মহিলাদের পাতা
মসজিদে গিয়ে নারীদের জামায়াতে নামায আদায় নাজায়িয:
, ১০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ রবি , ১৩৯২ শামসী সন , ১৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ৩০ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি মহিলাদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে যে নিষেধাজ্ঞা জারি করেছেন, তা অবশ্যই পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ্ শরীফ সমর্থিত এবং আমাদের জন্য তা নিঃসন্দেহে অনুসরণীয়। পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ যে- উক্ত বিষয়টি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি পূর্ণ সমর্থন দিয়েছেন অর্থাৎ সত্যায়িত করেছেন। আর সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
خُذُوْا نِصْفَ دِيْنِكُمْ مِنْ هٰذِهِ الْحُمَيْرَةِ.
অর্থ: তোমরা ওহী মুবারক ব্যতীত পূর্ণ দ্বীনি ইলিম গ্রহণ করবে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে।
অথচ আজ আমাদের সমাজের কিছু জাহিল কম জ্ঞান ও কম বুঝের কারণে বলে থাকে যে, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি কখনো মহিলাদের মসজিদে যেতে নিষেধ করেননি। তাদের উক্ত বক্তব্য সম্পূর্ণই মিথ্যা। আর তাদের এ চির সত্যকে অস্বীকার করার কারণ তারা দু’টি অবস্থা থেকে খালি নয়। (১) তারা এ ব্যাপারে একেবারেই অজ্ঞ তাই তারা মিথ্যা প্রলাপ বকছে। (২) তারা মনে করে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার নিষেধাজ্ঞাকে মিথ্যা প্রমাণিত করতে পারলে মহিলাদের পক্ষে মসজিদে যেতে আর কোন বাধা বা নিষেধ থাকবে না। নাঊযুবিল্লাহ!
সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি যে মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছেন, নিম্নে বিশ্বখ্যাত ও নির্ভরযোগ্য কিতাবসমূহ হতে তার দলীলসমূহ পেশ করা হলো-
وَلَقَدْ نَهٰى عُمَرُ الْفَارُوْقُ عَلَيْهِ السَّلَامُ النِّسَاءَ عَنِ الْخُرُوْجِ اِلَى الْمَسَاجِدِ فَشَكَوْنَ اِلٰى حَضْرَتْ اُمَّ الْمُؤْمِنِيْنَ الثَّالِثَةَ الصِّدِّيْقَةَ عَلَيْهَا السَّلَامُ فَقَالَتْ لَوْ عَلِمَ النَّبِىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّا عَلِمَ عُمَرُ الْفَارُوْقُ عَلَيْهِ السَّلَامُ مَا اَذِنَ لَكُنَّ فِى الْخُرُوْجِ- (فتح القدبر ج ১ صفه ৩১৪، دار العلوم ديوبند)
অর্থ: যখন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করেন, তখন মহিলারা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার নিকট এ ব্যাপারে অভিযোগ করলেন। তখন তিনি বললেন, “সাইয়্যিদুনা হযরত উমর ফারূক্ব আলাইহিস সালাম তিনি আপনাদের এখন যে অবস্থায় দেখছেন, এরূপ অবস্থায় যদি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দেখতেন, তবে আপনাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দিতেন না। ” (ফাতহুল ক্বাদির, ফতওয়ায়ে দেওবন্দ)
আর সাইয়্যিদুনা হযরত উমর ফারূক্ব আলাইহিস সালাম উনার নিষেধাজ্ঞা মুবারককে যে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি পূর্ণ সমর্থন করেছেন, তা পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যেও উল্লেখ রয়েছে। যেমন পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
لَوْ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأٰى مَا اَحْدَثَتِ النِّسَاءُ لَمَنَعَهُنَّ. (ابو دائود- بخارى، مسلم)
অর্থ: “যদি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহিলাদের বর্তমান অবস্থা দেখতেন, তবে অবশ্যই তিনিও নিষেধ করতেন। ” (আবূ দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ)
সুতরাং উপরোক্ত কিতাবসমূহের বর্ণনা দ্বারা এটা স্পষ্টই প্রমাণিত হলো যে, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি মহিলাদেরকে মসজিদে যেতে নিষেধ করেছেন এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম তিনি তা পূর্ণ সমর্থন করেছেন অর্থাৎ সত্যায়ন করেছেন। সুবহানাল্লাহ!
-আল্লামা মুফতী সাইয়্যিদ আহমদ আবূ সাফওয়ান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












