখান-কদর-ইমাদ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইরানের
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঈদ উপলক্ষে রেমিট্যান্সে সুবাতাস
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘সরকারের ভেতরে থেকেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি ঠেকাতে পারিনি’
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের আগুনেই কি পুড়ে ছাই হবে ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার?
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












