বিভিন্ন অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
গণঅভ্যুত্থানে পতন ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ সেই ফ্যাসিবাদ গোষ্ঠী ঝটিকা মিছিলসহ বিভিন্ন অপরাধ কর্মকা- চালিয়ে যাচ্ছে। এই ফ্যাসিবাদরা ঢাকায় কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটাছে।
ডিবি পুলিশ বলছে, অতি গোপনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে স্থান নির্বাচিত ফ্যাসিবাদরা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, পুলিশের পক্ষ থেকে রাজধানী নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণে থাকার দাবি করলেও আসলে মাঠ পর্যায়ে কতটুকু সফলতা এসেছে? শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনাসহ যানবাহন থেকে শুরু করে বিভিন্ন যাত্রীবাহী যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নির্বিচারে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে মাক্স ও হেলমেট পরিধানকারী একদল লোক। ডিএমপির পরিসংখ্যান বলছে গত ১১ দিনে রাজধানীর ১৫টি স্থানে ১৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এসব রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও রাজধানীর বনানী, উত্তরা, বাড্ডা, পল্টন ও ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপরাধ কর্মকা-ের জন্য অর্থ ও লোক সাপ্লাইকারি ফ্যাসিবাদ নেতাসহ গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে অভিযান পরিচালনা সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও তার অঙ্গ সংগঠনের ৪৪ জনকে গ্রেপ্তার করেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান (ডিবি) শফিকুল ইসলাম বলেন, ফ্যাসিবাদ গোষ্ঠীরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। বিশেষ করে টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করছে বেশি। সেখানে তারা নির্দেশনা দেয়, যে অমুক জায়গায় জড়ো হতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী তারা ২-১ মিনিটের মধ্যে সড়কে মিছিলের করে সেটা ভিডিওতে ছড়িয়ে দেয়। এছাড়া বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এই ফ্যাসিবাদরাই ঘটিয়েছে। এই সব ফ্যাসিবাদী অপরাধীদের গ্রেপ্তারের পরে অ্যাপসের মাধ্যমে কার্যক্রম বিষয়টি সামনের দিকে আসে। ডিবি সব ধরনের কার্যক্রম প্রতিহত করে যাচ্ছে এবং অ্যাপস গুলোকে মনিটরিং করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসীদের বোম্ব দিয়েই তাদের সামরিক যান ধ্বংসের প্রামাণ্যচিত্র প্রকাশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ শুরুর পর ৮৫ দেশে বেড়েছে তেলের দাম, বাড়েনি বাংলাদেশ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে ইরান যুদ্ধ
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাছ কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমার স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন -ফখরুল
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নাগালের বাইরে অ্যান্টিবায়োটিক-ইনসুলিনসহ অন্যান্য ওষুধের দাম, নেপথ্যে কী?
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীদের কল্যাণে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে মন্ত্রণালয়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে কমলো কত?
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যোদ্ধাদের মর্টার শেলের আঘাতের পর পুড়ে ধ্বংস হচ্ছে দখলদারদের যুদ্ধযান।
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












